Motiur Mollik's Vlog

Motiur Mollik's Vlog This page is Motiur Rahman Mollik's personal vlog regardless of categories

প্যারোলে মুক্তি পাওয়া লোকটা তখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের ছাত্র ছিলো। মুজিবের জোশ নিয়ে ছাত্রলীগ করতো। নেত...
20/08/2026

প্যারোলে মুক্তি পাওয়া লোকটা তখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের ছাত্র ছিলো। মুজিবের জোশ নিয়ে ছাত্রলীগ করতো। নেতাদেরকে খুশি করতে শিবিরের ছেলেদের মারতে গিয়েছিল সেই বড় রামদা নিয়ে ।

এভাবেই মনের আনন্দে নেতাকে খুশি করতে মিডিয়ার সামনে কুপিয়ে কুপিয়ে একটা শিবিরকে মেরে ফেললো। আহা কি আনন্দ! শিবির মারছে!

মারার কিছুক্ষণ পর মিডিয়ায় বড় করে রামদা হাতে ছবি আসলো ছেলের, শিবির সন্দেহে শরিয়তপুরের নড়িয়ার হিন্দু ছেলে বিশ্বজিৎকে কুপিয়ে মেরেছে হাসিনার সোনার ছেলেরা। ছেলেটা তখন পুরান ঢাকায় দর্জির কাজ করতো।

সালটা ছিলো ২০১২ সাল আর আজকে ২০২৬ সাল। প্রায় ১৪ বছর ধরে এই লোক জেলে। এই ১৪ বছরের ১২ বছরই আওয়ামীলীগ ক্ষমতায় ছিলো। মুক্তি পায় নাই।

কই আওয়ামীলীগ তারে বাছাইতে পাড়ছে? রক্ষা করতে পারছে? পারেনি আর পারবেও না। এটাই বাস্তবতা। অবশ্য দেশে আইন-আদালত থাকলে আরও আগেই ফাঁসি হতো।

আজকে যারা সরকার কিংবা বিরোধী দলে আছেন এই ব্যক্তি থেকে শিক্ষা নিন। নেতাকে খুশি করতে গিয়ে নিজের জীবনকে কোরবানি দিয়েন না। নিজের সর্বস্ব বিলিয়ে দিয়েন না।

দুনিয়ায় ৩টি মৌলিক অধিকার নিয়ে আমি খুব ইমোশনালঃ  খাদ্য, বাসস্থান ও ঔষধ। অত্যাবশ্যকীয় ঔষধের দাম নির্ধারনের দায়িত্ব প্রাইভে...
11/08/2026

দুনিয়ায় ৩টি মৌলিক অধিকার নিয়ে আমি খুব ইমোশনালঃ খাদ্য, বাসস্থান ও ঔষধ।
অত্যাবশ্যকীয় ঔষধের দাম নির্ধারনের দায়িত্ব প্রাইভেটখাতে ছেড়ে দিলে এগুলোর দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়, যা মানুষকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেয়। তাই সরকারের উচিত এমন সিদ্ধান্ত দ্রুত বাতিল করা, এবং উদ্যোগ নেওয়া যাতে এসব ঔষধ ভর্তুকিমূল্যে বাজারে আনা যায়।
এমন হঠকারী সিদ্ধান্ত গণশত্রুতার সমান।
সারাজীবন এই ৩টি মৌলিক অধিকার এর লড়াইয়ে সোচ্চার থাকবো, সবখানে - সেটা কোন সরকার হোক, ইনস্যুরেন্স কোম্পানি হোক, কোন ব্যাক্তি হোক, বা ঔষধ কোম্পানি হোক।

14/04/2026
05/04/2026
01/04/2026

হাসনাত, নাহিদ, হান্নানরা যখন এক রক্তক্ষয়ী গণঅভ্যুত্থান শেষে সংসদে গিয়ে গণভোটের জন্য লড়াই করছে তখন জাইমা রহমান সংসদের ভিআইপি লাউঞ্জে বসে স্টাডি করছে।

এটা নিয়ে অবশ্য বিএনপি পাড়ায় খুব ভাল প্রশংসিত হচ্ছে। দাদা,দাদি,এবং বাবার যোগ্য উত্তরসূরী হিসেবে নিজেকে গড়ে তুলতেছে।

মিডিয়া জুড়ে এভাবেই তেলানো হচ্ছে।

অন্য দিকে তিনদিন আগে নয়াপল্টন অফিসে ঢুকতে না পেরে রহিম ভুইঁয়া অঝোরে কান্না করেছেন। তার সেই ভিডিও মিডিয়া জুড়ে ভাইরাল হলেও বিএনপির কাউকে দেখিনি এটা নিয়ে কথা বলতে।

