03/08/2023
জাতীয় দলের প্রাথমিক ক্যাম্পের ক্রিকেটারদের 'ইয়ো ইয়ো টেস্ট' নেয়া হয়েছে, প্রায় সবাই কমবেশি জানেন। সেই ফিটনেস টেস্টে সবচেয়ে বেশি পেয়েছেন নাজমুল হোসেন শান্ত ১৯.৬! মেহেদি মিরাজ ১৯.২। তরুণ পেসার তানজিম সাকিবও বেশ ভালো করেছেন, ১৯.৩। সবচেয়ে কম শামীম পাটোয়ারি, ১৬.৫ বা এর একটু কম বেশি (শতভাগ সঠিক নম্বরটা জানি না)।
যার ফিটনেস নিয়ে সবচেয়ে বেশি আলোচনা সেই মাহমুদউল্লাহ রিয়াদ পেয়েছেন ১৭! ইয়ো ইয়ো টেস্টের মোটামুটি বেঞ্চমার্ক ধরা হয় ১৮।
তাহলে কি রিয়াদ ফিটনেস টেস্ট ফেল করেছেন বা তার ফিটনেসকে বাতিল বলা হবে? অবশ্যই না। ১৮-২৫ বয়সীদের জন্য বেঞ্চমার্ক এক রকম, ২৫-৩০ বয়সীদের জন্য আরেক। বয়সের বিবেচনায় রিয়াদের সতেরো তাই খারাপ বলার কোন সুযোগ নেই বরং মোটামুটিভাবে গ্রহনযোগ্য।
আবার শামীম পাটোয়ারি এই বয়সেই এতো পিছিয়ে? তাহলেতো তার বাতিলের খাতায় চলে যাবার কথা! সেটাও না। শারীরিক গঠন, আগের রেকর্ড এবং অন্যান্য বিষয় (যেগুলো এই ক্ষেত্রের এক্সপার্টরা সবচেয়ে ভাল জানেন) বিবেচনায় তিনিও ঠিক আছেন। কারণ ক্যারিয়ারের শুরু থেকেই এই ইয়ো ইয়ো টেস্টে শামীম খুব একটা ভালো করেন না। তার সেই অতীত রেকর্ড বিসিবিও জানে আর সেই কারণেই ইয়ো ইয়ো টেস্টে সবচেয়ে কম স্কোর তোলা শামীমকেও একেবারে আনফিট ঘোষণা করার কোনো সুযোগ নেই বরং ধারাবাহিকভাবে এমন কম স্কোর তুলেই তিনি খেলে যাচ্ছেন।
বিস্তারিত ব্যাখ্যা করতে গেলে আরো অনেক কিছু লিখতে হবে, লেখাটা অনেক বড় হবে, তাই লিখলাম না। যার যুক্তি-বুদ্ধি ভালো বা কমপক্ষে ৯০/৯৫ আইকিউ আছে, এটুকু পড়েই যা বোঝার, বুঝে নেয়ার কথা।
Debdulal Chowdhury