Mariners Universe

Mariners Universe Universal Movment of Mariners
Fan club of Mohun Bagan
(2)

একটি গাছ, একটি প্রাণ। 🌱💚বৃক্ষরোপনের মাধ্যমে আগামী প্রজন্মের জন্য বাঁচিয়ে রাখুন নির্মল বাতাস, সবুজ পৃথিবী। 🌍🌳গাছ লাগান, ...
15/08/2026

একটি গাছ, একটি প্রাণ। 🌱💚
বৃক্ষরোপনের মাধ্যমে আগামী প্রজন্মের জন্য বাঁচিয়ে রাখুন নির্মল বাতাস, সবুজ পৃথিবী। 🌍🌳
গাছ লাগান, পরিবেশ বাঁচান, ভবিষ্যৎ সুরক্ষিত করুন।

জয় মোহনবাগান 💚❤️

#আমরাসবুজমেরুন

পনেরোই আগস্ট, ভারতীয় আত্মার চিরন্তন গর্বের দিন। ১৯৪৭ সালের এই দিনে আকাশে উঠেছিল তেরঙ্গা, পরাধীনতার শৃঙ্খল ছিঁড়ে দেশ পে...
15/08/2026

পনেরোই আগস্ট, ভারতীয় আত্মার চিরন্তন গর্বের দিন। ১৯৪৭ সালের এই দিনে আকাশে উঠেছিল তেরঙ্গা, পরাধীনতার শৃঙ্খল ছিঁড়ে দেশ পেয়েছিল মুক্তির নিশ্বাস। কিন্তু ইতিহাসের বুকে লুকিয়ে আছে এক আশ্চর্য সুন্দর সমাপতন। স্বাধীনতার ঠিক ৫৮ বছর আগেই, ১৮৮৯ সালের এই একই দিনে জন্ম নিয়েছিল আমাদের প্রাণের মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব।

ভাবুন তো! যে তারিখ একদিন জাতির মুক্তির প্রতীক হবে, সেই দিনেই জন্ম নেয় এক দল, যা মাঠে শাসকের অহঙ্কার ভেঙে মানুষের মনে জাগিয়েছে জয়ের বিশ্বাস। ময়দানের প্রাচীন প্রবাদ “মোহনবাগান জিতলে ভারত জেতে”। ১৯১১ সালের আইএফএ শিল্ড ফাইনাল তার জ্বলন্ত প্রমাণ। নগ্নপদে এগারো সবুজ-মেরুন যোদ্ধা ইংরেজদের ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে ২-১ গোলে হারিয়ে দেখিয়েছিল, সাহস থাকলে অসম্ভব কিছু নয়। সেই জয় ছিল স্বাধীনতার স্বপ্নেরই এক অগ্রদূত।

তাই ১৫ই আগস্ট এক অনন্য দিন। যেদিন দুটি আলাদা ইতিহাস যেন একই স্রোতে মিলিত হয়েছে। একদিকে ভারতের স্বাধীনতার অমর গৌরব, অন্যদিকে মোহনবাগানের জন্মের অবিনাশী অহঙ্কার। তেরঙ্গা আর সবুজ-মেরুন, পতাকা দুটি রঙে ভিন্ন হলেও হৃদয়ের স্পন্দনে অভিন্ন। পতাকা দুটি আজও পাশাপাশি উড়ে আমাদের শেখায়, জয় আসে শুধু সাহস, ঐক্য আর আত্মমর্যাদা থেকে।

আসুন, এই মহিমান্বিত দিনে আমরা মাথা নত করি সেই শহিদদের প্রতি, যারা প্রাণ দিয়ে স্বাধীনতার আলো এনেছেন; কৃতজ্ঞ হই সেই ফুটবল সৈনিকদের প্রতি, যারা মাঠে দাঁড়িয়ে আমাদের আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছেন। এই দিন শুধু উদযাপনের নয়, কৃতজ্ঞতা ও গর্বেরও। তাই আজ হৃদয় ভরে উচ্চারণ করি — শুভ স্বাধীনতা দিবস ও শুভ মোহনবাগান প্রতিষ্ঠা দিবস।
জয় হিন্দ!🇮🇳 জয় মোহনবাগান!💚♥️

#আমরাসবুজমেরুন

কলকাতায় পা রাখলেন সামির'দা..💚❤️ (📸 MBFT )   #আমরাসবুজমেরুন
14/08/2026

কলকাতায় পা রাখলেন সামির'দা..💚❤️

(📸 MBFT )

#আমরাসবুজমেরুন

ওপাড়ায় বলে দে খোকা এসে গেছে..😏💚❤️   #আমরাসবুজমেরুন
13/08/2026

ওপাড়ায় বলে দে খোকা এসে গেছে..😏💚❤️

#আমরাসবুজমেরুন

🟢⚔ 𝐌𝐀𝐓𝐂𝐇𝐃𝐀𝐘 ⚔🔴🏆 Calcutta Football League'26🆚  Bidhannagar MSA🏟️ Mohunbagan Club Ground ⏰ 13 August,2026 3:00 PM IST🎥 No....
13/08/2026

🟢⚔ 𝐌𝐀𝐓𝐂𝐇𝐃𝐀𝐘 ⚔🔴

🏆 Calcutta Football League'26
🆚 Bidhannagar MSA
🏟️ Mohunbagan Club Ground
⏰ 13 August,2026 3:00 PM IST
🎥 No.10 Sports App & Website

