Sale Commando

Sale Commando The Sale Commando is countries first specialized sales training platform. Where sales warrior are made from scratch.

22/07/2021
Happy New Year
31/12/2020

Happy New Year

স্ট্রাটেজিক মার্কেটিং প্লানিয়ে সেল কমান্ডোইন্টারনেটের ব্যাপক প্রসার, সোশ্যাল মিডিয়ার বিপ্লব এবং ব্যক্তিগত থেকে পেশাগত ...
31/01/2020

স্ট্রাটেজিক মার্কেটিং প্লানিয়ে সেল কমান্ডো

ইন্টারনেটের ব্যাপক প্রসার, সোশ্যাল মিডিয়ার বিপ্লব এবং ব্যক্তিগত থেকে পেশাগত যে কোন কাজে ডিজিটাল মিডিয়ার প্রভাব বর্তমান সময়ে সবেচেয়ে বেশি পরিলক্ষিত হচ্ছে। আর সময়ের সাথে সাথে নিজেকে এগিয়ে রাখতে বর্তমানে সবচেয়ে বড় ভূমিকা রাখছে ডিজিটাল মার্কেটিংয়ের জ্ঞান।
অনেকে মনে করেন ডিজিটাল মার্কেটিং মানে ফেসবুক মার্কেটিং বা ফেসুবক বুস্টিং। কিন্তু এটা আমাদের একটি ভ্রান্ত ধারণা। ডিজিটাল মার্কেটিংয়ের ব্যাপ্তি অনেক বেশি। ডিজিটাল মার্কেটিংয়ের কৌশল ব্যবহার করে পার্সোনাল ব্র্যান্ডিং থেকে ব্যবসায়িক সমৃদ্ধি আনতে প্রয়োজন সঠিক মার্কেটিং স্ট্রাটেজি।
আর নির্ভুল স্ট্রাটেজি প্রণয়ন করার জন্য মার্কেট রিসার্চের কোন বিকল্প নেই। পুরো পরিকল্পনা সম্পন্ন করার পর সেলসের চাকা সচল রাখার জন্য প্রয়োজন সেলস ফানেল তৈরি করা। আর সামগ্রিক কর্মকান্ডকে বিশ্বের সকল মানুষের হাতের নাগালে এনে দেওয়ার জন্য সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি কনটেন্ট তৈরি করতে কি ওয়ার্ড রিসার্চ খুবই গুরুত্বপূর্ণ।
সেল কমান্ডোর ট্রেনিংয়ে স্ট্রাটেজিক প্লানিং থেকে শুরু করে মার্কেট রিসার্চ, সেলস ফানেল তৈরি, কিওয়ার্ড রিসার্চ ইত্যাদি বিষয়গুলো ধাপে ধাপে শেখানো হয়। তাই নিজেকে একজন দক্ষ সেলস ম্যান হিসেবে গড়ে তুলতে সেল কমান্ডোর সাথে যোগাযোগ করুন।

যোগাযোগের ঠিকানা:
“সেন্টার অব ডিজিটাল মার্কেটিং (সিডিএম)
সুইট # ১১১৭, লেভেল # ১১, বিএনএস সেন্টার, সেক্টর # ৭, উত্তরা, ঢাকা – ১২৩০।
মোবাইল: 01789 574778

সেল কমান্ডোর কর্মীদের "দি আর্ট অব ওয়্যার" বইটি পড়ার গুরুত্বদি আর্ট অব ওয়ার বইটি ২ হাজার বছরেরও বেশি সময় আগে লেখা হয়। আন...
30/01/2020

সেল কমান্ডোর কর্মীদের "দি আর্ট অব ওয়্যার" বইটি পড়ার গুরুত্ব

দি আর্ট অব ওয়ার বইটি ২ হাজার বছরেরও বেশি সময় আগে লেখা হয়। আনুমানিক খৃষ্টপূর্ব ৫০০ সালের দিকে প্রাচীন চীনা জেনারেল সান-জু বইটি রচনা করেন।

বইটি বহু বছরের পুরাতন হলেও দি আর্ট অব ওয়ার আজও মিলিটারি ও বিজনেস লিডারদের জন্য একটি অপরিহার্য গাইড। সারা বিশ্বের বড় বড় জেনারেল, সিইও, এবং উদ্যোক্তারা এই বইটি হাতের কাছে রাখেন নতুন নতুন স্ট্রাটেজি গ্রহণ করার জন্য ।

যুদ্ধ কৌশলের উপর লেখা হলেও বইটি এখন কর্পোরেট, ব্যবসা, খেলাধুলাসহ অনেক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এগিয়ে থাকতে এই বইয়ের উপর নজর রাখেন।

এই বইয়ের কনসেপ্টের উপর ভিত্তির করে ফেসবুক স্নাপচ্যাট নামক আরেকটি সোশ্যাল মিডিয়াকে বাজার থেকে প্রতিযোগিতার বাইরে বের করে দেয়। অর্থাৎ যারা আপনার জন্য হুমকি হয়ে দাড়াবে তাদের প্রতিযোগিতার মাঠ থেকে হটিয়ে দেওয়া এই বইয়ের অন্যতম মূল শিক্ষা।

