বাংলাদেশ ক্রিকেট ::: The Tiger's

বাংলাদেশ ক্রিকেট ::: The Tiger's বাংলাদেশ ক্রিকেটের তথ্য ভান্ডার

21/07/2019
04/11/2017

b p l আজ তেকে সোরো এক সোন সিলেট 6আরস

05/03/2015

#ব্রেকিং_নিউজঃ কাধেঁ চোটের
কারণে বিশ্বকাপের ইতি হলো এনামুল
হক
বিজয়ের।
বদলি হিসেবে দলের সাথে যোগ দিবেন
ইমরুল কায়েস।

01/02/2015
07/11/2014

নিষেধাজ্ঞা কাটিয়ে জিম্বাবুয়ে সিরিজে ফিরেই
আইসিসির টেস্ট অলরাউন্ডারের
র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান
পুনরুদ্ধার করলেন সাকিব আল
হাসান। শুক্রবার শেষ
হওয়া খুলনা টেস্টে ব্যাটে-
বলে অলরাউন্ড নৈপুণ্যে ভারতের
রবিচন্দ্রন
অশ্বিনকে হটিয়ে শীর্ষে উঠে আসেন
বাংলাদেশের সেরা এই
ক্রিকেটার।
তৃতীয় স্থান থেকে এক লাফে সবার
উপরে ওঠা সাকিবের বর্তমান
রেটিং পয়েন্ট ৪১৯। দ্বিতীয়
স্থানে থাকা ভারতের রবিচন্দ্রন
অশ্বিনের পয়েন্ট ৩৫৭।
গত সেপ্টেম্বরে অশ্বিনের কাছেই
শীর্ষস্থান হারিয়েছিলেন সাকিব।
এরপর দক্ষিণ আফ্রিকার ভারনন
ফিল্যান্ডারেরও পেছনে পড়ে যান
তিনি। বর্তমানে তৃতীয়
স্থানে নেমে যাওয়া ফিল্যান্ডারের
পয়েন্ট ৩৪৮।
খুলনা টেস্টের প্রথম
ইনিংসে ১৩৭ রান করার পর বল
হাতে দুই ইনিংসেই
পাঁচটি করে মোট ১০ উইকেট নেন
বিসিবির নিষেধাজ্ঞা কাটিয়ে এই
সিরিজ দিয়েই
ক্রিকেটে ফেরা সাকিব।
এক টেস্টে শতকের ও ১০ উইকেট
নেয়ার কৃতিত্ব গত তিন দশকের
মধ্যে দেখাতে পারেনি বিশ্বের
কোনো ক্রিকেটার। এই রেকর্ড
আছে কেবল ইংল্যান্ডের ইয়ান
বোথাম ও পাকিস্তানের ইমরান
খানের।
খুলনাতে সাকিবের দারুণ এই
কৃতিত্বে টেস্ট জিতে জিম্বাবুয়ের
বিপক্ষে ২-০ ব্যবধানে তিন
ম্যাচের সিরিজ জয়ও নিশ্চিত
হয়ে গেছে বাংলাদেশের।
ঢাকায় প্রথম টেস্টে দুই ইনিংস
মিলিয়ে ৭ উইকেট নিয়েছিলেন
সাকিব।

06/11/2014


৪ মেরে দিন শেষ করলেন শুভগত
বাংলাদেশ vs জিম্বাবুয়ে
২য় টেস্ট , ৪র্থ দিন শেষ
জিম্বাবুয়ে : ৩৬৭.
#বাংলাদেশ-৪৩৩ & ২০১/৫...
শুভগতঃ ২৩*
রিয়াদঃ ৬৩*
মোমিনুলঃ ৫৪ আউট।
লিড ২৬৬ দিন শেষে ২৬৬ রানের
লিড দিয়েছে বাংলাদেশ।
আজ বাংলাদেশ কেমন খেললো।।।
আমরা কি এই
টেস্টে টি জিততে পারব???
আপনার মূল্যবান মতামতটি আমাদের
জানান।

