25/04/2023
ফের ব্যর্থ #রোনালদো, আরেকটি হার আল-নাসরের
খারাপ সময় যেন পিছু ছাড়ছে না ক্রিশ্চিয়ানো রোনালদোর। একের পর এক ম্যাচে ব্যর্থ হচ্ছেন পর্তুগিজ মহাতারকা। পাচ্ছেন না কাঙ্ক্ষিত গোলের দেখা। সেই সঙ্গে প্রায় প্রতি ম্যাচেই মেজাজ হারিয়ে নতুন নতুন সব বিতর্কের জন্ম দিচ্ছেন। দিন কয়েক আগে অশালীন অঙ্গভঙ্গির জেরে তাকে সৌদি আরব থেকে বের করে দেওয়ার দাবিও জানিয়েছিল কেউ কেউ। এদিকে বিবর্ণ রোনালদোতে ব্যর্থতার বৃত্তে তার দল আল-নাসরও। শঙ্কা জাগছে চলতি মৌসুমে শিরোপাহীন থাকার।
ম্যানচেস্টার ইউনাইটেডের দুঃস্বপ্ন ভুলে পাড়ি জমিয়েছিলেন মরুর বুকে। সৌদি আরবের ক্লাব আল-নাসরে রেকর্ড ট্রান্সফার ফিতে নাম লেখানোর পর শুরুর কয়েকটা ম্যাচের হতাশা ঝেড়ে বেশ ছন্দে ফিরেছিলেন রোনালদো। তবে এত সুখ সইবে কেমন করে! আবারও ছন্দহীন নির্বিশ এক রোনালদোর দেখা মিলছে। অবস্থা এতটা বেগতিক দাঁড়িয়েছে যে, রোনালদোর পায়ে কত বার বলে গেছে সেটি ম্যাচ শেষে গুণে বলে দেওয়া যাবে।