Oxygen Gym Tangail

Oxygen Gym Tangail “The pain you feel today will be the strength you feel tomorrow.” ~ Arnold Schwarzenegger

04/09/2025

🔥 জিম নিয়ে প্রচলিত কিছু মিথ 🔥
অনেক দিন ধরেই আমরা কিছু ভুল ধারণা বিশ্বাস করে আসছি, যেগুলো আসলে বাস্তবে একদমই সঠিক নয়!



1️⃣ “প্রতিদিন জিম না করলে মাসেল হবে না।”
✅ মাসেল গ্রো করার জন্য রেস্ট অপরিহার্য। রেস্টও ট্রেনিংয়ের অংশ।

2️⃣ “শুধু ভারী ওয়েট তুললেই মাসেল হবে।”
✅ সঠিক টেকনিক, প্রগ্রেসিভ ওভারলোড আর ডায়েটই আসল চাবিকাঠি।

3️⃣ “কার্ডিও করলে মাসেল নষ্ট হয়ে যায়।”
✅ ব্যালান্সড কার্ডিও ফ্যাট লস ও হার্ট হেলথের জন্য দরকারি। অতিরিক্ত করলেই কেবল ক্ষতি হতে পারে।

4️⃣ “সাপ্লিমেন্ট ছাড়া মাসেল হয় না।”
✅ আসল ফুয়েল আসে খাবার থেকে। সাপ্লিমেন্ট কেবল সাপোর্ট দেয়, কোনো ম্যাজিক নয়।

5️⃣ “মহিলারা ওয়েট তুললে বডিবিল্ডারের মতো হয়ে যাবে।”
✅ হরমোনাল কারণে অতিরিক্ত মাসেল হওয়া নারীদের জন্য প্রায় অসম্ভব। বরং তারা ফিট ও টোনড হয়।

6️⃣ “বেশি ঘাম মানেই বেশি ফ্যাট বার্ন।”
✅ ঘাম কেবল শরীরের টেম্পারেচার নিয়ন্ত্রণ করে। ফ্যাট বার্নের সাথে সরাসরি কোনো সম্পর্ক নেই।

7️⃣ “এক জায়গার ফ্যাট কমানো যায় (Spot Reduction)।”
✅ শুধু অ্যাবস করলে পেটের ফ্যাট যাবে — এটা ভুল। ফ্যাট বার্ন হয় পুরো শরীর থেকে।

8️⃣ “জিম ছেড়ে দিলে আরও মোটা হয়ে যাবে।”
✅ ওজন বাড়ার মূল কারণ হলো অনিয়ন্ত্রিত ডায়েট ও লাইফস্টাইল। শুধু জিম ছাড়লেই মোটা হওয়া নিশ্চিত নয়।



👉 ফিটনেস মানে স্মার্ট ট্রেনিং, সঠিক ডায়েট আর রেস্ট — মিথ নয়, সত্যকে বিশ্বাস করো! 💪🔥

14/07/2025

Happy birthday Sumon da🍬🧨✨

ঘুম হচ্ছে আসল টনিক....
10/07/2025

ঘুম হচ্ছে আসল টনিক....

30/06/2025

**🏋️‍♀️ জিম করার উপকারিতা 💪**

নিয়মিত জিম করা শুধু শরীর গঠন বা ওজন কমানোর জন্য নয় — এটি আমাদের সামগ্রিক স্বাস্থ্যের জন্য খুবই উপকারী।

✨ **জিম করার কিছু গুরুত্বপূর্ণ উপকারিতা:**
✅ শক্তিশালী ও টোনড শরীর
✅ মানসিক চাপ ও দুশ্চিন্তা হ্রাস
✅ ভালো ঘুম নিশ্চিত করে
✅ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়
✅ আত্মবিশ্বাস ও মনোসংযোগ বাড়ে

শরীর ভালো তো মন ভালো — প্রতিদিন কিছুটা সময় জিমে কাটান, সুস্থ থাকুন, ফিট থাকুন! 💚

🚨 সতর্কতা জারি 🚨সারা দেশে ছড়িয়ে পড়ছে ছোঁয়াচে চর্মরোগ ‘স্ক্যাবিস’ – সবাই সচেতন হোন! বর্তমানে বাংলাদেশজুড়ে ‘স্ক্যাবিস’ নাম...
05/05/2025

🚨 সতর্কতা জারি 🚨
সারা দেশে ছড়িয়ে পড়ছে ছোঁয়াচে চর্মরোগ ‘স্ক্যাবিস’ – সবাই সচেতন হোন!