04/11/2014

সবার প্রিয় আশরাফুল…
ক্রিকেটে আশরাফুলকে সবাই এক
নামে চেনে।
যার খেলা দেখলে ক্রিকেট বিশ্ব
নাচে।আর বাংলাদেশ সেই লিটেল
মাস্টার ব্যাটিং এখনো
সবার চোখে ভাসে।মিস
করে প্রতিটি ম্যাচ গুলোতে।
যে যেটায় বলুক না কেন ১৬
সালে ক্রিকেটে ফিরবেন আশরাফুল।
এদেশের ভক্তরা
যে এই দিন টির অপেক্ষার আছে।
আশরাফুল
তিনি বলেছেন
ক্রিকেটে আমি এখনো সেরাটা দিতে পারিনি যদি সুজগ
আসে তাহলে নিজের
সেরাটা দিয়ে খেলবো।আশরাফুল এখন
আমেরিকায় আছে তিনি সপ্তাহ
একটা করে ম্যাচ
খেলছেন এবং নিজেকে ফিট রাখার
জন্য নিয়মিত ট্রেনিং করছে।কিন্তু
শক্র
যে পিছো ছাড়ে না বিসিবি যে আশরাফুলকে ক্রিকেটে দেখতে চাইনা বার
বার আশরাফুলকে বিপদে ফেলতে চাই।
কথা আছে যার কেও নেই তার আল্লাহু
আছে।এমন সময় ছিলো বাংলাদেশের
খেলা দেখার জন্য সবাই
আগ্রহে টেলিভিশনে সামনে চায়ের
দোকানে অলি গুলি ইত্যাদি ক্রিকেট
নিয়ে সবাই মেতে থাকত।কিন্তু কেন
জানেন আশরাফুলের খেলা দেখার
জন্য।অনেক ব্যাস্ততার মধ্য
আশরাফুলকে নিয়ে লেখি
কারন তাকে অনেক বেশি ভালোবাসি।
সব কিছু ভুলে যাবো যেদিন তুমি আবার
ক্রিকেটে ফিরবে সেই হারানো দিন
আবার ফিরে দিবে এই
প্রত্যশা কোটি ভক্তদের।
মিস করি তোমায় বস।হৃদয়
যে একটা কথায় বলে তুমি যে আবার
ক্রিকেট আসবে।

19/10/2014

অনেক দিন ধরেই সেরা ছন্দে নেই
নাসির হোসেন। মিডলঅর্ডার এই
ব্যাটসম্যান এবার বাদই পড়লেন
টেস্ট দল থেকে।
২০১১ সালে টেস্ট অভিষেকের পর
এই প্রথম দল থেকে বাদ পড়লেন
নাসির।
২৫ অক্টোবর মিরপুর শের-ই-
বাংলা জাতীয় ক্রিকেট
স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও
জিম্বাবুয়ের প্রথম টেস্ট। সেই
ম্যাচের দল এখনো ঘোষণা না হলেও
নিশ্চিত হয়ে গেছে তাতে থাকবেন
না ১৬ টেস্ট খেলা নাসির।
২৫ অক্টোবর থেকে ১ নভেম্বর
কলকাতায় হবে আচার্য্য মেমোরিয়াল
ট্রফি। ইডেন গার্ডেনসের দেড়শ’
বছর পূর্তিতে আয়োজিত এই
প্রতিযোগিতার জন্য ঘোষিত
বিসিবি একাদশে রয়েছেন নাসির।
২০১১ সালের
অক্টোবরে চট্টগ্রামে ওয়েস্ট
ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক
হয় নাসিরের।
দলে জায়গা পাকা করতে সময়
নেননি এই প্রতিভাবান ব্যাটসম্যান।
গত বছরের জিম্বাবুয়ে সফর পর্যন্ত
ঠিকঠাকই চলছিল সব। এরপর হঠাৎ
করেই যেন ছন্দ হারিয়ে ফেলেন
নাসির। শেষ নয় ইনিংসে একটিও
অর্ধশতক পাননি তিনি। এই
সময়ে বিশের বেশি রান করেন মাত্র
তিনবার।
ওয়েস্ট ইন্ডিজে সর্বশেষ
সিরিজে দুটি ম্যাচে খেললেও
পুরোপুরি নিষ্প্রভ ছিলেন নাসির।
চার ইনিংসে মাত্র একবার দুই
অঙ্কে পৌঁছান তিনি।
নাসিরের শেষ ৯টি টেস্ট ইনিংস এমন
৪৬, ১৯, ৪, ২৯, ৪২, ২, ১৯,
১, ২।
#বাংলা বাশ

