All Sports News24/7

All Sports News24/7 বিশ্ব খেলাধুলার খবর নিয়ে থাকবো আপনাদ?

12/10/2021

নতুন মৌসুমের ঘর গুছিয়ে নিচ্ছে আবাহনী!

12/10/2021
12/10/2021

ইউসুফ জুলকারনাইন খেলে ইংল্যান্ডের একটি ৩য় বিভাগের ক্লাবে।
বাংলাদেশ অনুর্ধ্ব ২৩ দলে ডাক পাওয়ায় বাংলাদেশে আজ আসলেন এই ১৯ বছর বয়সী ফুটবলার। 👏

মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড এবং বাফুফে চাইলে বাংলাদেশের নাগরিকত্ব নিতে আগ্রহী মালিয়ান স্ট্রাইকার সুলেমান দিয়াবাতে ...
25/09/2021

মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড এবং বাফুফে চাইলে বাংলাদেশের নাগরিকত্ব নিতে আগ্রহী মালিয়ান স্ট্রাইকার সুলেমান দিয়াবাতে ( Linh Diabate ) এবং জাপানিজ মিডফিল্ডার উরু নাগাতা ( Uryu Nagata ) দুজনই টানা ৩ মৌসুম করে দাপুটের সঙ্গে বিপিএল ফুটবল খেলেছেন মোহামেডানের হয়ে. সদ্য শেষ হওয়া লীগে সুলেমান দিয়াবাতে ইনজুরি নিয়ে খেলেও করেছেন ১৩ গোল যদি তাকে ঐভাবে সাপোর্ট দেওয়ার মতো প্লেয়ার ছিলো না এবং জাপানিজ উরু নাগাতার অধিনায়কত্ব এবং মাঠের পারফরম্যান্স ছিলো চোখে লাগার মতো...
এই দুই ফুটবলার নাগরিকত্ব পেলে বাংলাদেশের ফুটবলের জন্য ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড হয়ে দেশীয় কোটায় খেলতে পারবে সেক্ষেত্রে আরো ২জন বিদেশি বাড়তি নেওয়া যাবে...
বিষয়টি নিয়ে এখন থেকে কাজ শুরু করলে আগামী মৌসুমে আগে সবকিছু সম্ভব হবে বলে আমি আশা করি.

অ২৩ দলে ডাক পেলেন নতুন প্রবাসী ফুটবলার👏👏জাতীয় দলে না হলেও বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলে ডাক পেলেন নতুন প্রবাসী ফুটবলার ইউসুফ ...
25/09/2021

অ২৩ দলে ডাক পেলেন নতুন প্রবাসী ফুটবলার👏👏

জাতীয় দলে না হলেও বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলে ডাক পেলেন নতুন প্রবাসী ফুটবলার ইউসুফ জুলকারনাইন হক🔥🔥

আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে অন্তর্ভুক্তির কথা ছিল ইংল্যান্ড প্রবাসী এই ফুটবলারের।পাওয়ার কথা ছিল ইউসুফ জুলকারনাইন হকের। ১৮ বছর বয়সী এই ফুটবলার মূলত একজন ফরোয়ার্ড খেলতে পারেন এটাকিং মিডফিল্ডে। ইংল্যান্ড তৃতীয় বিভাগের দল Ipswich Town Football Club এর অনূর্ধ্ব-১৮ ও অনূর্ধ্ব-২৩ দলে।

বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দল অদ্য ১৩-০৯-২০২১ তারিখ বাংলাদেশ সময় সকাল ১০.৪৫ ঘটিকা হতে ১১.৪৫ ঘটিকা পর্যন্ত হোটেল Gym ও Sw...
13/09/2021

বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দল অদ্য ১৩-০৯-২০২১ তারিখ বাংলাদেশ সময় সকাল ১০.৪৫ ঘটিকা হতে ১১.৪৫ ঘটিকা পর্যন্ত হোটেল Gym ও Swimming Pool এ দুই ভাগে বিভক্ত হয়ে Activation, Gym ও Swimming করেন। গতকাল যারা গেম খেলেছেন তাদের কোচ ১৫ মিনিট Foam Roller Activation ও ১৫ মিনিট Swimming এর মধ্যে রাখেন এবং যারা গতকাল প্রথম ম্যাচটি খেলেননি তাদের জন্য Moderate/Hard Gym Session ও পরবর্তীতে Swimming সেশন করানো হয়।

গতকাল (১২-০৯-২০২১) বাংলাদেশ বনাম নেপালের ম্যাচটি উপভোগ করতে নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব সালাহউদ্দিন নোমান চৌধুরী ছিলেন নেপালের দশরথ স্টেডিয়ামে এবং খেলা শেষে রাষ্ট্রদূত খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাত ও মতবিনিময় করেন। সেখানে মাননীয় রাষ্ট্রদূত অদ্য (১৩-০৯-২০২১) নেপালে অবস্থিত তার নিজস্ব বাসভবনে বাংলাদেশ মহিলা জাতীয় ফুটবল দলের খেলোয়াড় এবং কর্মকর্তাবৃন্দের জন্য মধ্যাহ্নভোজের আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই নিমন্ত্রণে খেলোয়াড় ও বাংলাদেশ ফুটবল ফেডরেশনের কর্মকর্তাগণ আজ (১৩-০৯-২০২১) তারিখ রাষ্ট্রদূতের বাসভবনে মধ্যাহ্নভোজ করেন। উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী, স্ত্রী এবং তার পরিবার বর্গ এবং মন্ত্রী ও মিশনের উপপ্রধান ইশরাত জাহান এবং তার পরিবার, এছাড়াও নেপালে বাংলাদেশ দূতাবাসের অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা তাদের পরিবারের সদস্যদের নিয়ে যুক্ত হন অনুষ্ঠানে।

অদ্য (১৩-০৯-২০২১) রাত ১১:০৫ ঘটিকায় বাংলাদেশ মহিলা জাতীয় ফুটবল দল 'এএফসি মহিলা এশিয়ান কাপ ইন্ডিয়া ২০২২ কোয়ালিফায়ার্স' এ জর্ডান ও ইরানের বিপক্ষে খেলার উদ্দেশ্য নেপাল থেকে উজবেকিস্তানের উদ্দেশ্য যাত্রা করবেন৷

Bangladesh national women's football team is divided into two groups at the hotel gym and swimming pool from 10.45 am to 11.45 am Bangladesh time today. Divided into activision, gym and swimming. For those who played the game yesterday, the coach puts 15 minutes between Foam Roller Activation and 15 minutes Swimming and for those who did not play the first match yesterday, Moderate/Hard Gym Session and later Swimming Session is done.

Salahuddin Noman Chowdhury, Ambassador of Bangladesh to Nepal was present at the Dasharath Stadium in Nepal to enjoy the match between Bangladesh and Nepal yesterday and after the match the Ambassador met and exchanged views with the players. Today, the Ambassador invited a luncheon for the players and officials of the Bangladesh Women's National Football Team at his residence in Nepal. At that invitation, the players and officials of the Bangladesh Football Federation had lunch at the Ambassador's residence today. Ambassador Salahuddin Noman Chowdhury with his wife and family, Minister & Deputy Chief of Mission, Ishrat Jahan and her family Other dignitaries from Bangladesh Embassy in Nepal with Family members were present on the occasion. Was present at the ceremony Ambassador Saladin Noman Chowdhury, his wife and family, and Minister & Deputy Chief of Mission Ishrat Jahan and his family, as well as other dignitaries from the Bangladesh Embassy in Nepal, joined their families.

The Bangladesh women's national football team will travel from Nepal to Uzbekistan at 11:05 pm tonight to play against Jordan and Iran in the AFC Women's Asian Cup India 2022 Qualifiers.

