New Nation Chess Club

New Nation Chess Club play chess stay home stay safe.

22/04/2025

প্রিয় দাবাড়ু ভাই ও বোনেরা,

আমি ফিদে মাস্টার মেহিদি হাসান পরাগ,
সবার আগে, ১৮ এপ্রিল এসিপিবি নির্বাচনে আমাকে ভালোবাসা ও সমর্থন দিয়ে যে সম্মানিত করেছেন, তার জন্য আপনাদের প্রতি রইল গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক অভিনন্দন। আপনাদের এই অকুণ্ঠ ভালোবাসা আমাকে আপনাদের প্রতি চির কৃতজ্ঞ করেছে। যদিও আমার প্যানেলের পক্ষ থেকে এখনো নির্বাচন সম্পর্কে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি, তবে একজন সচেতন দাবাড়ু হিসেবে দেশের প্রতিটি দাবাপ্রেমীর কাছে আমার অভিজ্ঞতা তুলে ধরা জরুরি মনে করছি।

আপনারা জানেন, এসিপিবি নির্বাচন বরাবরই একটি রোল মডেল নির্বাচন হিসেবে পরিচিত ছিল—যেখানে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও সম্মান বজায় ছিল। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে এবারের নির্বাচন ছিল এক ব্যতিক্রম, যেখানে নানা অনিয়ম ও পক্ষপাতিত্বের ছায়া স্পষ্টভাবে পড়েছে। এই নির্বাচনে আমরা লক্ষ্য করেছি বেশ কিছু গুরুতর ব্যত্যয়, যা নিচে তুলে ধরা হলো:
-ব্যালট পেপার বালাম বই থেকে আগেই ছিঁড়ে রাখা
-নির্ধারিত স্লিপের বিপরীতে যাচাই-বাছাই ছাড়া তথাকথিত ভোটারদের ভোট প্রদান
-ছবিসহ যাচাই-বাছাই না করে ভোটগ্রহণ
-অমোচনীয় কালি ব্যবহার না করে জাল ভোটের সুযোগ সৃষ্টি করা
-রিটার্নিং অফিসার ও নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্ট আচরণ
-কোনো রকম সিলগালার ব্যবস্থা না করে অরক্ষিত স্থানে ভোটের ট্রাঙ্ক রাখা

বিশেষভাবে উল্লেখযোগ্য যে, শুধুমাত্র সাধারণ সম্পাদক পদের ক্ষেত্রেই প্রায় ৯০টির অধিক (৯৪)ব্যালট আগাম কেটে রাখা হয়েছে এবং ভোট গণনার সময় সেগুলো গোপন রাখা হয়েছে। এটি গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর (জিআরও) ৫ ধারার সরাসরি লঙ্ঘন। আমরা এ বিষয়ে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ করি। কমিশন তদন্তের জন্য ৭ দিনের সময় নেয়, অথচ কোনো তদন্ত ছাড়াই চূড়ান্ত ফলাফল ঘোষণা করে, যা তাদের পক্ষপাতদুষ্ট আচরণের প্রমাণ বহন করে।

আমার প্রশ্ন—এই নির্বাচন কার? সাধারণ দাবাড়ুদের, না কিছু বিশেষ সুবিধাভোগী গোষ্ঠীর? এরই মধ্যে আমাদের হাতে বেশ কিছু তথ্য-উপাত্ত এসেছে। আমি সাধারণ দাবাড়ুদেরও আহ্বান জানাবো—যারা এই অনিয়মের প্রত্যক্ষদর্শী ছিলেন , তারা দয়া করে আমাদের সঙ্গে তথ্য শেয়ার করুন। আমরা সঠিক তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নিতে প্রস্তুত, যাতে দাবাড়ু সমাজের ন্যায্য অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হয়। আমরা যদি এখনই রুখে না দাঁড়াই, তাহলে আগামীতে শত চেষ্টার পরও কোনো সৎ প্রার্থী বিজয়ের মুখ দেখতে পাবে না।
#দাবা #নির্বাচন২০২৫

আমি মোঃ আসিফুর রহমান যুগ্ম সম্পাদক পদপ্রার্থীব্যালট নং-২
16/04/2025

আমি মোঃ আসিফুর রহমান
যুগ্ম সম্পাদক পদপ্রার্থী
ব্যালট নং-২

11/02/2025
11/02/2025
24/01/2025

'লিজেন্ড ইন্টারন্যাশনাল ২য় আন্তর্জাতিক র‍্যাপিড রেটিং চেস টুর্নামেন্ট(বিলো- ২০০০)'

তারিখ:- ২৫/০১/২৫ (বেলা ১০ টার দিকে শুরু হবে)।
রাউন্ড:- ০৭(সুইস লীগ)
সময়:- ১০ মিনিট(ইনক্রিমেন্ট ০৫ সেকেন্ড)
মোট প্রাইজমানি:- ২৫,০০০/=
ভেন্যু:- লিজেন্ড ইন্টারন্যাশনাল স্কুল, ব্লক-এফ, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা।
যোগাযোগ:- আর্বিটার শাহজাহান কবির(০১৮৬৬-৮৯৫৬৭১- বিকাশ)

26/10/2024

'লিজেন্ড ইন্টারন্যাশনাল স্কুল ফিদে রেটিং টুর্নামেন্ট (বিলো- ১৮০০)'

তারিখ:- ২রা নভেম্বর ২০২৪ ইং, সকাল সাড়ে ৯ ঘটিকা হতে শুরু হবে।

স্থান:- ব্লক- এফ, লিজেন্ড ইন্টারন্যাশনাল স্কুল(লালমাটিয়া কাজি অফিসের পাশে)

এন্ট্রি ফি- ৫১০ টাকা(বিকাশ)
যোগাযোগ- শাহজাহান কবির
মোবাইল- ০১৮৬৬-৮৯৫৬৭১(বিকাশ,পারসোনাল)

07/08/2024

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when New Nation Chess Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to New Nation Chess Club:

Share

Category