Bengal Times বেঙ্গল টাইমস

Bengal Times বেঙ্গল টাইমস নির্ভূল ও নিরপেক্ষ সংবাদ দেখতে চোখ রাখুন "বেঙ্গল টাইমস" -এ

আহমেদাবাদের বিমান দু' র্ঘটনায় মৃ' ত প্রত্যেকের পরিবারকে ১ কোটি টাকা করে দেওয়ার ঘোষণা করেছে টাটা গ্রুপের চেয়ারম্যান।পা...
13/06/2025

আহমেদাবাদের বিমান দু' র্ঘটনায় মৃ' ত প্রত্যেকের পরিবারকে ১ কোটি টাকা করে দেওয়ার ঘোষণা করেছে টাটা গ্রুপের চেয়ারম্যান।
পাশাপাশি আ' হতদের চিকিৎসার যাবতীয় খরচ এবং ক্ষতিগ্রস্ত মেডিক্যাল কলেজের বিল্ডিংটি পুনর্নির্মাণ করে দেবেন টাটা গ্রুপ। ❤️

" #আমি লন্ডনে পৌঁছেই ফোন করব..." সেই প্রতিশ্রুতি আর রাখা হলো না, আহমেদাবাদ দুর্ঘটনায় প্রাণ হারালেন ক্যাপ্টেন সুমিত সাবা...
13/06/2025

" #আমি লন্ডনে পৌঁছেই ফোন করব..." সেই প্রতিশ্রুতি আর রাখা হলো না, আহমেদাবাদ দুর্ঘটনায় প্রাণ হারালেন ক্যাপ্টেন সুমিত সাবারওয়াল

ঘড়ির কাঁটা তখন আহমেদাবাদে দুপুর গড়াচ্ছে। উড়ান শুরুর ঠিক এক ঘণ্টা আগে, ক্যাপ্টেন সুমিত সাবারওয়াল তাঁর পরিবারকে শেষবারের মতো ফোন করেছিলেন। কণ্ঠে শান্ত স্বর, হৃদয়ে দায়িত্বের ভার—তিনি বলেছিলেন,
“লন্ডনে পৌঁছেই আবার ফোন করব।”

কিন্তু সেই ফোন আর কখনো বাজেনি।
তারপর কেটে গেছে কয়েক ঘণ্টা, আর ফিরে আসেনি কোনো খবর—ফিরে আসেনি মানুষটিও।

এয়ার ইন্ডিয়া ফ্লাইট AI-171 এর ক্যাপ্টেন হিসেবে তাঁর নেতৃত্বে আকাশ ছুঁতে চেয়েছিল ২৪২টি প্রাণ। তাঁর পাশে ছিলেন ফার্স্ট ফ্লাইং অফিসার ক্লাইভ কুন্ডার, যিনি ১,১০০ ঘণ্টার বেশি ফ্লাইট অভিজ্ঞতা নিয়ে সহ-চালক হিসেবে দায়িত্বে ছিলেন।

প্রায় ১০ ঘণ্টার দীর্ঘ যাত্রার কথা ছিল এটি।
লক্ষ্য ছিল লন্ডন, কিন্তু গন্তব্য হয়ে উঠল নির্বাক আকাশ আর ধ্বংসস্তূপের স্তব্ধতা।

আজ সুমিতের পরিবার শুধু সেই শেষ ফোন কলের প্রতিধ্বনি শুনছে,
আর অপেক্ষা করছে…
একটা ফোন, একটা ফিরে আসা, যা আর কখনোই হবে না।

এই দুর্ঘটনা শুধু একজন পাইলটকে নয়, একজন পুত্র, একজন স্বামী, একজন বাবাকে কেড়ে নিয়েছে।
ফ্লাইট ডায়েরির শেষ পাতায় লেখা রইল—“উড়ে যাওয়া মানুষটা আর ফিরবেন না…”

13/06/2025

ফ্লাইট মিস করে, প্রাণে বেঁচে গেলেন ভূমি।
কি বলছেন ভূমি শুনুন??

মাত্র ১০ মিনিট... মৃত্যু যেন পিছু ছুঁয়ে ফিরে গেল — ভাগ্যের অদ্ভুত খেলায় বেঁচে গেলেন ভূমি চৌহান

একটা সাধারণ ছুটির দিন। বিদেশে থাকা স্বামীর কাছে ফিরতে চলেছেন ভূমি চৌহান। দু’বছর পর দেশে এসেছিলেন মায়ের হাতের রান্না খেতে, আত্মীয়দের সঙ্গে হাসিখুশি সময় কাটাতে। আর এবার ফিরতি যাত্রা... Air India AI-171 ছিল বুকিং। গন্তব্য — লন্ডন। কিন্তু কে জানত, এই ফিরে যাওয়া আর ফিরে দেখা হয়ে উঠতে পারত না কখনও!

