08/07/2025
বিভিন্ন অযৌক্তিক ও মনগড়া ব্যাখ্যার মাধ্যমে মব সন্ত্রাসকে বৈধতা দেওয়ার আপ্রাণ চেষ্টা চলছে—সরকার ও তাদের সমর্থকদের পক্ষ থেকে। কারণ, এগারো মাস পর এসে তারাও বুঝতে বাধ্য হয়েছে—এই দেশে ‘মব’ নামক এক ভয়ংকর সংস্কৃতির জন্মদাতা তারাই।
রাজপথ থেকে আদালতের প্রাঙ্গণ পর্যন্ত—যেখানেই হোক, তারা ‘জনতার ক্ষোভ’ নামে একধরনের সংঘবদ্ধ উন্মত্ততা ছড়িয়ে দিয়েছে। এখন সেই একই উন্মত্ততাকে তারা বৈধতা দেওয়ার জন্য অর্বাচীনের মতো যুক্তি দাঁড় করাচ্ছে। এই ব্যাখ্যাগুলো আসলে মবকে উসকে দেওয়ারই আরেক রূপ। এসব ব্যাখ্যাদাতারাও সমানভাবে দায়ী ও অপরাধী।
যেসব তথাকথিত পণ্ডিত বা বুদ্ধিজীবীরা আজ মব সন্ত্রাসের পক্ষে ‘জনতার ক্ষোভ’ তত্ত্ব দাঁড় করাতে ব্যস্ত, যদি কোনোদিন তারাও রাস্তায়, বাসায় কিংবা আদালতের করিডোরে টোকাইদের হাতে চড়-থাপ্পড় খান বা গলায় জুতার মালা পরে ঘুরতে বাধ্য হন—তখন কি তারাও বলবেন, “এটাই জনতার ক্ষোভ”?
সেই সুযোগ হয়তো তাদের নাও মিলতে পারে। কিন্তু আমরা তখনও বলবো—এটা মব সন্ত্রাস। কারণ আমরা বিবেক দিয়ে বিচার করি, এবং মনুষ্যত্ব নিয়ে পথ চলি।
An all-out effort is underway—by the government and its supporters—to legitimize mob violence through various illogical and fabricated explanations. Because after eleven months, even they have been forced to realize that they themselves are the architects of this dangerous culture called the “mob” in this country.
From the streets to court premises—everywhere—they have unleashed a kind of organized frenzy under the banner of “public outrage.” And now, to justify that same frenzy, they are presenting arguments as absurd as they are shameless. These explanations are nothing but another way of inciting mobs. Those who offer such justifications are equally responsible and equally guilty.
The so-called scholars or intellectuals who are today busy promoting the theory of “public outrage” in defense of mob violence—if one day they themselves are slapped and beaten by street thugs on the road, in their homes, or in court corridors, or are forced to parade with garlands of shoes around their necks—will they then say, “This is public outrage”?
Perhaps they may never face such a fate. But even then, we will continue to call it what it is—mob violence. Because we judge with conscience, and we walk the path of humanity.