31/05/2026
⚽ আসানসোল স্পোর্টস অফিসিয়াল, পশ্চিম বর্ধমান-এর উদ্যোগে আজ (৩১ মে ২০২৬) BUC Football Ground, Burnpur-এ এক প্রাণবন্ত ও সফল রেফারি প্রশিক্ষণ ও রিফ্রেশার কর্মশালা অনুষ্ঠিত হয়।
এই কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন শ্রী ননীগোপাল সাহা, AIFF-এর E-National Referee, Referee Instructor & Assessor, যিনি ISL, I-League, Federation Cup ও Durand Cup-সহ একাধিক জাতীয় স্তরের প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তাঁর অসাধারণ জ্ঞান, সরল উপস্থাপনা ও ধৈর্যশীল প্রশিক্ষণ সকল রেফারিদের মুগ্ধ করেছে।
দুর্গাপুর, বড়জোড়া, পুরুলিয়া, অযোধ্যা পাহাড়, রাঙ্গামাটি-সহ বিভিন্ন অঞ্চল থেকে মোট ১৫১ জন অংশগ্রহণকারী এই কর্মশালায় যোগ দেন। বিশেষভাবে অফসাইড আইনসহ ফুটবলের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় অত্যন্ত সহজ ও বাস্তবধর্মী উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী শ্যামল মুখার্জী, শ্রী তুহিন কুমার মুখার্জী, শ্রী সুব্রত পাল, শ্রী সুব্রত রায়চৌধুরী এবং শ্রী সুবীর রায়। তাঁদের উপস্থিতি অনুষ্ঠানকে আরও মর্যাদাপূর্ণ করে তোলে।
সমগ্র অনুষ্ঠানটির সফল পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শ্রী সুখেন ব্যানার্জী ও শ্রী রুপেন্দু। তাঁদের আন্তরিক প্রচেষ্টা ও পরিকল্পনায় কর্মশালাটি সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়।
শ্রী ননীগোপাল সাহা মহাশয়সহ সকল অতিথি, অংশগ্রহণকারী ও সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা। 🙏⚽