Sports In Heart

Sports In Heart All sports news & videos are available here.

21/11/2022

আর্জেন্টিনার 🇦🇷 কপাল নাকি মন্দ 😜😅

21/11/2022

কে জিতবে শিরোপা? ব্রাজিল আর্জেন্টিনা কথার লড়াই 😇🫣😅

21/11/2022

গ্রুপ পর্বে যেসব দল ব্রাজিলের 🇧🇷 বাধা হয়ে দাড়াবে
😊😀😀

20/11/2022

ব্রাজিলের ৫ম শিরোপা জয়ের ম্যাচ।🎯⚽
জার্মানি বনাম ব্রাজিল ২০০২ 💥

20/11/2022

ফুটবল ইতিহাসে প্রথমবার কুরআন তিলাওয়াতে বিশ্বকাপ উদ্বোধন।❤️❤️
ইসলামের বিজয় পতাকা উড়বেই 💚💚

আফ্রিকান ফাইনাল: হারবিশ্বকাপ কোয়ালিফায়ার: হারচ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল: হারলিগ শিরোপা: ১ পয়েন্টের জন্য মিসমোহাম্মদ সালাহ, ...
29/05/2022

আফ্রিকান ফাইনাল: হার
বিশ্বকাপ কোয়ালিফায়ার: হার
চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল: হার
লিগ শিরোপা: ১ পয়েন্টের জন্য মিস

মোহাম্মদ সালাহ, এক বছরে টানা চারটি হৃদয় বিদারক ঘটনা 😥😥

লিভারপুলকে আবারও কাঁদিয়ে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ আন্তর্জাতিক ফুটবলে যেমন বিশ্বকাপ, ক্লাব ফুটবলে তেমন চ্যাম্পিয়ন্স লিগ।২...
29/05/2022

লিভারপুলকে আবারও কাঁদিয়ে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ

আন্তর্জাতিক ফুটবলে যেমন বিশ্বকাপ, ক্লাব ফুটবলে তেমন চ্যাম্পিয়ন্স লিগ।২০১৮ সালের পর গতকাল লিভারপুলকে আবারও কাঁদাল রিয়াল মাদ্রিদ।

গতকাল বাংলাদেশ সময় রাত ১টায় লিভারপুল-রিয়াল মাদ্রিদ ম্যাচ শুরুর কথা থাকলেও নিরাপত্তাজনিত ইস্যুতে তা মাঠে গড়ায় ৩৩ মিনিট দেরিতে। এসময় দর্শকদের মাতিয়ে রাখতে উয়েফার ছিল মনমাতানো আয়োজন, মার্কিন পপ গায়িকা ক্যামিলা কাবেলো সব দর্শকদের মাতিয়ে রাখেন

লিভারপুল যেন চোয়াল বদ্ধ হয়েই মাঠে নেমেছিল ২০১৮ এর ফাইনালে হারের বদলা নিতে, মোহাম্মদ সালাহ সেই হুমকি আগেই দিয়ে রেখেছিল। ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণে রিয়ালের রক্ষনকে নাস্তানাবুদ করে তোলে লিভারপুল আক্রমণভাগ। ছন্দময় ফুটবলের পসরা সাজিয়ে রিয়ালকে নিয়ে যেন ছেলেখেলায় নামে লিভারপুল। বল দখলের লড়াইয়ে লিভারপুলের ধারেকাছেও ছিলনা রিয়াল। লিভারপুলের এত এত আক্রমণ ফলপ্রসূ হচ্ছিলো না রিয়াল ডিফেন্ডারদের ও গোলরক্ষকের অসাধারণ সব দক্ষতায়। রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া যেন অতিমানব হয়ে গিয়েছিলেন এই ম্যাচে। ম্যাচের ১২ মিনিটে লিভারপুল ফরোয়ার্ড সাদিও মানের করা আক্রমণে নিশ্চিত গোল থেকে রিয়ালকে বাঁচায় থিবো, তিনি ঝাপিয়ে পড়ে হাত স্পর্শ করে বলকে গোলপোস্টে লাগান, ফিরতি বলে দলকে বিপদমুক্ত করেন। পুরো ম্যাচ জুড়েই ছিল থিবোর এমন নজরকাড়া পারফর্মেন্স। নিশ্চিত অমেক গোল থেকে রিয়ালের ত্রাতা হয়ে উঠেন ২০১৮ বিশ্বকাপের সেরা এই গোলরক্ষক।
সময়ের সাথে সাথে রিয়াল নিজেদের খুঁজে পেতে থাকে। ম্যাচের ৪৩ মিনিটে সমন্বিত আক্রমনের ফলে করা রিয়াল ফরোয়ার্ড করিম বেনজামার গোল অফসাইডে বাতিল হলে রিয়াল ভক্তদের হতাশ হতে হয়। প্রথমার্ধ তাই গোলশুন্য ড্রয়েই শেষ হয়। দ্বিতিয়ার্ধে দুই দল গোল আদায়ে মরিয়া হয়ে উঠে। লিভারপুল কয়েকবার ব্যার্থ হলেও ৫৯ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রড্রিগোর গোলে রিয়াল ১-০ তে এগিয়ে যায়। গোল খেয়ে লিভারপুল যেন আরও তেতে উঠে। আক্রমনের ওর আক্রমণে রিয়ালের রক্ষনে কম্পন জাগিয়ে তুলে লিভারপুল। কিন্তু রিয়াল গোলরক্ষকের অতিমানবীয় দক্ষতায় বারবার হতাশ হতে হয় লিভারপুল দল ও তাদের সমর্থকদের।
প্যারিসে অনুষ্ঠিত হওয়া টান টান উত্তেজনায় ঠাঁসা এই চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল ম্যাচে আর কোন দল গোলের দেখা পায়নি। রিয়াল মাদ্রিদ তাদের রেকর্ড ১৪ তম চ্যাম্পিয়ন্স লিগ শ্রেষ্ঠত্বের শিরোপা নিজেদের করে নেয়। লিভারপুল তাদের ৭ম ইউরোপিয়ান মর্যাদা থেকে বঞ্চিত হয়। ২০১৮ সালের ফাইনালের পর রিয়াল মাদ্রিদ আরেকবার কাঁদাল লিভারপুলকে। এ হার যেন মানতেই পারছে না অলরেড সমর্থকরা তাদের অনেকে কান্নায় ভেঙে পড়েন, বাংলাদেশেও লিভারপুলের হারে অনেককে অশ্রু জড়াতে দেখা গেছে।

