AJIT SAHA

AJIT SAHA Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from AJIT SAHA, Sports, Alipurduar.

19/11/2023

মনে হয় আজকে K L Rahul টেস্ট ম্যাচ খেলছিল এবং সে এই জেদ ধরে খেলছিল যে কোনভাবেই ওভার বাউন্ডারি তো অনেক দূর বাউন্ডারি মারবে না, তার 107 বলে 66 রানের মন্থর ইনিংসে 1টা মাত্র বাউন্ডারি ছিল, সব ম্যাচে কি রোহিত শর্মা ও‌ বিরাট কোহলির পক্ষে রান করা কি সম্ভব‌! ভারত যে এই দুজনের ব্যাটিংয়ের উপর পুরোপুরি ও অতি নির্ভরশীল তা আজকের এই করুন দশাই প্রমাণ করে......

আমাদের আবেগ🇮🇳  #2023 🏏CWC🏆                     কিংবদন্তি শচিন টেন্ডুলকার বলেন- 'একজন ভারতীয় আমার রেকর্ড ভেঙেছে, আর সেটি ...
17/11/2023

আমাদের আবেগ🇮🇳 #2023 🏏CWC🏆 কিংবদন্তি শচিন টেন্ডুলকার বলেন- 'একজন ভারতীয় আমার রেকর্ড ভেঙেছে, আর সেটি আমার নিজের মাঠে বিশ্বকাপ সেমিফাইনালের মতো মঞ্চে, এর চেয়ে আনন্দের আর কী হতে পারে। বুধবার ওয়াংখেড়েতে দাঁড়িয়ে শচিন বিরাট কোহলিকে নিয়ে এই কথাগুলো বলছিলেন। তখন বিশ্বকাপ সেমিফাইনাল ম্যাচের মাত্র অর্ধেক খেলা শেষ হয়েছে।৩৯৭ রানের বড় পুঁজি ভারতের সংগ্রহে। বিরাট কোহলি, ওয়ানডেতে ৫০তম সেঞ্চুরি করে সর্বোচ্চ মর্যাদার মুকুট মাথায় দেওয়া ক্রিকেটের রাজা। ভারত জিততে যাচ্ছে এবং পুরো বিশ্ব প্রস্তুত হচ্ছে বিশেষ সব শব্দমালা দিয়ে রাজাকে বরণ করে নিতে। ঠিক সেই সময়ে গল্পে আগমন এক নির্বাক চরিত্রের। হাতের কারিশমা দিয়ে তিনি যা করে দেখালেন তাতে রাজাও বনে গেলেন পার্শ্ব চরিত্রের অভিনেতা। তিনি মোহাম্মদ সামি।ওয়াংখেড়ের প্রথাগত ব্যাটিং সহায়ক পিচে ৫৯ ডেলিভারিতে ৫৭ রান দিয়ে ৭ উইকেট নেন শামি। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার অনেক সবুজে মোড়া পিচেও এর আগে কেউ তা করে দেখাতে পারেননি। বিশ্বকাপে নকআউট ম্যাচে এর আগে সর্বোচ্চ ৬ উইকেট নিয়েছিলেন অস্ট্রেলিয়ার গ্যারি গিলমোর। লিডসের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ১৯৭৫ আসরে।বিশ্বকাপের আগে হয়ে যাওয়া এশিয়া কাপেও একাদশে নিয়মিত ছিলেন না ৩৩ বছরের শামি। বিশ্বকাপেও তাই। ভাগ্য সাহসীদের সঙ্গে থাকে। স্ত্রীর সঙ্গে ডিভোর্স, নির্যাতনের গুরুতর অভিযোগ মিলিয়ে বিভীষিকাময় সময় পার করা শামির সম্বল বলতে ছিল এই সাহসই। হার্দিক পান্ডিয়ার চোটে পড়ে ছিটকে যাওয়া আর ব্যাট হাতে কার্যকর শার্দুল ঠাকুরের ম্রিয়মাণ পারফরম্যান্স ভাগ্য খুলে দেয় শামির।ধর্মশালায় কিউইদের সঙ্গে ম্যাচে একাদশে সুযোগ পেয়েই নিয়ে নেন 'ফাই-ফার'। আর কে রোখে তাকে! ইংল্যান্ড ম্যাচে ৪ উইকেটে সন্তুষ্ট থাকলেও তার পরের ম্যাচে শ্রীলঙ্কাকে লজ্জায় ডোবানো ম্যাচে আরও একবার ৫ উইকেট। গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে নেন মাত্র ৩ উইকেট। যা আবার পুষিয়ে দিলেন সেমিফাইনালে। এই বিশ্বকাপে ৬ ম্যাচে ২৩ উইকেট নিয়ে তিনিই এখন সর্বোচ্চ উইকেট শিকারি। গত আসরে এজবাস্টনে ইংলিশদের বিপক্ষে ৫ উইকেট শিকার করেছিলেন শামি। এবারেরগুলো মিলিয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি ৪টি 'ফাই-ফার' এখন তার।২০১৫ আসরে ১৭টি, ২০১৯-এ ১৪টি আর এবার ২৩টি। বিশ্বকাপে পঞ্চাশ উইকেট শিকারিদের মধ্যে সবচেয়ে দ্রুততম তিনি। ১৭ ইনিংসে ৭৯৫ ডেলিভারিতেই করেছেন তা। তার আগে মিচেল স্টার্কের এ কীর্তি গড়তে লেগেছিল ১৯ ইনিংসে ৯৪১ ডেলিভারি। আর এ সাফল্যের পেছনের রহস্য শামির ছোটবেলার কোচ বদরুদ্দিনের ভাষায় 'কঠোর পরিশ্রম।'স্রোতের বিপরীতে সাঁতার কেটে ২০২৩ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে একজন পেসার হিসেবে মোহাম্মাদ শামি যা করেছেন তা অতুলনীয়। আর নিজের শততম ওয়ানডে ম্যাচের দিনে গড়া এই কীর্তি নানা আঙ্গিকেই সবিশেষ।