বর্তমানে বাংলাদেশজুড়ে ‘স্ক্যাবিস’ নামক একটি ছোঁয়াচে চর্মরোগ ভয়ানকভাবে ছড়িয়ে পড়ছে। এটি খুব দ্রুত একজন থেকে অন্যজনের শরীরে ছড়িয়ে পড়তে পারে, বিশেষ করে পরিবার বা জনবহুল জায়গায়।

তাই, জিমে সব সময় পার্সনাল তোয়ালে ব্যবহার করুন।

পরিস্কার, পরিচ্ছন্ন থাকুন।

পরিস্কার কাপড় ব্যবহার করুন।

নিরাপদ দূরত্ব বজায় রাখুন।

🚨জিমে তোয়ালে ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। অন্যথায়, কর্তৃপক্ষ যে কোন রকম পদক্ষেপ নিতে বাধ্য থাকবে🚨

এখনই সময় সচেতন হোন – জেনে নিন এই রোগটি সম্পর্কে সব গুরুত্বপূর্ণ তথ্য।

---

স্ক্যাবিস কী?
স্ক্যাবিস একটি ছোঁয়াচে চর্মরোগ, যা Sarcoptes scabiei নামের এক প্রকার ক্ষুদ্র পরজীবীর (mites) কারণে হয়। এটি ত্বকের নিচে গর্ত করে বাসা বাঁধে এবং তীব্র চুলকানি ও ফুসকুড়ি সৃষ্টি করে।

---

কে আক্রান্ত হতে পারে?

শিশু

বয়স্ক ব্যক্তি

ছেলে ও মেয়ে – সব বয়সের জিম অথবা স্কুল,অফিস,হোস্টেলের অথবা বিভিন্ন পেশাদারি মানুষ এবং পরিবারের নিকট জন।

অর্থাৎ – যেকোনো ব্যক্তি যিনি আক্রান্তের সংস্পর্শে আসেন।

---

লক্ষণসমূহ (Symptoms):

1. চরম চুলকানি – বিশেষ করে রাতে বেশি হয়

2. ত্বকে লাল দানা বা ফুসকুড়ি

3. হাতে আঙুলের ফাঁকে, কবজি, কনুই, নাভি, কোমর, বুকের নিচে ও যৌনাঙ্গের আশেপাশে বেশি হয়

4. শিশুদের ক্ষেত্রে মাথা, মুখ, হাত-পায়ের তালু ও পায়ের পাতায়ও হতে পারে

5. বারবার চুলকানোর কারণে ত্বকে ঘা হয়ে যায় বা ইনফেকশন হয়ে যেতে পারে

---

কীভাবে ছড়ায়?

আক্রান্ত ব্যক্তির সঙ্গে সরাসরি ত্বকের সংস্পর্শে এলে

একই বিছানা, পোশাক বা তোয়ালে ব্যবহার করলে

একজন আক্রান্ত হলে তার সংস্পর্শে থাকা অন্যরাও দ্রুত আক্রান্ত হতে পারে।

---

প্রতিরোধের উপায়:
✔️ আক্রান্ত ব্যক্তিকে আলাদা রাখুন
✔️ তার ব্যবহৃত কাপড়, বিছানা, তোয়ালে গরম পানিতে ধুয়ে রোদে শুকান
✔️ পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখুন
✔️ একসাথে পরিবারের সবার চিকিৎসা করান
✔️ চিকিৎসকের পরামর্শে ওষুধ (স্ক্যাবিসের ক্রিম/লোশন/ওরাল মেডিসিন) ব্যবহার করুন
✔️ অযথা ভয় না পেয়ে সচেতন থাকুন

---

#স্ক্যাবিস #জনসচেতনতা #ছোঁয়াচেরোগ ゚

28/04/2025

বাংলাদেশের মানুষ ডিমোটিভেশন কাকে বলে সেটা তাদের থাকে চেনা উচিত।
আপনি জিমে জয়েন করতে চাচ্ছেন কিন্তু এটা কাউকে কখনো বলবেনা না।না হলে আপনি মানুষিক ট্রমায় ভুগবেন।
কেন জানেন?
তারা বলবে-
১।জীম করে কি লাভ?
২।একদিন তো মরেই যাবেন
৩।এত বডি দিয়ে কি হবে?
৪।তুই জীবনেও বডি বানাতে পারবি না?
৫।তোকে দিয়ে জিম হবে না?
৬।এতদিন ধরে জিম করতেছস তোর বডি কই?
৭।তোর সিক্স প্যাক নাই কেন?
৮।তোর বডির কোন শেপ নাই কেন?
৯।তোর মত শুটকিরমত মানুষ জিমে এসে কি করবে?
১০।তুই জীবনেও ওজন কমাতে পারবিনা
১১।জীম করে মেয়ে পটাবি নাকি ইত্যাদি।
এসব কথা বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন এবং এমন কি পরিবারের কাছ থেকেও আপনি শুনবেন।

একটা কথা মনে রাখবেন মানুষ কেন জীম করে?

