07/08/2020
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন
একাধারে রানার, সাইক্লিস্ট ও পর্বতারোহী হারালাম!!
কিছুক্ষণ আগে চন্দ্রীমা উদ্যান রোডে সড়ক দূর্ঘটনায় একজন সাইক্লিস্ট আপু স্পট ডেড। উনার নাম Reshma N Ratna 😥 উনি মাথায় খুব বাজে ভাবে আঘাত পেয়েছিলেন 😥
চোখ কান খোলা রেখে সাইক্লিং করুন সবাই, ১ সেকেন্ডের ভূলে অনেক কিছুই হয়ে যেতে পারে। তখন হেলমেট থাকলেও বাঁচবেন না।
গুরুত্বপূর্ণ নোটঃ
ব্যস্ততম সড়কে সাইকেল চালানো অবস্থায় লেন চেঞ্জ করার আগে হাজার বার খেয়াল করতে হবে আপনাকে কোন ভাবেই আনমোনা হয়ে হুট করে লেন চেঞ্জ করতে গেলে এক্সিডেন্ট প্রায় নিশ্চিত। বিজয় স্মরনী, এয়ারপোর্টে রোড, চন্দ্রীমা এর পাশের রোড, সংসদ ভবনের রোড এসব রোডে গাড়ির স্পীড ৭০/৮০ এর উপরে থাকে, অতএব আপনাকে হাজার বার চিন্তা করে সতর্ক হয়ে লেন চেঞ্জ করতে হবে বা রাস্তা পার হতে হবে। এসব রোডে হেলমেটও কাজে দিবেনা এক্সিডেন্ট করলে, হেলমেট অবশ্যই জরুরি। হেলমেট পরেছেন বলেই যে বেঁচে যাবেন এমন ভাবার কোন কারন নেই, অবশ্যই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে লেন চেঞ্জ করবেন বা রাস্তা পার হবেন। জীবন তো একটাই ভাই..... এরকম অনাকাঙ্ক্ষিত মৃত্যু কারোর কাম্য নয়, নিজে সাবধানে থাকুন অন্যদেরকে সাবধানে রাখুন।
আল্লাহ সকলকে বিপদ থেকে রক্ষা করুন, আমিন। 😥