18/10/2014

বাংলাদেশের ওয়ানডে পরিসংখ্যান
ম্যাচ:- ২৮৯
জয়:- ৮০
পরাজয়:- ২০৫
পরিতাক্ত:- ৪
জয়ের হার :- ২৮.০৭%
ফিফটি:- ২৪৬টি
ফিফটি করেছন :- ৪২জন
সেঞ্চুরি:- ২৭টি
সেঞ্চুরি করেছন :- ১২জন
সর্বোচ্চ:- ৩২৬
সর্বনিম্ন:- ৫৮
বাংলাদেশের টেস্ট পরিসংখ্যান
ম্যাচ :- ৮৫
জয়:- ৪
হার:- ৭০
ড্র:- ১১
পরিতাক্ত :- ০
জয়ের হার:- ৪.৭০%
পরাজয়ের হার:- ৮২.৩৫%
ড্রয়ের হার:- ১২.৯৪%
ফিফটি:- ১৬১ টি
ফিফটি করেছন:- ৩৩জন
সেঞ্চুরি:- ৩৫টি
সেঞ্চুরি করেছন :- ২০জন
সর্বোচ্চ:- ৬৩৮
সর্বনিম্ন:- ৬২
বাংলাদেশের টি২০ পরিসংখ্যান
ম্যাচ:- ৪১
জয়:- ১১
হার:- ২৯
পরিতাক্ত:- ১
জয়ের হার:- ২৭.৫০%
ফিফটি:- ১৮টি
ফিফটি করেছন:- ১১জন
সর্বোচ্চ:- ১৯০/৫
সর্বনিম্ন:- ৭৮

18/10/2014

জিম্বাবুয়ের
বিপক্ষে প্রস্তুতি ম্যাচের
বাংলাদেশ দলে পাঁচ টেস্ট
ক্রিকেটারকে নেয়া হয়েছে।
তিন দিনের এই ম্যাচের জন্য
শুক্রবার ১৪ সদস্যের দল
ঘোষণা করেছে বাংলাদেশ
ক্রিকেট বোর্ড।
বিসিবি একাদশে ডাক পাওয়া টেস্ট
খেলোয়াড়রা হলেন শামসুর রহমান,
মার্শাল আইয়ুব, শুভাগত হোম চৌধুরী,
নাঈম ইসলাম ও রবিউল ইসলাম।
২৫ অক্টোবর মিরপুর শের-ই-
বাংলা জাতীয় ক্রিকেট
স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট।
তার আগে তিন দিনের ম্যাচ
হবে রবিউল, শামসুর, শুভাগত,
মার্শাল, নাঈমদের বড় পরীক্ষা।
ভালো করলে প্রথম টেস্টের
দলে থাকার সুযোগ থাকবে তাদের।
রবিউল, শামসুর ও শুভাগত ওয়েস্ট
ইন্ডিজের বিপক্ষে শেষ
টেস্টে সিরিজের দলে ছিলেন। অন্য
দিকে নাঈম ও মার্শালের জন্য
ভালো খেলে দলে ফেরার
এটা ভালো একটা সুযোগ।
পাঁচ জন পেসার রয়েছেন
বিসিবি একাদশে,
তবে কোনো বিশেষজ্ঞ স্পিনার
রাখা হয়নি।
ফতুল্লা খান সাহেব ওসমান
আলী স্টেডিয়ামে সোমবার শুরু
হবে তিন দিনের ম্যাচটি।
তিনটি টেস্ট ও
পাঁচটি ওয়ানডে খেলতে শুক্রবার
ঢাকায় পৌছেছে জিম্বাবুয়ে দল।
বিসিবি একাদশ: শামসুর রহমান,
সাদমান ইসলাম, মার্শাল আইয়ু্ব,
শুভাগত হোম চৌধুরী, রনি তালুকদার,
নাঈম ইসলাম, মোহাম্মদ
জসীমউদ্দিন (উইকেটরক্ষক),
দেওয়ান সাব্বির, শুভাশীষ রায়,
মেহদী হাসান, মুক্তার আলী, রবিউল
ইসলাম, তাইবুর পারভেজ, আসিফ
আহমেদ।
#জয়