রিয়াল মাদ্রিদের শিরোপা জয়ের নায়ক থিবো কোর্তোয়াগতকাল অনুষ্ঠিত হওয়া চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে রিয়াল মাদ্রিদের জয়ের নায়ক থিব...
29/05/2022

রিয়াল মাদ্রিদের শিরোপা জয়ের নায়ক থিবো কোর্তোয়া

গতকাল অনুষ্ঠিত হওয়া চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে রিয়াল মাদ্রিদের জয়ের নায়ক থিবো কোর্তোয়া যিনি ২০১৯ সাল থেকে রিয়ালের গোলপোস্টের অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করে আসছেন।

মানুষ যখন অতিমানব হয়ে যান, প্রতিপক্ষের তখন চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার থাকে না, তা আরেকবার প্রমান হল গতকাল অনুষ্ঠিত হওয়া ২০২১-২২ মৌসুমের ইউরোপ সেরা হওয়ার লড়াইয়ের ম্যাচে। রিয়াল মাদ্রিদের ত্রাতা হয়ে পুরো মৌসুমেই তিনি দুর্দান্ত খেলেছেন, ফাইনালে যেন আগের সব কিছুকে ছাড়িয়ে গিয়েছেন। রিয়ালের অসংখ্য আক্রমণকে থিবো ভুলন্ঠিত করে রিয়ালের ১৪ তম ইউরোপ সেরার মর্যাদা এনে দিতে পালন করেছেন মুখ্য ভূমিকা। পুরো ম্যাচে তিনি নয়টি সেভ করে শুধু দলকেই শিরোপা দেননি, ম্যাচ সেরার পুরষ্কারটাও নিজের করে নিয়েছেন ৩০ বছর বয়সী বেলজিয়ামের এই গোলরক্ষক।

পুরো টুর্নামেন্টে কোর্তোয়া অসাধারণ খেলে রিয়ালকে ফাইনালে তুলতেও অনবদ্য অবদান রাখেন। থিবো কোর্তোয়া ইউসিএল (UCL) ২০২১-২২ মৌসুমে ১৩ ম্যাচ শেষে তার নামের পাশে রয়েছে ৬১ গোল সেভে সর্বোচ্চ গোল সেভ কারীর খেতাব , যেখানে তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী সেভ করেছেন ৪৩ টি গোল।
এছাড়াও থিবোর ৫টি ক্লিন শিট, ডিরেক্ট ফ্রী কিক বাঁচিয়েছেন ৩টি, একটি পেনাল্টিও সেভ করেছেন।

উল্ল্যেখ্য ২০১৮ বিশ্বকাপে নিজ দল বেলজিয়াম বিশ্বকাপ শিরোপা না জিতলেও থিবো তার অসাধারণ দক্ষতার জন্য পুরো টুর্নামেন্টের সেরা গোলকিপার নির্বাচিত হয়েছিলেন। ২০১৮ বিশ্বকাপ গোল্ডেন গ্লোবস জয়ে কোর্তোয়া পেছনে ফেলেছেন বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স, রানারআপ ক্রোয়েশিয়া সহ আরও অনেক দেশের গোলকিপারকে। বিশ্বকাপে তার অসাধারণ নৈপুণ্যে মুগ্ধ হয়ে রিয়াল তাকে নিজেদের ডেরায় ভিড়ায়, তারপর থেকেই থিবো রিয়ালের নিয়মিত গোলরক্ষক। তার আগমনে আরেক রিয়াল গ্রেট গোলকিপার কেইলর নাভাস অনিয়মিত হয়ে পড়েন, একপর্যায়ে রিয়াল তাকে ছেড়ে দিলে নাভাস নেইমার এমবাপ্পেদের দল প্যারিস সেন্ট জার্মেই এ পাড়ি জমান। থিবো পূর্বে রিয়াল মাদ্রিদের নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের গোলবার সুরক্ষায় অতন্দ্র প্রহরী ছিলেন। থিবো কোর্তোয়ার নৈপুণ্য স্প্যানিশ লিগ লা লিগাতেও অব্যাহত ছিল। রিয়াল এবার তিন ম্যাচ হাতে রেখেই লিগ শিরোপার উৎসবে মেতে উঠেছিল। রিয়াল কোচ কার্লো আনচেলেত্তিও প্রথম কোচ হিসাবে ৪ টি শিরোপা জয়ের রেকর্ড করেন।

21/03/2022
13/03/2022
13/03/2022

Adresse

Ammi Moussa

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Sports In Heart publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Partager

Type