এই রহিম ভুইঁয়া সেই ছাত্রনেতা যাকে না পেয়ে পুলিশ তার বড় ভাইয়ের স্ত্রী এবং ১১ মাসের সন্তানকে জেল হাজতে নিয়ে যায়। নানান সমালোচনার মুখে পড়ে টাকার বিনিময়ে তাদের ছেড়েছিল।

তিনবার গুম ফেরত এই নেতা পল্টন অফিসে ঢুকতে পারেনি, তাকে ঢুকতে দেয়া হয়নি।

অথচ তাদের এমন অজস্র ত্যাগের মধ্য দিয়ে জাইমারা কোনরূপ ত্যাগ তিতিক্ষা ছাড়াই সংসদের ভিআইপি লাউঞ্জে!

এটাই পরিবারতন্ত্র।

সাইফ

জুলাই সনদ ও সংবিধান সংস্কার এর বিপক্ষে বিএনপির যে অবস্থান, এইটা সালাহউদ্দিন আহমেদের একার অবস্থান না। এইটা মূলত বিএনপির দ...
30/03/2026

জুলাই সনদ ও সংবিধান সংস্কার এর বিপক্ষে বিএনপির যে অবস্থান, এইটা সালাহউদ্দিন আহমেদের একার অবস্থান না। এইটা মূলত বিএনপির দলীয় অবস্থান।

আইনমন্ত্রী কালকে প্রথম আলোর সাথে এক সাক্ষাৎকারে বলেছেন, "জুলাই আদেশ এবং গণভোট অধ‍্যাদেশ—এই দুটি বিষয় অবিকল আইনের মতো মনে হলেও কোনোটাই সাংবিধানিকভাবে বৈধ আইন নয়।" উনার কাছে এইগুলো "তথাকথিত" আইন।

কিন্তু, গণভোট অধ্যাদেশ যদি তথাকথিত হয়, তাইলে যেই নির্বাচনে জিতে উনারা সরকার গঠন করলেন, মন্ত্রী হইলেন, সেই নির্বাচনটা কেমনে অ-তথাকথিত হইল, কেমনে শুধু সেইটা বৈধ হইল? এই প্রশ্নের উত্তর আপনি সালাহউদ্দিন আহমেদের কাছেও পাইবেন না, আইনমন্ত্রী আসাদুজ্জামানের কাছেও পাইবেন না।

যেইটা সালাহউদ্দিন আহমেদের পজিশান, সেইটা আইনমন্ত্রী আসাদুজ্জমানেরও পজিশান। সেইটা তারেক রহমানেরও পজিশান। বিএনপি চাইলেই এই সংসদে জুলাই সনদকে বৈধতা দিতে পারে। কিন্তু বিএনপি সেইটা দিবে না। কারণ এই সংস্কার, এই পরিবর্তন বিএনপির রাজনীতি না।

ইয়র্কশায়ারের একজন কৃষক হিসেবে নিজেকে কল্পনা করেন;একটা কটেজ, জমিতে ফসল আর ভেড়া পালন করে দিন যায়। ঘরে বসে ইমেইল করে করে জব...
29/03/2026

ইয়র্কশায়ারের একজন কৃষক হিসেবে নিজেকে কল্পনা করেন;
একটা কটেজ,
জমিতে ফসল
আর ভেড়া পালন করে দিন যায়। ঘরে বসে ইমেইল করে করে জব খোজাঁর যন্ত্রণা নেই। নেই শহরের যন্ত্রণার কোলাহল

Midfielder ⚙️Defender 🧱Striker 🎯Scorer ⚽Penalty Taker 🎯Leader 👑Game-Changer 💥Name a better footballer than 𝐇𝐚𝐦𝐳𝐚 𝐂𝐡𝐨𝐮𝐝𝐡𝐮...
13/11/2025

Midfielder ⚙️
Defender 🧱
Striker 🎯
Scorer ⚽
Penalty Taker 🎯
Leader 👑
Game-Changer 💥

Name a better footballer than 𝐇𝐚𝐦𝐳𝐚 𝐂𝐡𝐨𝐮𝐝𝐡𝐮𝐫𝐲 in Bangladesh football.
We’ll wait 😎⚽

Address

NP198PB
Newport
NP198PB

Telephone

+447425573542

Website

Alerts

Be the first to know and let us send you an email when Motiur Mollik's Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Motiur Mollik's Vlog:

Shortcuts

Share