26/04/2026
আমি সালমা। খুব সাধারণ একটি মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা মানুষ। আপনাদের সকলের দোয়ায় গানের জগতে আমি একটি ছোট্ট স্থান করে নিতে পেরেছি। এরপর জীবনের এক সময়ে বিয়ে, সংসার—সবকিছুর মধ্যেও একজন সংগীতশিল্পী হিসেবে নিজের পরিচয়কেই আমি বেশি গুরুত্ব দিয়েছি। কারণ গানের মধ্যেই আমি খুঁজে পাই আমার ফেলে আসা দিনগুলো, আমার কষ্ট, আমার সংগ্রামের গল্প।
সময়ের সঙ্গে অনেক কিছু বদলে গেছে। কিছু সম্পর্ক পরিবর্তিত হয়েছে, অনেক কথা হয়েছে, অনেক সময় পেরিয়ে গেছে। আমরা যে যার জায়গায় থেকেও ভালো ছিলাম, ভালো আছি—এই বিশ্বাসই ধরে রেখেছি।
কিন্তু রাজনৈতিক পরিস্থিতির কারণে স্নেহার বাবার অবস্থানের পরিবর্তনের পর, স্নেহা বাস্তবে মা-বাবা বেঁচে থেকেও অনেকটা এতিমের মতো জীবন যাপন করছিল। একজন মা হিসেবে বিষয়টি আমি মেনে নিতে পারিনি। তাই স্নেহার বাবার সঙ্গে কথা বলে তাকে আমার কাছে নিয়ে আসি।
শিবলী সাদিক—বাংলাদেশের মানুষের কাছে পরিচিত একটি নাম। তার রাজনৈতিক জীবন এবং পারিবারিক অবস্থান সবসময়ই দেশ ও অসহায় মানুষের পক্ষে ছিল। এই বিষয়গুলো আমাকে এখনো গভীরভাবে ভাবায়। তিনি নিজেও ছোটবেলা থেকে অনেক শূন্যতার মধ্যে বড় হয়েছেন—অল্প বয়সে মাকে হারিয়েছেন, বাবার রাজনৈতিক ব্যস্ততার কারণে সেই অভাব আরও গভীর হয়েছে। তবুও তিনি কখনো নিজের কথা না ভেবে মানুষের কথা ভেবেছেন।
সম্প্রতি একটি পত্রিকায় স্নেহা আমার কাছে আছে বলে ভুল ও ভিত্তিহীন খবর প্রকাশ করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। দুঃসময়ে কাউকে নিয়ে কিছু লেখার আগে, কিছু বলার আগে—একটু ভেবে দেখা উচিত। যে সম্পর্কগুলো একসময় মানুষের গর্বের পরিচয় ছিল, আজ সেই সম্পর্কগুলোকেই বিপদের সময় ভুলভাবে উপস্থাপন করার চেষ্টা করা হচ্ছে।
আমি মানবিক দিক থেকে এই ধরনের আচরণের তীব্র নিন্দা জানাই।
দিনাজপুরের স্বপ্নপুরী পরিবার সম্পর্কে নতুন করে কিছু বলার প্রয়োজন নেই—দেশের মানুষ সবই জানেন। তাই আমি আশা করব, অন্তত এই সময়ে পরিবার, সন্তান এবং সম্পর্ক নিয়ে কেউ যেন অযথা ও নেতিবাচক মন্তব্য না করেন।
আমি স্নেহার মা, একজন সংগীতশিল্পী—আপনাদের সকলের দোয়ায় আমরা ভালো আছি।
আমার বাচ্চাদের বাবা কে নিয়ে উল্টা পাল্টা লেখা বন্ধ করুন।
পারলে ভালো গানের কাজ হচ্ছে এই গুলা নিয়ে নিউজ করেন।
সন্তানদের মুখের দিকে চেয়ে তাদের বাবা কে নিয়ে আমার কোনও অভিযোগ নেই,ওনারা ভালো থাকুক।
একবার কি ভেবে দেখেছেন আপনাদের নিউজ গুলো দেখে সব