এই বইয়ের কালোত্তীর্ণ ১৩টি শিক্ষা আপনার ব্যবসা থেকে শুরু করে ব্যক্তিজীবনে সাফল্য লাভে বড় ধরনের ভূমিকা পালন করবে।
সেল কমান্ডোর কর্মীদের বিশেষভাবে প্রশিক্ষিত করে তোলার জন্য এই বইটি বিশেষ ভূমিকা পালন করে। তাই আপনার ব্যবসায়ের সমৃদ্ধির জন্য এমন অনেক টিপস এন্ড ট্রিকস জানতে সেল কমান্ডোর সাথে যোগাযোগ করুন।

যোগাযোগের ঠিকানা:
“সেন্টার অব ডিজিটাল মার্কেটিং (সিডিএম)”
সুইট # ১১১৭, লেভেল # ১১, বিএনএস সেন্টার, সেক্টর # ৭, উত্তরা, ঢাকা – ১২৩০।
মোবাইল: 01789 574778

বর্তমান সময়ে ফেসবুক লাইভের গুরুত্ববর্তমান সময়ে ই-কমার্স ব্যবসায়ী এবং এসএমই সেক্টরের উদ্যোক্তাদের জন্য ফেসবুক লাইভ ব্যবস...
30/01/2020

বর্তমান সময়ে ফেসবুক লাইভের গুরুত্ব

বর্তমান সময়ে ই-কমার্স ব্যবসায়ী এবং এসএমই সেক্টরের উদ্যোক্তাদের জন্য ফেসবুক লাইভ ব্যবসা সম্প্রসারণ ও পণ্য বিক্রি বাড়াতে কার্যকরী ভূমিকা পালন করছে।
কিন্তু যারা ফেসবুক লাইভ করছে তাদের উপস্থাপন এবং পিআর এর জ্ঞান না থাকার ফলে ফেসবুক লাইভের মান নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠেছে। কিন্তু সঠিক পদ্ধিতিতে যদি লাইভে যাওয়া যায় তাহলে ব্র্যান্ড ইমেজ বাড়ার সাথে সাথে সেলসও বাড়বে বহুগুণে।
তাই সেল কমান্ডোর কর্মীদেরও শেখানো হচ্ছে কিভাবে কার্যকর পদ্ধতিতে লাইভে গিয়ে সেলস বের করে আনতে হয়।

লাইভে যে সুবিধাগুলো পাওয়া যায় সেগুলো হলো:
ক. পিআর এন্ড কমিউনিকেশনে লাইভের গুরুত্ব অপরিসীম।
খ. টু-ওয়ে কমিউনিকেশন হিসেবে লাইভ ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।
গ. প্রোডাক্ট আন বক্সিংয়ের মাধ্যমে ভোক্তাদের সামনে সরাসরি পণ্য তুলে ধরা যায়।
ঘ. রিভিউ ভিডিও দিয়ে ভোক্তাকে ক্রয়ে উদ্বুদ্ধ করা যায়।

সেল কমান্ডোর ট্রেনিংয়ে এই সব বিষয় বিস্তারিতভাবে আলোচনা করা হয়। তাই ফেসবুক লাইভে মাস্টার হতে সেল কমান্ডোতে যোগাযোগ করুন।

যোগাযোগের ঠিকানা:
“সেন্টার অব ডিজিটাল মার্কেটিং (সিডিএম)”
সুইট # ১১১৭, লেভেল # ১১, বিএনএস সেন্টার, সেক্টর # ৭, উত্তরা, ঢাকা – ১২৩০।
মোবাইল: 01789 574778

সেল কমান্ডোর কর্মীদের জন্য ইনবাউন্ড মার্কেটিংইনবাউন্ড মার্কেটিং হলো বর্তমান সময়ের সেরা মার্কেটিং কৌশলগুলোর মধ্যে অন্...
30/01/2020

সেল কমান্ডোর কর্মীদের জন্য ইনবাউন্ড মার্কেটিং

ইনবাউন্ড মার্কেটিং হলো বর্তমান সময়ের সেরা মার্কেটিং কৌশলগুলোর মধ্যে অন্যতম কৌশল। এ পদ্ধতিতে ভোক্তাকে পণ্য সম্পর্কে বিভিন্ন প্রকার তথ্য দিয়ে পণ্য কিনতে আগ্রহী করে তোলা হয়। ব্লগ, সার্চ ইঞ্জিন, ইভেন্ট, কনটেন্ট মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়ার হলো ইনবাউন্ড মার্কেটিং এর উপযুক্ত জায়গা। অনলাইন মার্কেট প্লেস থেকে ক্রেতা খুজে পেতে ইনবাউন্ড মার্কেটিং করা হয়।
অর্থাৎ সোশ্যাল মিডিয়া, সার্চ ইঞ্জিন ও অন্যান্য মাধ্যম ব্যবহার করে ইনবাউন্ড মার্কেটিং করা হয়।