১।শরীর সুস্থ থাকার জন্য
২।নিজেক সুন্দর একটা শরীর গিফট করার জন্য।
৩।জীমে গেলে বডি বা সিক্স পেক বানাতেই হবে এমন কোন কথা কোথাও নেই। অনেকে আসে নিজেকে ফিট রাখার জন্য।
৪।স্ট্রেস ফ্রি থাকার জন্য।
৫।কেউ মেয়ে পটানোর জন্য জীমে জয়েন করে না বেশিরভাগ মানুষ নিজেকে ভালোবাসে তাই।
৬।আপনার স্বাস্থ্য যেমনই হোক না কেন আপনি যদি সঠিক নির্দেশনা পান আপনি যেকোন গোল কমপ্লিট করতে পারবেন।
৭।আত্নবিশ্বাস বাড়ার জন্য।
৮।আল্লাহ শক্তিশালী বান্দাদের ভালোবাসে তাই ইত্যাদি।

জীম আমাদের মৌলিক অংশ হওয়া উচিত।কারন আপনি সুস্থ থাকলে দুনিয়ায় যেকোন কিছু করতে পারবেন ।একটা অসুস্থ মানুষ কখনো জাতির জন্য গৌরব নিয়ে আসতে পারে না।
যারা জীম করেন না তারা এভাবে কাউকে ডিমোটিভেট করবেন না।অনেকে জীম শুরু করতে পারে না বা জীমে জয়েন করে ছেড়ে দেয় আপনাদের জন্য।
আশা করি কেউ এমন করবেন না।

Oxygen Gym Tangail এর পক্ষ থেকে সবাইকে জানাই নববর্ষের শুভেচ্ছা।                  ゚
14/04/2025

Oxygen Gym Tangail এর পক্ষ থেকে সবাইকে জানাই নববর্ষের শুভেচ্ছা।

13/04/2025

জিমে একটু এন্টারটেইনমেন্ট।

30/03/2025

সবাইকে ঈদ মোবারক 🌙

টাংগাইল ইদগায়ের নামাজ সকাল ৮.৩০ ঘটিকায়।

আজ কিছু কমন এবং সর্বাধিক বিক্রিত সাপ্লিমেন্টের ব্যাপারে বিস্তারিত লিখবো। এগুলার কাজ কি, কিভাবে ব্যবহার করতে হয় তার ব্যাপ...
26/03/2025

আজ কিছু কমন এবং সর্বাধিক বিক্রিত সাপ্লিমেন্টের ব্যাপারে বিস্তারিত লিখবো। এগুলার কাজ কি, কিভাবে ব্যবহার করতে হয় তার ব্যাপারে ক্লিয়ার কাট ধারনা দিবো আজ আপনাদের

১. হয়ে প্রোটিন
-------------------------------------------------

হয়ে প্রোটিন তৈরি হয় দুধের পাতলা সর থেকে। এটা কোন ম্যাজিক পাউডার না, কাজেই খাওয়ার সাথে সাথেই যে আপনার ঝাকানাকা বডি হয়ে যাবে এমন কিছু না। তবে আমরা জানি "প্রোটিন" বা আমিষ আমাদের শরীরে পেশী / মাসল তৈরি করে। কাজেই খুব ভালো এবং সহজে পরিপাকযোগ্য হওয়ার কারনে 'হয়ে প্রোটিন' একটি ভালো প্রোটিনের অপশন। অরগানিক খাবার (মাছ মাংস ডিম) এগুলা তৈরি / রান্না করার ঝামেলা থেকে বাঁচার জন্যে হয়ে প্রোটিনের জুড়ি নেই; পানিতে মিশান এবং গিলে ফেলেন

খাওয়ার নিয়মঃ চাহিদা ভেদে ১ থেকে ৩ বারও খাওয়া যাবে প্রতিদিন। যাদের বাজেট কম তারা শুধু এক্সারসাইজের পর এক স্কুপ খাবেন (দুধ বা পানিতে মিশিয়ে)। যাদের বাজেট ভালো তারা ব্রেকফাস্টে একবার, জিমের পর একবার। যাদের বাজেট ফাটাফাটি তারা ব্রেকফাস্ট, জিমের পর এবং ঘুমানোর আগে একবার।

২. মাস গেইনার
-------------------------------------------------

মাস গেইনার শুধুমাত্র চিকনদের প্রডাক্ট। নারী পুরুষ উভয়ের জন্যেই কার্যকর। মেয়েদের জন্যে একটু বেশীই কার্যকর! এটি প্রোটিন, কার্বোহাইড্রেট এবং ফ্যাটের একটি ভালো মিশ্রণ, ৩টি জিনিসই শরীর বড় করতে কার্যকর

