24/10/2016
প্রতিদিনের মতোই পুর্ব দিকে সূর্য উঠবে
সোমবার ভোরে, সকালটি তবু হবে একটু আলাদা।
ক্রিকেটের প্রতিটি দিনই শুরু হয় আশা নিয়ে, এই
আশা তবু একটু অন্যরকম; ইংল্যান্ডের মত
পরাশক্তিকে হারানোর বাস্তব সম্ভাবনা। এমন হাতছানি
নিয়ে কটা দিন শুরু হয়েছে টেস্ট ক্রিকেটের
বাংলাদেশের!
কাজটা এখনও কঠিন, তবে অসম্ভব নয়। নয় খুব দূরও।
শেষ দিনে চাই ৩৩ রান, হাতে ২ উইকেট। তবে
ভরসা হয়ে আছেন একজন।
সাব্বিরের সঙ্গে মুশফিকুর রহিমের অসাধারণ এক
জুটিতেই জয়ের কাছে এগিয়ে গিয়েছিল
বাংলাদেশ। গ্যারেথ ব্যাটির অসাধারণ এক বলে
অধিনায়কের বিদায়ে ফিকে হয়েছিল স্বপ্ন। দিন
শেষে সেই স্বপ্ন টিকে রইল সাব্বিরের
ব্যাটে।
সেই সাব্বির, যার এটি অভিষেক টেস্ট। সেই
সাব্বির, এক সময় যার পরিচয় ছিল টি-টোয়েন্টি
স্পেশালিস্ট। টেস্ট ব্যাটসম্যান হিসেবে সামর্থ্য
নিয়ে প্রশ্নের মধ্যেই যিনি মাথায় তুলেছেন
টেস্ট ক্যাপ।