06/01/2015
ক্লাসিক ইলেভেনের অনন্য অর্জন
১৭ই ডিসেম্বর থেকে ঐতিহ্যবাহী এমসি কলেজ মাঠে শুরু হওয়া জমজমাট নাইট ফুটবল টুর্নামেন্টে এ পর্যন্ত সিলেট এবং সিলেটের বাইরের প্রায় ১৩০ টি টিম অংশগ্রহন করে, যার একটি এফসি ক্লাসিক ইলেভেন।
আজ থেকে এই টুর্নামেন্টের ১৩০ টিমের মধ্য থেকে সেরা ১০ টিমের "টপ টেনের" লড়াই শুরু হচ্ছে।
যাতে টানা ৪ রাউন্ডের ৪ ম্যাচে ধারাবাহিকভাবে অসাধারন খেলা উপহার দিয়ে ১৩০ টিমের মধ্য থেকে সেরা ১০ এর টপ টেন-এ জায়গা করে নিয়েছে এফসি ক্লাসিক ইলেভেন। অনেক নামকরা টিমও যেখানে ১ম/২য় রাউন্ড থেকে বিদায় নিয়েছে সেখানে আমাদের অ্যামেচার টিম এফসি ক্লাসিক ইলেভেন কৃতিত্বের সাথে সেরা দশে জায়গা করে নিয়েছে।
এই কৃতিত্বের পথে টুর্নামেন্টের প্রথম ম্যাচে লালগড়কে ২-১ গোলে হারিয়ে, ২য় রাউন্ডে এসপি ফাইটার্সকেও ২-১ গোলে হারিয়ে, ৩য় রাউন্ডের ম্যাচে মজুমদারী জুনিয়র বয়েজ ক্লাবকে টাইব্রেকে ২-১ গোলে হারিয়ে এবং ৪র্থ রাউন্ডের ম্যাচে গতকাল 'ফ্রেন্ডস সার্কেল বালুচর'কে ১-০ গোলে হারিয়ে সেরা ১০ এ জায়গা করে নেয় এফসি ক্লাসিক ইলেভেন।
এজন্য দলের হয়ে এ পর্যন্ত খেলা আতিক, শরীফ, জনি, ফাহিম, রাফি, সাব্বির, রাসেল ভাই, সিজেম, ইমন, সুজন ভাই, শাহেদ ভাই (জুমন), জাবেদ এবং ক্লাসিকের শুভানুধ্যায়ী সাবিত+ রিফাত (টিম প্লেয়ার), বিল্লাহ, রাব্বি ভাই, মুহিব রাসেল ভাই, মাসুম ভাইসহ সকলকে যারা নানা ব্যস্ততা ফেলে রেখে রাতের বেলাও মাঠে এসে আমাদেরকে সমর্থন দিয়ে উৎসাহ জুগিয়েছেন তাদের প্রত্যেককে টিমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং অসংখ্য ধন্যবাদ। সবার অক্লান্ত পরিশ্রম এবং দোয়ায় আল্লাহ্-র রহমতে আমরা এতটুকু পৌছেছি।
আজ সেরা দশের উত্তেজনাপূর্ন লড়াইয়ের প্রথম ম্যাচেই রাত ৮ টায় মাঠে নামবে এফসি ক্লাসিক ইলেভেন।
সবার কাছে আমরা আজও দোয়াপ্রার্থী।
ধন্যবাদ।
#ফাহিম