মাস গেইনার ব্যবহার করবেন যারা আন্ডার ওয়েইট, শরীর একেবারেই চিকন, তারা। এটা খেলে শরীরের ফ্যাটও আসবে, কাজেই আপনার পেটও বড় হবে। আপনি যদি পেট ছোট রাখতে চান তাহলে রেগুলার এক্সারসাইজ চালিয়ে যাবেন। চিকন মানুষদের পেট নিয়ে চিন্তা করলে হবেনা। আগে শরীর বড় করতে হবে, ওজন বাড়াতে হবে, তারপর পেট কমানোর চিন্তা আসবে।

মাস গেইনার কমপক্ষে ২ বার ব্যবহার করতেই হবে, দরকার হলে ৩ বার, কিন্তু কখনোই ১ বার না। ১ বারে কোন উপকার হবেনা। খাওয়ার ভালো সময় হলো দিনের এমন একটা টাইমে খাওয়া যখন খাওয়া দাওয়ায় একটা লম্বা গ্যাপ আপনার যাচ্ছে, যেমন ধরলাম আপনি লাঞ্চ করেছেন দুপুর ২টায়, এবং তার পরের মিলটা নিলেন সন্ধ্যা ৭টায়। তাহলে ১ স্কুপ মাস গেইনার আপনি খাবেন এই ৫ ঘন্টার মাঝামাঝি টাইমে। এবং আরেক স্কুপ খাবেন ঘুমানর সময়

৩. ক্রিয়েটিন
-------------------------------------------------

ক্রিয়েটিন সবচেয়ে সস্তা সাপ্লিমেন্ট (অন্যগুলার সাথে তুলনা করলে)। ক্রিয়েটিন মাসল গেইনে সাহায্য করে, তবে ডাইরেক্টলি না! প্রোটিন ডাইরেক্ট মাসল তৈরি করে, কিন্তু ক্রিয়েটিন করে অন্যভাবে, যেমন

- আপনার শক্তির লেভেল অনেক বাড়িয়ে দেয়। শক্তি বাড়লে আপনি ভারী ওয়েইট তুলতে পারবেন, ভারী ওয়েইট তুললে মাসল গেইনের হার বেড়ে যাবে (ব্রেইনের কাছে সিগনাল পৌঁছাবে)

- আপনার শরীরের টিস্যুগুলোতে পানি ধরে রাখার ক্ষমতা বাড়ায়। কাজেই টিস্যুর আকৃতি বাড়ে, শরীরের সাইজ বাড়ে

- IGF-1 হরমোন উৎপাদন বাড়ায়, যে হরমোন আমাদের মাসল বাড়াতে সাহায্য করে

ক্রিয়েটিনের সেইফ লেভেল হলো দৈনিক ৫ গ্রাম। আপনার শরীর নিজে নিজে প্রতিদিন ১ গ্রাম ক্রিয়েটিন তৈরি করে, কাজেই আপনি আরো ৪ গ্রাম নিতে পারবেন। আমি বলবো ৩ গ্রাম নেন, সেইফ লেভেলেরো নিচে থাকুন।

ক্রিয়েটিন কোন প্রি বা পোস্ট ওয়ার্কআউট সাপ্লিমেন্ট না। এটা দৈনিক সেইম টাইমে (প্রতি ২৪ ঘন্টায়) ৩ গ্রাম নিলেই হবে। ব্রেকফাস্টের সাথেই নিয়ে নিবেন

আশা করি আপনাদের অনেক কিছু জানাতে পেরেছি। আমার কোন তথ্যে ভুল থাকলে বা অন্য কিছু এড করার থাকলে কমেন্টে জানাবেন। আর এই ৩টি ব্র্যান্ড নিতে চাইলে আমাকে ইনবক্স করতে পারবেন। ধন্যবাদ!

- Shudipto Shaheen Choudhury

ইফতার পার্টি...
22/03/2025

ইফতার পার্টি...

Oxygen gym Tangail  এর পক্ষ থেকে সবাইকে জানাই মাহে রমজানের  অনেক অনেক শুভেচ্ছা। Be Health, be safe...
01/03/2025

Oxygen gym Tangail এর পক্ষ থেকে সবাইকে জানাই মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা।

Be Health, be safe...

Address

SRK Shopping Point(4th Floor), Shohid Zoglu Road
Tangail
1900

Opening Hours

Monday 06:00 - 10:00
15:00 - 22:00
Tuesday 06:00 - 10:00
15:00 - 22:00
Wednesday 06:00 - 10:00
15:00 - 22:00
Thursday 06:00 - 10:00
15:00 - 22:00
Saturday 06:00 - 10:00
15:00 - 22:00
Sunday 06:00 - 10:00
15:00 - 22:00

Telephone

+8801330891989

Website

Alerts

Be the first to know and let us send you an email when Oxygen Gym Tangail posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Oxygen Gym Tangail:

Share