নাম :---- Alif Jubier ♥️♥️জন্মস্থান :----  বোয়ালখালী,, চট্টগ্রাম,, বাংলাদেশ পজিশন :--- গোলকিপার জার্সি :---  ০১উচ্চতা :-...
13/09/2021

নাম :---- Alif Jubier ♥️♥️

জন্মস্থান :---- বোয়ালখালী,, চট্টগ্রাম,, বাংলাদেশ
পজিশন :--- গোলকিপার
জার্সি :--- ০১
উচ্চতা :--- ৫.৮"
ওজন:--- ৫৭
বর্তমান একাডেমিঃ--- বোয়ালখালী ফুটবল একাডেমি
অনুর্ধ ১৫ঃ--- চট্রগ্রাম বন্দর
উপজেলা একাদশঃ-- বোয়ালখালী উপজেলা
জেলা ঃ--- চট্রগ্রাম জেলা একাদশ
পাইওনিয়ার চট্টগ্রাম ঃ--- মোহরা ফুটবল একাডেমী
পাইওনিয়ার ঢাকা ঃ--- উত্তরা ফুটবল ক্লাব
পচন্দের প্লেয়ার ঃ--- আশরাফুল রানা
পচন্দের ক্লাব ঃ--- বসুন্ধরা কিংস
অর্জন : --- জেলা টিম রানার্স আপ

মুক্তিযোদ্ধা সনদ নিতে দেশে আসছেন কিংবদন্তি ফুটবলার এনায়েতরুমেল খান ॥ গোল করতে পারার দক্ষতা, চুলের কাটিং, স্টাইল, ফ্যাশন,...
13/09/2021

