03/03/2020
যখন এগারোজন খেলোয়াড় একটা দল হিসাবে মাঠে নামে তখন বড় নাম দেখে তারা ভয় পায় না। সেটা প্রমাণ করল বাংলার রঞ্জি দল! কে এল রাহুল, করুন নায়ার, মনীশ পান্ডের মত খেলোয়াড়দের নিয়ে সমৃদ্ধ ভারতের সবচেয়ে শক্তিশালী দল কর্নাটককে মাত্র সাড়ে তিন দিনেরও কম সময়ে ১৭৭ রানে হারিয়ে দীর্ঘ তেরো বছর পর রঞ্জি ট্রফির ফাইনালে উঠল বাংলা!
বাংলা - ৩১২ ও ১৬১
কর্নাটক - ১২২ ও ১৭৪