চরমহল্লা ইউনিয়ন ডিজিটাল সেন্টার

  • Home
  • Bangladesh
  • Sylhet
  • চরমহল্লা ইউনিয়ন ডিজিটাল সেন্টার
28/02/2025

"জরুরি বিদ্যুৎ বন্ধের বিজ্ঞপ্তি"

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ০১/০৩/২০২৫ খ্রিঃ: তারিখ রোজ শনিবার সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির শান্তিগঞ্জ, জগন্নাথপুর, তাহিরপুর বাদাঘাট উপকেন্দ্রের ৩৩ কেভি বৈদ্যুতিক লাইনের জরুরী রক্ষণাবেক্ষণ কাজের জন্য সকাল ৮:০০ ঘটিকা হইতে বিকাল ৫:০০ ঘটিকা পর্যন্ত এবং দোয়ারাবাজার ও ছাতক জোনাল অফিস সকাল ৭ঃ০০ ঘটিকা থেকে দুপুর ১ঃ০০ ঘটিকা পর্যন্ত শান্তিগঞ্জ, জগন্নাথপুর, তাহিরপুর, দোয়ারবাজার, ছাতক অফিসের আওতাধীন সকল বৈদ্যুতিক লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সম্মানিত গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি আন্তরিক ভাবে দুঃখিত।

বিশেষ দ্রষ্টব্য: সকল বিদ্যুৎ ব্যবহারকারীর কাছে খবরটি পৌঁছাতে পোষ্টটি শেয়ার করুন।

প্রচারে,
সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি।

07/02/2025

আসসালামু আলাইকুম,

সম্মানিত পল্লী বিদ্যুৎ গ্রাহকগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল ০৮/০২/২০২৫ ইং তারিখ রোজ শনিবার ছাতক জোনাল অফিসের আওতায় ছাতক ৩৩ কেভি লাইনের রক্ষণাবেক্ষণ কাজ করা হবে।

রক্ষণাবেক্ষণ কাজ করার জন্য ছাতক জোনাল অফিসের আওতায় সকল এলাকায় বিদ্যুৎ সরবরাহ সকল ৮.০০ ঘটিকা হতে বিকাল ৫.০০ ঘটিকায় পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সাময়িক অসুবিধার জন্য পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

প্রচারে..
ছাতক জোনাল অফিস
সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি।

08/11/2024
কোয়েল পাখির ডিম খেলে কি হয়?এ ডিমের উপকারিতা ও অপকারিতা কি?পৃথিবীতে যত ধরণের ডিম খাদ্য উপোযোগী রয়েছে  তার মধ্যে গুণে মা...
20/10/2024

কোয়েল পাখির ডিম খেলে কি হয়?এ ডিমের উপকারিতা ও অপকারিতা কি?

পৃথিবীতে যত ধরণের ডিম খাদ্য উপোযোগী রয়েছে তার মধ্যে গুণে মানে পুষ্টিতে ভরপুর হলো কোয়েল পাখির ডিম। সাধারণত বয়স ৪০ পার হলেই ডিম পরিহার করতে বলা হয় । কেননা ব্রয়লারের ডিমগুলো খেলে কোলেস্টেরল এর মাত্রা বেড়ে যায় কিন্তু তার পরিবর্তে কোয়েল পাখির ডিম যেকোনো বয়সের মানুষেরা সহজেই নিসঃকোচে খেতে পারবেন।