মুক্তিযোদ্ধা সনদ নিতে দেশে আসছেন কিংবদন্তি ফুটবলার এনায়েত
রুমেল খান ॥ গোল করতে পারার দক্ষতা, চুলের কাটিং, স্টাইল, ফ্যাশন, চেহারা- সবকিছু মিলিয়ে ফুটবলার হিসেবে কাজী মো. সালাউদ্দিন সমর্থক ও মিডিয়ার মাধ্যমে প্রচুর জনপ্রিয়তা পেয়েছিলেন। অনেকের চোখেই তিনি স্বাধীন বাংলাদেশের সেরা ফুটবলার। তবে এর সঙ্গে একমত নন অনেক ফুটবলবোদ্ধাই। তাদের কাছে সেরা ফুটবলার হচ্ছেন এনায়েতুর রহমান খান।
২৬ জুলাই ১৯৭৩, মালয়েশিয়ায় অনুষ্ঠিত মারদেকা কাপে থাইল্যান্ডের বিপক্ষে ছিল বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। ২-২ গোলে ড্র হওয়া ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। ওই ম্যাচে স্বাধীন বাংলাদেশের হয়ে প্রথম গোলটি করেছিলেন এই এনায়েত (এ্যাসিস্ট ছিল সুনিল কৃষ্ণ দে চৌধুরীর)। এছাড়াও স্বাধীন বাংলা ফুটবল দলেরও একজন অপরিহার্য সদস্য ছিলেন এনায়েত। সেই অর্থে তিনি একজন বীর মুক্তিযোদ্ধা।
সেই এনায়েত ফুটবল থেকে অবসর নেয়ার পর কি এক অজানা কারণে অভিমান করে দেশ ছেড়ে চলে যান। তিনি এখন কানাডা প্রবাসী। দেশ ছাড়ার কারণে মুক্তিযোদ্ধার সনদপত্রটিও নেয়া হয়নি তার। অবশ্য এ নিয়ে তার কোন মাথাব্যথাও ছিল না। কিন্তু সর্বশেষ চমক জাগানিয়া সমাচার হলো- মুক্তিযোদ্ধার সনদপত্র গ্রহণ করতে এক সময়ের মাঠকাঁপানো সুপারস্টার ফুটবলার এনায়েত অবশেষে অভিমান ভেঙ্গে বাংলাদেশে আসছেন। আর এটা সম্ভব হতে যাচ্ছে বাংলাদেশ ব্রিজ ফেডারেশনের সভাপতি এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক মুশফিকুর রহমান মোহনের কল্যাণে।
জনকণ্ঠকে মোহন জানান, ‘রূপকথার মতো খেলতেন এনায়েত। তার নেয়া বুলেটগতির শটে গোলপোস্টের জাল ছিঁড়ে যাওয়ারও বিস্ময়কর নজির আছে। এই প্রজন্ম তো তার মতো গ্রেট ফুটবলার সম্পর্কে কিছুই জানে না। দেশের ফুটবলের প্রতি সীমাহীন অভিমান নিয়ে বিদেশে চলে গিয়েছিলেন তিনি। অনেক কষ্টে তার সেই অভিমান ভাঙ্গিয়েছি। ২০ বছরেরও বেশি সময় পর অবশেষে তিনি দেশে ফিরছেন। ফেরার আরেকটা উপলক্ষ আছে। স্বাধীন বাংলা ফুটবল দলের হয়ে খেলেছিলেন। তিনি তো মুক্তিযোদ্ধা। সেই মুক্তিযোদ্ধার স্বীকৃতি এখনও পাননি, মানে মুক্তিযোদ্ধার সনদ নেয়া হয়নি তার। সেটা নিতেই আগামী মাসের ৮-১০ তারিখে তিনি বাংলাদেশে আসছেন। এটা সম্পূর্ণ আমার নিজের উদ্যোগ। বলতে পারেন জোর করেই তাকে আনাচ্ছি। তিনি রাজি হয়েছেন আসতে। আমার আরেকটা পরিকল্পনা আছে। সেটা হলো এনায়েত মুক্তিযোদ্ধার সনদপত্রটি নেবেন কিংবদন্তি জাকারিয়া পিন্টু এবং প্রতাপ শংকর হাজরার হাত থেকে, যারা যথাক্রমে স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক ও সহ-অধিনায়ক।’ ফুটবলার হিসেবে এনায়েত ছিলেন প্লে-মেকার। মাঠজুড়ে খেলতেন। গোটা দলের চালিকাশক্তি হয়ে উঠতেন। পরিশ্রমী, শক্ত-সামর্থ্য ও লড়াকু এই ফুটবলার বল প্লে করা, প্রয়োজনে মুহূর্তে ড্রিবলিং, ডেড বলে আচমকা শট, বলকে নিয়ন্ত্রণে রেখে বলের জোগান দেয়া এবং দূর থেকে নিপুণ লক্ষ্যভেদী আচমকা শট দিয়ে গোল করার ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রাখতেন।
ঢাকার কালীগঞ্জে ১৯৫১ সালের ২৮ ফেব্রুয়ারি এনায়েতের জন্ম। ১৯৬৭ সালে দ্বিতীয় বিভাগে ইয়াংমেন্স ফকিরেরপুলের হয়ে তার ফুটবল ক্যারিয়ার শুরু হয়। ১৯৬৮ সালে তদানীন্তন ইস্ট পাকিস্তান গভর্নমেন্ট (ইপিজি) প্রেসের হয়ে খেলেন। দু’বছর পর যোগ দেন শক্তিশালী ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবে। ১৯৭১ সালে স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম খেলোয়াড় ছিলেন। স্বাধীনতার পর ১৯৭২ সালে তিনি বিজেআইসি ক্লাবে যোগ দেন। ১৯৭৩ সালে ফুটবল লীগে প্রথম চ্যাম্পিয়ন হয় বিজেআইসি। ১৯৭৪ সালে চলে যান ওয়াপদায়। ১৯৭৫ সালে তিনি পুনরায় বিজেআইসিতে ফিরে যান। ১৯৭৮ সালে যোগ দেন মোহামেডানে। প্রথমবারের মতো অপরাজিত চ্যাম্পিয়ন হয় মোহামেডান।
এনায়েতও ঢাকা লীগে প্রথমবারের মতো সর্বোচ্চ গোলদাতা হবার গৌরব অর্জন করেন (১৩ গোল)। ১৯৮১ সালে ভিক্টোরিয়ায় যোগ দেন। ঢাকা লীগে ৯০টির মতো গোল করেছেন এনায়েত।
১৯৭৩ ও ৭৫ সালে মালয়েশিয়ার মারদেকা ফুটবল, ১৯৭৬ সালে থাইল্যান্ডের কিংস কাপ ফুটবল এবং ১৯৭৮ সালে ব্যাংককে এশিয়ান গেমস ফুটবলে অংশ নেয়ার পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন এনায়েত। ১৯৮৫ সালে মোহামেডানের কোচ ও ম্যানেজার হিসেবে ৭/৮ মাস দায়িত্ব পালন করেন। ১৯৮৭ সালে ব্রাদার্স ইউনিয়নের কোচ ছিলেন।
ফুটবল ক্যারিয়ারের স্বীকৃতি হিসেবে এনায়েতকে ১৯৭৭ সালে বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির সেরা ফুটবলার এবং ২০০৪ সালে জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান করা হয়। মেজাজী এই ফুটবলারের দূরপাল্লার শটগুলো ট্রেডমার্ক হয়ে আছে। আর ফুটবলার হিসেবে এনায়েত করে নিয়েছেন নিজস্ব স্থান। সেই এনায়েত দীর্ঘ সময় পর স্বদেশে ফিরছেন অভিমান ভুলে, মুক্তিযোদ্ধার সনদ নিতে।
দৈনিক জনকণ্ঠ
খেলার পাতা (পৃষ্ঠা-৯)
প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, রবিবার, ২০২১
নিউজ লিংক : https://www.dailyjanakantha.com/details/article/599999/%E0%A6%AE%E0%A7%81%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BE-%E0%A6%B8%E0%A6%A8%E0%A6%A6-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87-%E0%A6%86%E0%A6%B8%E0%A6%9B%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%95%E0%A6%BF%E0%A6%82%E0%A6%AC%E0%A6%A6%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF-%E0%A6%AB%E0%A7%81%E0%A6%9F%E0%A6%AC%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%BE%E0%A7%9F%E0%A7%87%E0%A6%A4/