 #ক্যাপ্টেন_শর্মা(Captain~Sharma)..INDIA, India India..... India......, ভারতবাসীর আবেগ..😶😀বিপক্ষের ৩৯৭ রান দেখেও কেন ৭৩ ...
16/11/2023

#ক্যাপ্টেন_শর্মা(Captain~Sharma)..INDIA, India India..... India......, ভারতবাসীর আবেগ..😶😀

বিপক্ষের ৩৯৭ রান দেখেও কেন ৭৩ বলে ৬৯, মোটেই খারাপ রান নয়। বিরাটও তাই ১১৩ বলে ১১৭। হয়তো কেন ১১৩ বল টিকলে আরও বেশি করতে পারতো। ভারতের যেমন শ্রেয়স খেলছিল, ওদের তেমনি মিচেল। জুটিটা কিন্তু ভয় ধরিয়ে দিয়েছিল। কিন্তু ওদের একটা রোহিত শর্মা ছিলনা যে শুরুতেই বোলারদের কোমর ভেঙে দিতে পারতো।

৩৬ পেরিয়ে গেছে আগেই,ক্যাপ্টেন্সি পেয়েই একের পর এক হার। এশিয়া কাপ,টি-২০ বিশ্বকাপ,WTC ফাইনাল,বাংলাদেশ সিরিজে হার। সামনেই ওয়ানডে বিশ্বকাপ তাতেও রোটেশনের পর রোটেশন। ১ টা সিরিজ খেলে তো ২ টো সিরিজ বাদ। পেট মোটা,ভুঁড়িওয়ালা আনফিট ক্যাপ্টেন। ক্যাপ্টেন'স কোটায় খেলা ব্যাটসম্যান! গত ১ বছরে সবচেয়ে বেশি ট্রল হওয়া ক্যাপ্টেন ও ক্রিকেটারই রোহিত শর্মা।
এই দলে বিরাটকে চালিয়ে খেলতে বললে এখনকার বিরাট বেশি রান করতে পারবেনা,ভারতের সবাই আগে দেখে পরে চালায়...ব্যক্তিগতভাবে মাইলস্টোন হয়তো হবে কিন্তু দলগত সাফল্য আসবে কীভাবে? অতএব আক্রমণের দায়িত্বটা এই বয়সে নিজেকেই নিতে হবে। শুরুতেই আক্রমণ আর বিপক্ষের মনোবল ভেঙে দাও। রানরেট এমন বাড়াও যাতে পরের ব্যাটসম্যান রিলাক্স হয়ে খেলে আস্তে আস্তে বিপক্ষের টুঁটি চেপে ধরতে পারে।

আর সেটা করেই ১০ ইনিংসে ৫৫০ রান,স্ট্রাইকরেট ১২৪.১৫। ৪০০ এর উপর রান করা আর কারুর স্ট্রাইকরেট ১২০ এর উপর নয়।

