19/03/2023
*** বিসমিল্লাহির রাহমানির রাহিম ***
আসসালামু আলাইকুম, সুপ্রিয় ক্রীড়া মোদী ভাইয়েরা আপনারা শুনে অবশ্যই আনন্দিত হবেন যে নোয়াখালীপাড়া যুব ও ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত সিক্স সেট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ আয়োজন করতে যাচ্ছি
উক্ত টুর্নামেন্টে আপনাদের দল ক্লাব সমিতি বা সংস্থা অংশগ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি
খেলার সংক্ষিপ্ত নিয়মাবলী
*খেলা হবে ছয় ওভারের
*খেলা সম্পূর্ণ আন্তর্জাতিক নিয়মে চলবে এল বি ডব্লিউ ব্যতীত
*খেলার মাঠে আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে
*কোন টিম বা প্লেয়ার মাঠে বিশৃঙ্খলা সৃষ্টি করলে সেই টিমকে বাতিল বলে গণ্য করা হবে
*প্রত্যেক ম্যাচে ফরম ফি বাবদ ১০০ টাকা দেওয়া বাধ্যতামূলক
*প্রত্যেক ম্যাচে আকর্ষণীয় ম্যান অফ দ্যা ম্যাচ প্রদান করা হবে
*কোন প্লেয়ার যদি ফিফটি /৫০ রান করতে পারে তার জন্য ৩০০ টাকা করে প্রাইজ মানি দেওয়া হবে,
*কোন প্লেয়ার যদি হান্ড্রেড/১০০ রান করতে পারে তার জন্য ১০০০ টাকা প্রাইস মানি দেওয়া হবে,
টুর্নামেন্টে তিনজনকে আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হবে
*টুর্নামেন্টের সেরা প্লেয়ার ম্যান অব দ্যা সিরিজ পুরস্কার
*সর্বোচ্চ উইকেট সংগ্রাহক পুরস্কার
*সর্বোচ্চ রান সংগ্রাহক পুরস্কার
*খেলার মাঠে নির্দিষ্ট জার্সি এবং ট্রাউজার ,স্পোর্ট ক্যাস পরিধান করতে হবে অন্যথায় ২০০ টাকা জরিমানা পরিশোধ করতে হবে,
*প্রত্যেক খেলা বিকেল তিনটায় অনুষ্ঠিত হবে এবং মাঠে খেলা শুরুর ৩০ মিনিট পূর্বে উপস্থিত থাকতে হবে
*এক দলের হয়ে পাঁচজন প্লেয়ারকে বল করতে হবে ,চারজন চার ওভার, একজন দুই ওভার ,মোট পাঁচজন মিলে ছয় ওভার,
*খেলা পরিচালিত হবে নকআউট পদ্ধতিতে
*উক্ত টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে দুইটি ইউনিয়ন নিয়ে (১ )বাহারছারা ইউনিয়ন( ২ )টেকনাফ সদর ইউনিয়ন , এবং ওয়ার্ড ভিত্তিক,
*নিজ ওয়ার্ডের বাইরের কোন প্লেয়ার দলের হয়ে খেলতে পারবে না,
*খেলার মাঠে কোন ধরনের ( সাকিন) অর্থাৎ হাত না ঘুরিয়ে বল গ্রহণযোগ্য হবে না ,
*যদি কোন টিমে ওয়ার্ডের বাইরের কোন প্লেয়ার থাকে ,এবং সেটি যদি প্রমাণিত হয়, সে টিমকে টুর্নামেন্ট থেকে বহিষ্কার করা হবে ,এবং তাদের প্রতিপক্ষকে বিজয়ী বলে ঘোষণা করা হবে,
এখানে সিনিয়র অথবা জুনিয়র সব প্লেয়ারই খেলতে পারবে,
*টুর্নামেন্ট সুন্দরভাবে পরিচালনার জন্য সবার সহযোগিতা কামনা করছি,
*উল্লেখ্য যারা টিম এন্ট্রি করবেন ড্র এর সময় ৫০০ টাকা টিমের নামে জমা করতে হবে টিম ম্যানেজার এবং অধিনায়কের নাম্বার দিতে হবে,
*এন্ট্রি ফি----1200 টাকা (বাধ্যতামূলক)
*টিম এন্ট্রি এর শেষ সময় 21/03/2023
*ড্র এর তারিখ, 22/03/2023
*উদ্বোধনী ম্যাচ এর তারিখ -26/03/2023
যোগাযোগ। যোগাযোগ
জেএম জয়নাল মোঃ জোবায়ের
01613754070 01862987495
*আয়োজনে এবং সার্বিক সহযোগিতায় নোয়াখালী পাড়ায় যুব ক্রীড়া সংঘ এবং নোয়াখালীপাড়া যুবসমাজ