09/10/2014

অবৈধ বোলিং অ্যাকশনের জন্য
বাংলাদেশের অফস্পিনার সোহাগ
গাজীকে আন্তর্জাতিক ক্রিকেটে বল
করা থেকে নিষিদ্ধ করেছে আইসিসি।
বুধবার এক সংবাদ
বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়,
বিশ্লেষণে দেখা গেছে, সোহাগ গাজীর
বোলিং অ্যাকশন অবৈধ। তাই
আন্তর্জাতিক ক্রিকেটে তার
বোলিং তাৎক্ষণিকভাবে নিষিদ্ধ
করা হয়েছে।
বিশ্লেষণে দেখা গেছে, সোহাগের সব
ধরণের ডেলিভারিতেই কনুই
নির্ধারিত সীমা ১৫ ডিগ্রির
চেয়ে বেশি বেঁকে যায়।
এর আগে বাংলাদেশ ক্রিকেট
বোর্ডের (বিসিবি) গণমাধ্যম ও
যোগাযোগ কমিটির চেয়ারম্যান
জালাল ইউনুস বিডিনিউজ
টোয়েন্টিফোর
ডটকমকে সোহাগকে নিষিদ্ধ করার
কথা জানান।
বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ
সফরে দ্বিতীয়
ওয়ানডেতে আম্পায়াররা সোহাগের
বোলিং সন্দেহজনক বলার পর নিয়ম
অনুযায়ী কার্ডিফের মেট্রোপলিটন
ইউনিভার্সিটি ল্যাবে তার
বোলিং অ্যাকশনের পরীক্ষা হয়।
পরীক্ষার পর দেশে ফিরে বাংলাদেশ
জাতীয় দলের এই অফস্পিনার
জানিয়েছিলেন, পরীক্ষায় ইতিবাচক
ফল আশা করছেন তিনি।
বোলিং অ্যাকশনে প্রয়োজনীয়
পরিবর্তন আনার পর আবার
পরীক্ষার আবেদন করতে পারবেন
সোহাগ।
২০১২ সালের ওয়েস্ট ইন্ডিজের
বিপক্ষে দেশের মাটিতে টেস্ট,
ওয়ানডে ও টি-
টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয়
সোহাগের। এ পর্যন্ত ১০টি টেস্ট,
২০টি ওয়ানডে ও ৯টি টি-
টোয়েন্টি খেলেন তিনি।
বিশ্বের একমাত্র ক্রিকেটার
হিসেবে একই টেস্টে শতক ও
হ্যাটট্রিকের কৃতিত্ব
রয়েছে সোহাগের।

Address

Sylhet
Sylhet
SYLHET

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ ক্রিকেট ::: The Tiger's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category