21/12/2025
মানবিক সহযোগিতার জন্য আবেদন 🚨
আমাদের স্কুলের সাবেক শিক্ষক এমদাদুল স্যার এর জন্য।
তাকে তার পরিবার সম্পত্তি নিয়ে ঝামেলার জেরে বাড়ী ছাড়া করেছে এবং তাকে অমানবিক অত্যাচার করে মা*রধর করে এমন একটা অবস্থা করেছে তার পা পচে গেছে। এক বেলা ঠিক মতো খাবার জোটে না। তার কেউ খোজ রাখে না। অন্যের দেয়া জামা কাপড় পড়ে ও খাবার খেয়ে তার জীবন কাটছে। বর্তমানে তার এমন একটা অবস্থা যে এক বেলা খাবার খাওয়ার জন্য অন্যের কাছে তার হাত পাততে হচ্ছে। 😥
ছাত্র হিসেবে এটা আমাদের সবার জন্য অনেক দুঃখের বিষয়। আমাদের স্কুলের সাবেক আইসিটির শিক্ষক আজ না খেয়ে বিনা চিকিৎসায় দিন পাড় করছে। তাকে দেখার মত কেউ নেই। তাকে এই অবস্থায় দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারি নি।
তাই আমরা দুর্দম ১৯ এর পক্ষ থেকে স্কুলের সকল ব্যাচের কাছে সহযোগিতার জন্য আবেদন করছি 🙏। আমরা সকলেই যদি নিজেদের সাধ্য মত স্যারের জন্য একটু একটু অবদান রাখি আশা করি আমাদের মাধ্যমে স্যারের অন্তত চিকিৎসা টা করানো সম্ভব হবে। তাই সকলের কাছে আমাদের অকুল আবেদন সবাই নিজ নিজ অবস্থান থেকে স্যারের জন্য সহযোগিতার হাত বাড়াই। এবং নিজেদের পরিচিত যারা আছে তাদের কাছে শেয়ার করি যাতে সবাই এই কাজে আমাদের সহযোগিতা করে।
দুর্দম ১৯ এর পক্ষ থেকে আমি শহিদুল ইসলাম বাঁধন সকলের কাছে অনুরোধ করছি সবাই এই ব্যাপার টা দয়া সলুভ দেখবেন এবং নিজেদের সাধ্য মত স্যারের জন্য একটু সহযোগিতার হাত বাড়াবেন। ধন্যবাদ।
Bkash / Nagad - 01631281958