সেওয়াগ,২০০৩ এ ১১ ইনিংসে ২৯৯ করেছিল,স্ট্রাইকরেট ৮৬.৬৬ যা শচীনের চেয়ে কম। ২০১১ তে ৮ ইনিংসে ৩৮০ করেছিল,স্ট্রাইকরেট ১২২.৫৮। সেওয়াগের মতো নয় রোহিত নিজের মতো খেলছে যেটা এই বয়সে এসে নিজের গিয়ার চেঞ্জ করে নিজে দায়িত্ব নিয়ে আর কোন ক্যাপ্টেন করেছে বা করতে পারবে কিনা জানিনা! এই বিশ্বকাপে সবচেয়ে বেশি ২৮ টা ৬ হয়ে গেল,১ বছরে সবচেয়ে বেশি ৬ মারার রেকর্ডও করে ফেললো। নিজের রানের চেয়ে কাপ জয়ের বাসনা প্রাধান্য পেয়েছে এবং দলের প্রত্যেকের মধ্যে সেটা ঢোকাতে পেরেছে।

আর হ্যাঁ,ওয়ানডেতে ভারতের সর্বকালের সেরা একাদশে রোহিতই শচীনের সঙ্গে ওপেন করবে।

টসের সময় জিতুক বা হারুক আত্মবিশ্বাসটাই বহুকথা বলে দেয়। কুলদীপকে ফিরিয়ে আনা, শ্রেয়সকে ব্যাক করার সুফল পাচ্ছি। অহেতুক ব্যাটিং অর্ডার চেঞ্জেও যায়নি। এখন হাতে মাত্র ৫ বোলার তাতেও যেভাবে ঘুরিয়ে-ফিরিয়ে ব্যবহার করছে সেটা সহজ কাজ নয়। বাইরে থেকে ক্যাপ্টেন্সিটা সহজ লাগছে রোহিত শর্মার জন্যই। সেজন্য গত কয়েক মাস অনেক ঝড়ঝাপটা সহ্য করতে হয়েছে। আজ ড্রেসিংরুমের এই পরিবেশ, সেটার জন্য রাহুল দ্রাবিড়ের সঙ্গেসঙ্গে রোহিত শর্মার কৃতিত্বও কম নয় কিন্তু!

গতকালের কেন-মিচেলের জুটিতে ভারতের বোলাররা যখন দিশেহারা তখনও রোহিত ডিফেন্সিভ হয়নি। একটা উইকেট চেয়েছিল শুধু। কেন আউট হতেই প্ল্যান বি অর্থাৎ রান আটকানোর প্ল্যানে যায়। ব্যাস...
আবার কুলদীপের আগের ওভারে সিরাজ মার খাচ্ছিল, কুলদীপের ওভারে ওরা আটকে যেতেই পরের ওভারে শেষ করানোর তাগিদে আর সিরাজকে আনেনি,আরও চাপ বাড়াতে বুমরাকে আনলো। আবার পাওয়ারপ্লেতে আগেই শামিকে আনলো!

এই বিশ্বকাপে কুলদীপ,শামি,রাহুলের নবজন্ম যেমন দেখলাম ঠিক তেমনি ব্যাটসম্যান রোহিত শর্মারও। আর হ্যাঁ,বিশ্বকাপে এরকম ক্যাপ্টেন্সি দেখাটাও সৌভাগ্যের। আমি যতদিন খেলা দেখেছি বিশ্বকাপে একরকম পারফর্মিং ক্যাপ্টেন দেখিনি।
আপনি মানুন বা না মানুন, বিশ্বকাপ জেতার পরও হয়তো ক্যাপ্টেন রোহিতকে পাত্তা দেবেন না কিন্ত এরকম ক্লিনিক্যাল ক্যাপ্টেন্সি আপনি খুব কমই দেখেছেন।

আর মাত্র ১টা ম্যাচ, সেটা না জেতাতে পারলে সব আয়োজন ব্যর্থ হয়ে যাবে,কিন্তু বিশ্বাস করুন একটুও শঙ্কা নেই। আবার উৎসবের অপেক্ষায় থাকলাম। মাঝে মাত্র কয়েকটা ঘন্টা।

©অজিত সাহা

31/12/2022
Yesterday (08/06/2021) Another achievement of my LIC OF INDAI success in my career .... LIC OF INDIA greeted me with 130...
09/06/2021

Yesterday (08/06/2021) Another achievement of my LIC OF INDAI success in my career .... LIC OF INDIA greeted me with 130 grams of silver coins ....

Address

Alipurduar

Website

Alerts

Be the first to know and let us send you an email when AJIT SAHA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category