এতে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই বরং বিভিন্ন কঠিন রোগ থেকে রয়েছে বাঁচার উপায়। হার্টের সমস্যা, কিডনি সমস্যা, অতিরিক্ত ওজন, রোগ প্রতিরোধ, ফুসফুসের সমস্যা, স্মরণ শক্তি, পাকস্থলির সমস্যা, রক্তের পরিমাণ কমে যাওয়া, উচ্চ রক্তচাপ সমস্যা ইত্যাদি সকল সমস্যার সমাধানের রয়েছে কোয়েল পাখির ডিমের ভূমিকা। তবে এই ডিম যে শুধু উপকারি তা নয় এর কিছু অপকারিতা ও আছে।
আসুন জেনে নিই কোয়েল পাখির ডিমের উপকারিতা এবং অপকারিতাঃ
১। শিশুর মানসিক ও শারীরিক বিকাশ ঘটায়ঃ
কোয়েলের ডিম যেমন সকল বয়সের লোকেরা খেতে পারবেন তেমনি বাচ্চাদের জন্যে খুব উপকারি। কোয়েলের ডিম স্মরণ শক্তি বাড়ায়। এতে শিশুর মানসিক ও শারীরিক বিকাশ ঘটায়।
২। শরীর সুস্থ রাখেঃ
চাইনিজরা কোয়েলের ডিমকে অন্যান্য রোগের পনিরাময় হিসেবে ও ব্যবহার করে। যেমন–ডায়াবেটিস, টিবি, অ্যাজমা ইত্যাদি। কোয়েলের ডিমের মাধ্যমে কিডনি,লিভার সুস্থ থাকে অনেক সময় পিত্তথলিতে যে পাথর হয় তা গলাতেও সাহায্য করে এই পাখির ডিম।
৩। এলার্জি প্রতিরোধ করেঃ
আমাদের কম বেশি সকলেরই সারা বছর জ্বর, সর্দি, এলার্জি সমস্যা লেগেই থাকে। এতে কোয়েল পাখির খুব উপকারী হিসেবে কাজ করে। কেননা এই ডিমে রয়েছে এলার্জির প্রতিরোধক উপাদান।
৪। বয়স চাপ বৃদ্ধি ধীর করেঃ
কোয়েলের ডিমে রয়েছে ভিটামিন ‘এ’ যা চোখের সমস্যার ক্ষেত্রে উপকারি হিসেবে কাজ করে। অন্যদিকে ডিমের সাদা অংশে রয়েছে লাইসিন ৮ নামক অ্যামিনো এসিড তাকে যা ত্বকে কোলাজেন ঘটনে সহায়তা করে। এবং এতে আরো রয়েছে কোলিন নামক পুষ্টি উপাদান যা বয়স বৃদ্ধি কমায় ।
৫। দেহকে পরিষ্কার রাখেঃ
পরিবেশে ময়লা হলে যেমন পরিবেশ পরিষ্কার রাখতে হয় তেমনি শরীরের অভ্যন্তরীণ এ অনেক ময়লা আবর্জনা থাকে। কোয়েল পাখির ডিম এইসব আবর্জনাকে রক্তপ্রবাহ থেকে মূত্রের মাধ্যমে দূরীকরণে সহায়তা করে। এবং আমাদের দেহকে পরিষ্কার রাখে।
৬। দেহের শক্তি বাড়ায় ও রক্ত স্বল্পতা দূর করেঃ
কোয়েলের ডিম আমাদের শরীরে শক্তির উৎস হিসেবে কাজ করে এবং দেহের শক্তি বাড়ায়। কোয়েল পাখির ডিমে উপস্থিত অ্যামিনো এসিড নতুন নতুন টিস্যু তৈরি করে,টিস্যুর ক্ষয়রোধ করে, ব্লাড সুগার নিয়ন্ত্রণ রাখে, আয়রনের পভাব পূরন হয় ফলে রক্ত স্বল্পতা থেকেও মুক্তি পাওয়া যায়।
৭। ত্বক ও চুলের জন্য উপকারিঃ
অন্যাম্য সব অঙ্গ,প্রতঙ্গ থেকেও আমাদের ত্বক, চুল, যত্ন বেশি নেয়া হয়। এই ডিমে রয়েছে ভিটামিন বি যা চোখের দৃষ্টশক্তি রক্ষার সাথে সাথে লোহিত রক্ত কণিকাও উৎপাদন করে যা আমাদের ত্বক, চুলের জন্যে খুবই উপকারি হিসেবে কাজ করে।

কোন বয়সে কতটা ডিম খাওয়া উপকারিঃ
কোয়েলের ডিম বয়স ভেদে কতটি করে খেতে পারবেন তা জানা জরুরি। যারা ১ থেকে ৭ বছর বয়স তারা ২/৩ টা ডিম খেতে পারবেন,যারা ৮ থেকে ১৫ বছর বয়সী তারা নিয়মিত ৩টা ডিম খেতে পারবেন,যারা ১৬ থেকে ১৮ বছর বয়সী তারা ৪/৫টা খেতে পারেন আর যারা প্রাপ্র বয়স্ক তাঁরা চাইলে ৪৯ দিনে ২৪৯ টি ডিম খেতে পারেন।

কোয়েলের ডিমের অপকারিতাঃ
কোয়েলের ডিমের যেমন উপকারিতা আছে তেমন অতিরিক্ত মাত্রায় খাওয়ার ফলে অপকারিতা ও আছে
যেমনঃ
১। কোলেস্টেরল এর সমস্যা বাড়ায়ঃ
কোয়েলের ১০০গ্রাম ডিমে থাকে ৮৪৪গ্রাম কোলেস্টেরল। যা অন্যান্য ডিম থেকে বেশি। তাই যাদের কোলেস্টেরল এর সমস্যা বেশি তাদের উচিত এই ডিমের অতিরিক্ত খাওয়া পরিহার করা।

২। ডায়াবেটিস ও হৃদরোগীদের সমস্যার কারণঃ
যারা ডায়াবেটিস ও হৃদরোগের রোগী আছেন তাদের যদি নিয়ন্ত্রণের বাইরে থাকে তাহোলে তাদের ক্ষেত্রে কোয়েলের ডিম এডিয়ে চলা উচিত। কেননা এতে প্রচুর পরিমাণে ফ্যাট আছে। এই ফ্যাট অন্যান্য রোগীদের সমস্যার কারণ হতে পারে।
উপরোক্ত পদ্ধতিতে দেখা যায় কোয়েল পাখির উপাকারিতা বেশি। আমরা যদি এই ডিম খাওয়ার মাত্রা অতিরিক্ত বাড়িয়ে দি তখন আমাদের শরীরের জন্যে ক্ষতিকর হয়ে যায়। অর্থাৎ কোনো জিনিষের ই অতিরিক্ত গ্রহণ করা ভালো না। আমরা নিয়ম মাফিক খাবার খাবো সুস্বাস্থ্য গড়ে তুলব।

শিক্ষক বাতায়ন থেকে
মোসাঃ আছ্মা আক্তার
সহকারী শিক্ষক

18/09/2024

ব্যাঙ্গের ছাতার মতো কিছু অনলাইনে পেজ খুলে যাচাই বাচাই ছাড়া নিউজ করা আর পাগল যেমন না বুঝে গরুর গুবর খায় তা একই।

Address

CHHATAK, SUNAMGONJ
Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when চরমহল্লা ইউনিয়ন ডিজিটাল সেন্টার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to চরমহল্লা ইউনিয়ন ডিজিটাল সেন্টার:

Shortcuts

Share

Category