অন্ধপুকুর বাগানবাড়ি Andhapukur Baganbari

অন্ধপুকুর বাগানবাড়ি    Andhapukur Baganbari Recreation spot.
বিয়ে, বনভোজন, জন্মদিন ও বিভিন্ন ?

19/05/2022

সংস্কার কাজের জন্য অন্ধপুকুর বাগানবাড়ি গত ১৬ মে, ২০২২ থেকে বন্ধ রয়েছে। আপনাদের সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত বাগানবাড়ি বন্ধ থাকবে।

শীতে অন্ধপুকুর বাগানবাড়িতে বেড়াতে আসুন। ৩০ বিঘা আয়তনের বাগানবাড়িতে পিকনিক/বিয়ে/জন্মদিন/অফিশিয়াল প্রোগ্রামসহ সবরকম ...
21/02/2022

শীতে অন্ধপুকুর বাগানবাড়িতে বেড়াতে আসুন। ৩০ বিঘা আয়তনের বাগানবাড়িতে পিকনিক/বিয়ে/জন্মদিন/অফিশিয়াল প্রোগ্রামসহ সবরকম অনুষ্ঠান আয়োজনের সুব্যবস্থা আছে। শহরের কোলাহল মুক্ত সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে পরিবার নিয়ে উপভোগ্য সময় কাটানোর একটি চমৎকার জায়গা অন্ধপুকুর বাগানবাড়ি।
উল্লাপাড়া উপজেলা সদর থেকে মাত্র ৫ কিলোমিটার পূর্বে, সলপ হাই স্কুল এর পাশে।

অন্ধপুকুর বাগানবাড়ি (ইকো পার্ক)
সলপ, উল্লাপাড়া, সিরাজগঞ্জ
যোগাযোগ : 01992650385
অথবা : 01704299066

অন্ধপুকুর বাগানবাড়ি। সলপ। উল্লাপাড়া।  অন্ধপুকুর বাগানবাড়ি একটি কোলাহলহীন খোলা ইকো-পার্ক। যারা ভালোবাসেন সবুজ প্রকৃতি, তা...
22/03/2021

অন্ধপুকুর বাগানবাড়ি। সলপ। উল্লাপাড়া।
অন্ধপুকুর বাগানবাড়ি একটি কোলাহলহীন খোলা ইকো-পার্ক। যারা ভালোবাসেন সবুজ প্রকৃতি, তার আলোছায়াময় কোল ও মাটির গন্ধ তাদের জন্য বাগানবাড়ি। পার্কে উচ্চ শব্দে গান কিংবা বাদন নিষিদ্ধ। এমন কি অর্থ আয়মুখি গতানুগতিক বিনোদন কেন্দ্রগুলোর মত এখানে রাখা হয়নি কোন 'পকেট কাটা' রাইডস্‌। ভ্রমণকারিদের জন্য প্রয়োজনীয় শুকনো খাবার বাগানবাড়িতে পাওয়া যায়।
কিংবদন্তির অন্ধপুকুর ঘিরে যে গাছগাছালি তার নিচে মুক্ত বায়ুতে আয়োজন করা যেতে পারে পিকনিক, জন্মদিনের ঘরোয়া জমায়েত, শুভ বিবাহের অনুষ্ঠান এমন কি অফিসিয়াল ইভেন্টস্‌। এরজন্যে পুকুর পাড়ে মেহগনি-লিচু বাগিচায় কিংবা পাড় ছাড়িয়ে খিসসাপাত-জামাইপছন্দ আম বাগানে রয়েছে চৌচালা ও অষ্টভূজ ঘর। রয়েছে স্নানঘর, টয়লেট, সুপেয়জল, বিদ্যুৎ প্রভৃতির আয়োজন। পারিবারিক/অফিসিয়াল পিকনিক হলে কিচেনসহ বাংলোঘর ভাড়া পাওয়া যাবে। তবে এর বাইরে অন্যকোনো 'মিক্সড গ্রুপ'কে বাংলো ভাড়া দেয়া হয়না।
বেড়াতে বেড়াতে শিশু-কিশোরেরা এখানকার প্রায় পঞ্চাশ প্রজাতির পাঁচ-ছয় শ' বৃক্ষ হতে পরিচিত হতে পারবে নতুন অনেক গাছ কিংবা ফুলের সাথে। ডালে ডালে বাগান চষে বেড়ানো কিছু গায়ক-গায়িকা পাখীও হতে পারে তাদের জন্য বাড়তি আকর্ষণ। অন্ধপুকুর বাগানবাড়ী নতুন প্রজন্মকে প্রকৃতি হতে পাঠ নিতে সর্বদাই সহযোগিতা দেয়।
যারা মাদকাসক্ত, অনৈতিককাজে যুক্ত, অস্থির অথবা সংঘর্ষপ্রবন তারা বাগানবাড়ি থেকে দূরে থাকুন।
বাগানে প্রবেশ মুল্য তিরিশ টাকা। অন্যান্য তথ্যের জন্য ফোন করুনঃ 01704 299066/ 01992 650385