ইনবাউন্ড মার্কেটিং হলো অপরিচিত ব্যক্তিকে ভোক্তা করার সবচেয়ে ভাল পদ্ধতি।
বহুল ব্যবহৃত চারটি ধাপ হলো – অ্যাট্রাক্ট (আকৃষ্ট করা), কনভার্ট (রূপান্তর করণ), ক্লোজ (বিক্রয় প্রক্রিয়া সম্পন্ন করণ) এবং ডিলাইট (ক্রেতাদের সন্তুষ্টকরণ)।

আমাদের মনে রাখতে হবে যে ভোক্তারা যে কোন সময়ের চেয়ে এখন অনেক বেশি সচেতন। এবং তারা প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই ক্রয়ের সিদ্ধান্ত নেয়। এছাড়া সঠিক দামে এবং মানসম্মন্ন পণ্য ক্রয়ের জন্য নানা পেইজ বা ওয়েব সাইট ভিজিট করে।
তাই সেল কমান্ডোর কর্মীদের অফ লাইনের পাশাপাশি অনলাইনে সেলসে দক্ষ করে তোলার জন্য ইনবাউন্ড মার্কেটিংয়ের প্রশিক্ষণ দেওয়া হয়।

তাই অনলাইনে সেলস বাড়াতে আপনিও যোগাযোগ করুন সেল কমান্ডোতে।
যোগাযোগের ঠিকানা:
“সেন্টার অব ডিজিটাল মার্কেটিং (সিডিএম)”
সুইট # ১১১৭, লেভেল # ১১, বিএনএস সেন্টার, সেক্টর # ৭, উত্তরা, ঢাকা – ১২৩০।
মোবাইল: 01789 574778

23/01/2020

ফেসবুক মার্কেটিং এর খুঁটিনাটি নিয়ে আজকের বিশেষ সেশন "Ask me anything"

আপনার প্রশ্নটি জানাতে কমেন্ট করুন।

জনস্বার্থে শেয়ার করুন।

Don't compare yourself with anyone in this world. If you do so you are insulting yourself
23/01/2020

Don't compare yourself with anyone in this world. If you do so you are insulting yourself

সেলস ম্যানদের হোম ওয়ার্ক করার গুরুত্ব:কোন কোম্পানি বা প্রতিষ্ঠান তাদের সেলস ম্যানদের মাসিক একটি সেলস টার্গেট প্রদান ক...
21/01/2020

সেলস ম্যানদের হোম ওয়ার্ক করার গুরুত্ব:

কোন কোম্পানি বা প্রতিষ্ঠান তাদের সেলস ম্যানদের মাসিক একটি সেলস টার্গেট প্রদান করে থাকে। যারা দক্ষ সেলস ম্যান তারা এই টার্গেট অর্জন করার জন্য সঠিক পরিকল্পনা করেন এবং পরিকল্পনা নির্ধারিত সময়ের আগে অর্জন করার জন্য প্রয়োজনীয় হোম ওয়ার্ক করেন।

সেলস ম্যান হিসেবে সারা দিন কাজের শেষে বাসায় গিয়ে রাতে কাগজ কলম নিয়ে বসে পড়তে হবে। সারা দিন কতটুকু সেলস টার্গেট অর্জন করতে পারলেন, সেলস টার্গেট কতুটুকু ছিল, পরবর্তী দিনের সেলস টার্গেট কি, কিভাবে অর্জন করবেন ইত্যাদি দিয়ে পূর্ণাঙ্গ একটি পরিকল্পনা করে ফেলুন।

আর রুট চার্ট কেমন হবে, কাকে/কোন দোকানদারকে/কোন অফিসে ফলোআপ করবেন সেটি নোট করে নিতে হবে। নিজস্ব সেলস ম্যাটেরিয়াল, পোশাক, জুতা ইত্যাদি গুছিয়ে রাখতে হবে। সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়তে হবে। এরপর আত্মবিশ্বাসের সাথে সেলসে বেরিয়ে পড়তে হবে।

সেল কমান্ডো তার কর্মীদের শেখান, কিভাবে একজন সফল সেল ম্যান হতে হয়। তাই দক্ষ সেলস ম্যানের সকল গুণাগুণ ধারণ করতে সেল কমান্ডোর সাথে যোগাযোগ করুন।

যোগাযোগের ঠিকানা:
“সেন্টার অব ডিজিটাল মার্কেটিং (সিডিএম)”
সুইট # ১১১৭, লেভেল # ১১, বিএনএস সেন্টার, সেক্টর # ৭, উত্তরা, ঢাকা – ১২৩০।
মোবাইল: 01789 574778

Address

House 8, Level 5, Road No 16, Sector 12, Uttara
Uttarati
1230

Alerts

Be the first to know and let us send you an email when Sale Commando posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sale Commando:

Share