নতুন প্রতিভার অন্বেষণে এই স্লোগানকে নিয়ে ৩য় বারের মতো আগামী নভেম্বর মাসে আয়োজিত হতে যাচ্ছে বসুন্ধরা কিংস এর পৃষ্ঠপোষকতায়...
13/09/2021

নতুন প্রতিভার অন্বেষণে এই স্লোগানকে নিয়ে ৩য় বারের মতো আগামী নভেম্বর মাসে আয়োজিত হতে যাচ্ছে বসুন্ধরা কিংস এর পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম এর আয়োজনে 'বসুন্ধরা কিংস বিএফএসএফ অনূর্ধ্ব-১৪ একাডেমী কাপ ২০২১'' এর আসর। আপনারা সবাই জানেন আমাদের আয়োজনটি একটু ব্যতিক্রমধর্মী। যারা জানেন তারা তো জানেনই।

আজ ১৩ সেপ্টেম্বর হতে শুরু হচ্ছে প্রাথমিক দল নিবন্ধন কার্যক্রম, চলবে আগামী ২০ সেপ্টেম্বর রাত ১০ টা পর্যন্ত। প্রাথমিক নিবন্ধন ফি ১০০০/- টাকা (অফেরতযোগ্য)।

এবারও আমরা ১২টি দল নিয়ে একাডেমী কাপ আয়োজন করব। দেশের ৮ বিভাগ হতে ৮টি দল নিব। বাকি ৪টি দল টূর্নামেন্ট কমিটির পক্ষ হতে মনোনীত দল। বিভাগের দল সংখ্যা একাধিক হলে লটারী করা হবে। লটারী সকল দলের প্রতিনিধিদের নিয়ে আয়োজিত হবে।