বিকেলের অন্ধপুকুর বাগানবাড়ি৷
06/12/2020

বিকেলের অন্ধপুকুর বাগানবাড়ি৷

ভ্রমণেচ্ছুকদের জন্য অন্ধপুকুর বাগানবাড়ি সীমিত পরিসরে খুলে দেয়া হয়েছে।  প্রতিদিন  সকাল ন'টা থেকে বিকেল সাড়ে চারটার মধ্যে ...
04/07/2020

ভ্রমণেচ্ছুকদের জন্য অন্ধপুকুর বাগানবাড়ি সীমিত পরিসরে খুলে দেয়া হয়েছে। প্রতিদিন সকাল ন'টা থেকে বিকেল সাড়ে চারটার মধ্যে বাগানে প্রবেশ করা যাবে। সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক। সাবধানতার সাথে ভ্রমণ করুন এবং নিরাপদ ও সতেজ থাকুন।

26/03/2020

কোভিড-১৯ করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে অন্ধপুকুর বাগানবাড়ি সাময়িকভাবে বন্ধ আছে। একারণে প্রকৃতিপ্রেমি বিনোদনপ্রিয় নারী-পুরুষের অসুবিধার জন্য দুঃখিত। মহান আল্লাহ নিশ্চয় মানব জাতিকে করোনার বিপদ থেকে রক্ষা করবেন। কারণ তিনিই শ্রেষ্ঠ ও একমাত্র হেফাজতকারী।

অনুগ্রহকরে শেয়ার করুন।পর্যটন পিয়াসি নর-নারিকে তথ্য জুগিয়ে সাহায্য করুন।বিশেষকরে তরুণ-তরুনীদের মাদক থেকে দূরে রাখতে সা...
31/08/2019

অনুগ্রহকরে শেয়ার করুন।

পর্যটন পিয়াসি নর-নারিকে তথ্য জুগিয়ে সাহায্য করুন।

বিশেষকরে তরুণ-তরুনীদের মাদক থেকে দূরে রাখতে সাশ্রয়ি খরচে বিনোদনমুখি করতে সহায়তা দিন।

01/08/2019
অন্ধপুকুর বাগানবাড়িঃ পরিবার নিয়ে নির্মল বিনোদনের একটি সুন্দর সবুজ ভূমি। ঠিকানা- সলপ, উল্লাপাড়া, সিরাজগঞ্জ। নিচে ছবি দেখু...
01/08/2019

অন্ধপুকুর বাগানবাড়িঃ পরিবার নিয়ে নির্মল বিনোদনের একটি সুন্দর সবুজ ভূমি। ঠিকানা- সলপ, উল্লাপাড়া, সিরাজগঞ্জ। নিচে ছবি দেখুন। যোগাযোগের জন্য মেসেজ পাঠান।

28/07/2019

Andhapukur Baganbari: an eco-spot for day long recreation

04/12/2018

সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশের 'অন্ধপুকুর বাগানবাড়ি' বিনোদনপ্রিয় প্রকৃতিপ্রেমিদের ভাল লাগছে জেনে সবাইকে ধন্যবাদ...

28/07/2018

Main entrance of Andhapukur Baganbari

Address

Salop
Ullapara
SIRAJGANJ

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

01992650385

Website

Alerts

Be the first to know and let us send you an email when অন্ধপুকুর বাগানবাড়ি Andhapukur Baganbari posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share