16/07/2026
জেদ না থাকলে হয়তো মানুষ সফলতা অর্জন করতে পেত না তার বাস্তব উদাহরণ হল আমাদের মাঠের এই ছাত্র। ২০২৪ এ রাজ্য অ্যাথলেটিক মিটে ৬০০ মিটার দৌড়ে প্রথম হয়েছিল ও ২০২৫ এ রাজ্য অ্যাথলেটিক মিটে সে নিজের জায়গাটা ধরে রাখতে পারল না। তার অসুস্থতার কারণে । কিন্তু তার মনের জেদ ও চেষ্টা তাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে এলো। অবশেষে এ বছর ৭৪ তম রাজ্য অ্যাথলেটিক মিট চ্যাম্পিয়নশিপ ২০২৬ কলকাতা সল্ট লেক স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল। যার মধ্যে ৬০০ মিটার দৌড়ে অনূর্ধ্ব ১৬ বছর বিভাগে আমাদের মাঠের সেই ছাত্র অভিরূপ রায়। দ্বিতীয় স্থান অধিকার করেছে ও আমাদের জেলা তথা আমাদের মাঠের নাম উজ্জ্বল করেছে। তাই তাকে একটু ছোট্ট করে সম্বর্ধনা জানানো হলো।