দল নির্বাচনের লটারী শেষ হওয়ার পর খেলোয়াড় বাছাই কার্যক্রম শুরু হবে। আর যেসকল একাডেমী অংশগ্রহণ করবে তাদের একাডেমীতে গিয়ে মেডিকেল ও খেলোয়াড়দের বয়স যাচাই করব। ইনশাআল্লাহ ডিসেম্বর মাসের সুবিধাজনক সময়ে টূর্নামেন্ট আয়োজিত হবে।

বিঃ দ্রঃ গত বার যে সকল দল অংশগ্রহণ করেছিলো এবং যে সকল খেলোয়াড়রা একাডেমী কাপে অংশগ্রহণ করেছিলো আসছে আসরে তারা অংশগ্রহণ করতে পারবে না। সম্পূর্ণ নতুন দল ও নতুন খেলোয়াড় নিয়ে এবারের আয়োজন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

যেখানেই বাংলাদেশ সেখানেই ফোরাম
যেখানেই থাকুন ফোরামের সাথেই থাকুন

01/09/2021

শিরিনকে বাংলাদেশের অ্যাথলেটিকসে ট্রাক অ্যান্ড ফিল্ডের রাণী বলা হয়।

খেলোয়াড় পরিচিতি পোস্ট :নাম   :    মোঃ জাহাঙ্গীর আলম জন্ম :    ০৩-০৩-২০০৪জন্মস্থান : লালমোহন উচ্চতা :  ৫'৬মাঠের পজিশন:ফরো...
23/07/2021

খেলোয়াড় পরিচিতি পোস্ট :

নাম : মোঃ জাহাঙ্গীর আলম

জন্ম : ০৩-০৩-২০০৪

জন্মস্থান : লালমোহন

উচ্চতা : ৫'৬

মাঠের পজিশন:ফরোয়ার্ড

জার্সি নং : ১১/১২

প্রিয় ফুটবলার : জামাল ভূঁইয়া

প্রিয় বিদেশি ফুটবলার: লিওনেল মেসি

বর্তমান ক্লাবঃ আারাফ স্পোর্টিং ক্লাব, ৩য় বিভাগ।

বয়স ভিত্তিক দল: অ-১৭ বঙ্গবন্ধু গোল্ড কাপ। ক্লিয়ার ম্যান অ-১৭ চ্যাম্পিয়ন ২০১৯, বরিশাল বিভাগ।

স্বপ্নবান এই তরুণ স্বপ্ন দেখে একদিন বাংলাদেশ ফুটবলের সর্বোচ্চ স্তরে খেলার এবং দেশের ফুটলের প্রতিনিধিত্ব করার জন্য।

আপনারা সবাই তার জন্য দোয়া করবেন ।

🏅🏆  খেলোয়াড় পরিচিতি পোস্ট :নাম   :  জিসান মাহামুদ বাপ্পি জন্ম :    ১৯/০৭/২০০৬জন্মস্থান : লম্বাবিলউচ্চতা :  ৫.৫'মাঠের পজি...
23/07/2021

🏅🏆 খেলোয়াড় পরিচিতি পোস্ট :

নাম : জিসান মাহামুদ বাপ্পি

জন্ম : ১৯/০৭/২০০৬

জন্মস্থান : লম্বাবিল

উচ্চতা : ৫.৫'

মাঠের পজিশন: উইকেট কিপার ব্যাটসম্যান

জার্সি নং : ৯৯

প্রিয় ক্রিকেটার : সৌম্য সরকার

প্রিয় বিদেশি ক্রিকেটার: বিরাট কোহলি

বর্তমান ক্লাবঃ লম্বাবিল ক্রিড়া পরিষদ

আগের ক্লাবঃ ঐ

বয়স ভিত্তিক দল: অনূর্ধ্ব 16

স্বপ্নবান এই তরুণ স্বপ্ন দেখে একদিন বাংলাদেশ ক্রিকেটাে সর্বোচ্চ স্তরে খেলার এবং ক্রিকেটার প্রতিনিধিত্ব করার জন্য।

আপনারা সবাই তার জন্য দোয়া করবেন ।

Address

London

Alerts

Be the first to know and let us send you an email when All Sports News24/7 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category