আহমেদাবাদ শহরের ট্র্যাফিক তাঁকে ১০ মিনিট দেরি করিয়ে দেয়। প্রথমে রাগ হয়েছিল, হতাশা ছিল বুকভরা —
"মাত্র ১০ মিনিট! এত বড় বিমান, একটু কি অপেক্ষা করতে পারত না?"
— এই প্রশ্নে হয়ত এক মুহূর্তের অভিমান ছিল ভূমির চোখে।

কিন্তু এরপর... বিমানবন্দরে দাঁড়িয়ে যখন শুনলেন, AI-171 আকাশে ওড়ার কয়েক সেকেন্ড পরেই ভেঙে পড়েছে, তখন যেন শরীর অবশ হয়ে গেল।
ভূমি কাঁপতে কাঁপতে বলেন —
“আমি যখন এয়ারপোর্ট থেকে বের হতে যাচ্ছিলাম, তখনই খবরটা পেলাম। আমার পা কাঁপছিল, গলা শুকিয়ে গিয়েছিল। কিছুক্ষণ কিছুই অনুভব করতে পারিনি।’’

২৪২ জনের মধ্যে ২৪১ জনই আর বাড়ি ফিরলেন না। ভূমি হয়তো সেই বিমানে থাকতেন, যদি না ওই ১০ মিনিট দেরি হতো।
আজ ভাগ্য তাঁর পাশে ছিল। কিন্তু সেই চিন্তায় বুক ফেটে যাচ্ছে ভূমির —
“ওই বিমানে আমিও থাকতে পারতাম… ওরা কেউ আর নেই…”

✍️ অর্ঘ্য রায়

12/06/2025

🌟 চমৎকার! মৃ*ত্যুকে হার মানালেন সিট ১১এ-র যাত্রী! 🌟

🚨 আহমেদাবাদে ঘটে যাওয়া ভ*য়াব*হ এয়ার ইন্ডিয়া দুর্ঘ*টনায়,
একজন যাত্রী অলৌকিকভাবে বেঁচে গেছেন!

👤 নাম: রমেশ বিশ্বাসকুমার বুচারভাড়া
📍 সিট নম্বর: ১১A
🛫 জানা গেছে, দুর্ঘ*টনার সময় তিনি কোনোভাবে প্লেন থেকে ঝাঁপিয়ে পড়ে বেঁচে যান!

🏥 বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

👮 আহমেদাবাদ পুলিশের কমিশনার জি এস মালিক এই অলৌকিক ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

🙏 এটি এক আশার আলো – ভ*য়ংক*র ট্র্যাজেডির মধ্যেও জীবনের জয়গান।

04/04/2025

"বিকাশবাবুর যদি বৃহত্তম উকিল হিসেবে নোবেল
পুরস্কার পাওয়া উচিত, তবে মমতা বন্দ্যোপাধ্যায়
আপনার দুটো নোবেল পুরস্কার পাওয়া উচিত।"
বললেন শতরূপ ঘোষ।

১২ ঘণ্টার বেশি সময় ধরে আলোচনার পরে ধ্বনি ভোটে পাস হয় এই ওয়াকফ সংশোধনী বিল। বৃহস্পতিবার এই বিল পেশ হবে রাজ্যসভায়।
03/04/2025

১২ ঘণ্টার বেশি সময় ধরে আলোচনার পরে ধ্বনি ভোটে পাস হয় এই ওয়াকফ সংশোধনী বিল। বৃহস্পতিবার এই বিল পেশ হবে রাজ্যসভায়।

27/03/2025

ডুয়ার্সের দলগাঁও চা বাগানে আতঙ্ক ছড়ানো চিতাবাঘ অবশেষে খাঁচা বন্দি

27/03/2025

কৃষকদের জরুরি প্রয়োজন নিয়ে সাংসদ প্রকাশ চিক বড়াইক কি? কি? দাবি পেশ করল শুনুন...

25/02/2025

বাংলা ভাষাকে ‘ধ্রুপদী ভাষা‘ মর্যাদা কিভাবে দেওয়া হয়েছিল শুনুন ডাঃ স্বাতী গুহর মুখ থেকে

Address

Court More
Alipurduar
736122

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bengal Times বেঙ্গল টাইমস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category