06/06/2026
# T10 Jyvaskyla cricket Tournament 2026
কংগ্রাচুলেশনস চ্যাম্পিয়ন মালমি সুপারনোভা !
এবং ধন্যবাদ অংশগ্রহণকারী সকল দলকে। আপনাদের সাপোর্ট ও পরামর্শ এর জন্য সকলকে ধন্যবাদ ।
খেলা শেষে আপনাদের অনেক ফিডব্যাক পেয়েছি, ভালোর পাশাপাশি সমালোচনা ও পেয়েছি। আয়োজক হিসেবে আমরা সবার মতামত ও পরামর্শকে গুরুত্ব সহকারে নিয়েছি। যেসব বিষয় আপনাদের অনেক প্রশংসা পেয়েছি তার মধ্যে ছিলো ভালো ফিল্ড এবং ড্রেসিং রুম, ওয়াশরুম এর সুব্যবস্থা থাকা।
মূলত আপনাদের সবার কিছু কমন ফিডব্যাক ছিলো, যেমন- খেলা দেরিতে শুরু হয়েছে, আম্পায়ার নির্বাচন ও তাদের কিছু সিদ্ধান্ত নিয়ে এবং স্কোরিং ইত্যাদি।
১। খেলা শুরু ও শেষের অনাকাঙ্খিত বিলম্ব এর জন্য টুর্নামেন্ট কমিটি আন্তরিকভাবে দুঃখিত। কিছু বিষয় আপনাদের বিবেচনার জন্য উল্লেখ করতে চাচ্ছি-
আমাদের ফিল্ড বুকিং ছিলো ১০ টা থেকে, কিন্তু ১৬ র মধ্যে ১১ দলের খেলার টাইম নিয়ে রিকোয়েস্ট ছিলো। ম্যাক্সিমাম টিম ১২ টা থেকে ম্যাচ চাইছিল। এজন্য সকালের সেশন এ ইয়ুভাসকুলার ৩ টিম এর খেলা ছিলো বলে কমিটি থেকে নিজস্ব আম্পায়ার্স দেয়া যাচ্ছিল না; যে কয়টা টিম উপস্থিত ছিলো অনেক রিকোয়েস্ট এর পর ও তারাও আম্পায়ার্স দিচ্ছিলো না; শ্রীলঙ্কান আম্পায়ার্স ৪ জনের মধ্যে ২ জন মিসিং ছিলো।
যেহেতু প্রথম খেলা দেরি হয়, পরবর্তীতে সব খেলায় এর প্রভাব পড়ে।
পুরো টুর্নামেন্ট অনলাইন স্কোরিং আপডেট হয়েছে। বিভিন্ন টিম থেকে যারা স্কোরিং এর জন্য এসেছিলেন
তাদের অনেকেই নতুন, এমনকি নিজদলের ব্যাটার বা বোলার এর নাম ভুল বলছিলেন যেটা প্লেয়ার পারফরমেন্স স্ট্যাটিসটিক্স এ প্রভাব ফেলবে, যার ফলে কয়েক বল করার পর খেলা বন্ধ করে আবার কারেকশন করতে হচ্ছিল।
এর বাইরে, আম্পায়ার এর সিদ্ধান্তের বিপক্ষে অনেক সময় ক্ষেপণ হয়, যেটা হিসাব করা কঠিন। খেলোয়াডরা নিজেরা তর্কে জড়িয়ে যাচ্ছিলো। বাউন্ডারি লাইন, ক্যাচ, নো, ওয়াইড আরও সব ধরনের সিদ্ধান্তে যেহেতু আম্পায়ার্সরা পুরোপুরি নিজ মেধা ও বিবেচনায় সিদ্ধান্ত দিতে হচ্ছিল সবসময় ১০০% সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি।
আশাকরি আপনারা আমাদের এই অনিচ্ছাকৃত ভুল ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
২। আম্পায়ার সিলেকশন এ কমিটির কোনও প্রকার হস্তক্ষেপ ছিলনা। কমিউনিটি ক্রিকেট এ দল গুলো নিজ বিবেচনায় আম্পায়ার দিয়ে থাকে । প্রতিটা দল থেকে ২ জন আম্পায়ার এর নাম দেয়ার জন্য আমরা সবাইকে অনুরোধ করেছিলাম, এক্সেল শিট শেয়ার করেছিলাম। শেষদিন পর্যন্ত সেখানে মাত্র ৪টা দল ইনফরমেশন দিয়েছিল। তাই আম্পায়ার সিডিউল করা পসিবল হয়নি। তারউপর আমরা আশা করেছিলাম খেলা না থাকলে ওই সময় কোন দল আম্পায়ার দিতে আপত্তি করবেনা।
আরেকটা বিষয় ছিলো, খেলার মাঝখানে আম্পায়ার পরিবর্তন। এটার একমাত্র কারণ, আম্পায়ারদের নিজদলের খেলা শুরু হওয়ার ফলে তারা যেতে বাধ্য হন।
আমাদের অবসার্ভেসন হলো সব দল থেকে যারা আম্পায়ারিং করেছেন সবাই ক্রিকেট রুলস ভালো জানেন এবং সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তিই ছিলেন।
আমরা ভবিষ্যতে এই বিষয়ে আরও সচেতন থাকবো।
৩। সব মাঠে খেলতে না পারার আক্ষেপ ছিলো অনেকের। কিন্তু ৪ টার মধ্যে ৩টা মাঠ ছিলো আর্টিফিশিয়াল ঘাস, ১টা ন্যাচারাল ঘাস। গ্রুপ পর্বে সবার ৩ টা খেলা ছিলো তাই সব মাঠে খেলা দেয়া আসলেও সম্ভব ছিলো না।
এবং অলমোস্ট সব মাঠের সাইজ ছিলো সমান (লেগ ৩৫ মি, অফ ৩২ মি, স্ট্রেইট ৪১ মি, রাউন্ড ৩৭-৩৯ মি)
আশাকরি এই বেপারে আমাদের অপারগতা আপনারা বুজতে পারছেন।
এর বাইরে একটা বিষয় ছিলো প্লেয়ার লিস্ট আপডেট করা নিয়ে। ডেডলাইন এরপর ও অনেক টিম প্লেয়ার লিস্ট আপডেট করেছেন; এবং cricheros অ্যাপ এ তা করা হয়েছে যেটা সবার জানার সুযোগ ছিলো। যদিও কিছু ক্ষেত্রে অ্যাপ এর জটিলতার কারণে অনেকসময় প্লেয়ার এর নাম স্কোয়াড সিলেক্ট এর সময় পাওয়া যাচ্ছিল না; সেগুলো তাৎক্ষণিক সমাধান করা হয়েছে। অরগানাইজাররা এই বিষয়ে ১০০% কনফার্ম করছে কোন দল অতিরিক্ত প্লেয়ার অ্যাড করেনি বা একই প্লেয়ার ২ দলে খেলেনি।
সর্বোপরি আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ সব কিছু সুন্দর ভাবে শেষ করতে সাহায্য করার জন্যে।
দেখা হবে আবারও খেলার মাঠে।