#আমরাসবুজমেরুন

𝐍𝐞𝐰𝐬 𝐀𝐥𝐚𝐫𝐭:-Lallianzuala Chhangte কাল দুপুর ১ টায় কলকাতায় পা রাখতে চলেছেন..😍💚❤️   #আমরাসবুজমেরুন
12/08/2026

𝐍𝐞𝐰𝐬 𝐀𝐥𝐚𝐫𝐭:-Lallianzuala Chhangte কাল দুপুর ১ টায় কলকাতায় পা রাখতে চলেছেন..😍💚❤️

#আমরাসবুজমেরুন

গতকাল CISF র বিরুদ্ধে ৬-০ তে জয়লাভ করে মোহনবাগান গ্রুপের শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করে গেলো। সাহালের হ্যাট...
11/08/2026

গতকাল CISF র বিরুদ্ধে ৬-০ তে জয়লাভ করে মোহনবাগান গ্রুপের শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করে গেলো। সাহালের হ্যাটট্রিক এবং ম্যাকা, মনবীরের গোল টীম ম্যানেজমেন্টকে স্বস্তি দিলেও সিঁদুরে মেঘ কিন্তু রয়েই গেলো — লিস্টন কোলাসোর অফফর্ম।

লিস্টনের এই হতশ্রী পারফরমেন্স যথেষ্ট চিন্তায় রাখবে প্যানোসকে। ভুরিভুরি গোল মিস না করলে হয়তো আরো বড়ো ব্যবধানে জিততে পারতো মোহনবাগান। স্যার আলেক্স ফারগুসন বলতেন, যারা ওই তেকাঠি ভালোমতো চেনে তারা স্পেশাল। আর কাল সেই স্পেশাল ব্যাপারটাই যেন মিসিং ছিল লিস্টন কোলাসোর মধ্যে। যা নিয়ে সমালোচনায় মুখর মোহনজনতা। মাঠ ফিরতি এক সমর্থককে বাংলাদেশের ভাইরাল 'আশরাফুল' -র সঙ্গেও তুলনা করতে শুনলাম। কেউ আবার একধাপ উপরে গিয়ে তুলনা টানলো বালোতেল্লি, হিগুয়েনের সাথে।

তবে যতই ট্রোলিং, সমালোচনা হোক না কেন দিনশেষে আমাদের এটাও মাথায় রাখতে হবে যে লিস্টন আমাদেরই খেলোয়াড়। ভুলে গেলে চলবে না যে আইএসএল এ আমাদের বছরের পর বছর ট্রফি জেতানোর পেছনে অন্যতম কারিগর এই লিস্টনই । আগের সিজনে জামশেদপুর ম্যাচে হয়তো আমরা একটা পয়েন্ট নিয়েও ফিরতে পারতাম না যদি না লিস্টন কোলাসোর ঐ অনবদ্য গোল আমাদের সমতায় ফেরাতো।

দিনের পর দিন এই লিস্টনই গুরুত্বপূর্ণ সময়ে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছে, অসংখ্য গোল করেছে, গোল করিয়েছে, অনবদ্য মুহুর্তও উপহার দিয়েছে। তাই এটাই সময় সকল মোহনবাগানি একসাথে হয়ে লিস্টনের পাশে দাঁড়ানো, তাকে ব্যাক করা।

আমাদের পড়শী ক্লাবের সমর্থকরাও দেখছি কাল থেকে লিস্টনকে ট্রোল করে সোশ্যাল মিডিয়া ভরিয়ে তুলেছে। যারা সবে মাত্র আগের সিজনে একটা আইএসএল জিতলো — তাও আবার হাফ লীগ চ্যাম্পিয়ন বা বলা ভালো গোল ডিফারেন্স চ্যাম্পিয়ন, তাদের কথায় কান দেওয়ার কোনো প্রয়োজন দেখিনা। ওরা আগে নিজেদের বিদেশির চোট আঘাতের চিকিৎসা করাক।

এই সিজনে লিস্টন হয়তো এখনও তেমন ভাবে পারফরমেন্স মেলে ধরতে পারেনি, যা নিয়ে আমরা খুবই হতাশ। কিন্তু it's too early to say! আমরা সবাই আশাবাদী যে লিস্টন কোলাসো আবার তার চেনা ফর্মে শীঘ্রই ফিরবে।

সাহস রাখো Liston আমরা তোমার পাশেই আছি, ফিরে আসো আবার চেনা ছন্দে।

(প্রতিবেদন টিতে কোনো যদি ভুল হয়ে গিয়ে থেকে তাহলে ক্ষমা করবেন)

10/08/2026

3/3 in the group stage sealed in style 😎
Qualified for quarter final🔥💚❤️

(All Clips Credit Goes To Page Owner & Sony LIV)

#আমরাসবুজমেরুন

Rivals on the pitch, warriors in spirit — salute to CISF Protectors for bringing the courage, discipline, and pride of I...
10/08/2026

Rivals on the pitch, warriors in spirit — salute to CISF Protectors for bringing the courage, discipline, and pride of India’s protectors to the prestigious Durand Cup. 🇮🇳🫡⚔️💚♥️

#আমরাসবুজমেরুন

Happy Birthday, Rãjdèép & Abhishek!🎂 Wishing our Membership Coordinators happiness, success and a wonderful year ahead. ...
10/08/2026

Happy Birthday, Rãjdèép & Abhishek!🎂 Wishing our Membership Coordinators happiness, success and a wonderful year ahead. May your dedication continue to strengthen the Mariners Universe family.💚♥️

Address

Bagnan

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mariners Universe posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category