The Dreamers

The Dreamers Nij Kurua,Osmaninagar,Sylhet

বড় টুর্নামেন্ট! বড় স্বপ্ন! মোস্তাক আহমেদ লক্ষ টাকা প্রাইজমানি টি-১০ ক্রিকেটে টুর্ণামেন্টে আগামী ৩০শে ডিসেম্বর গাজিপুর, ঢ...
23/12/2024

বড় টুর্নামেন্ট! বড় স্বপ্ন!

মোস্তাক আহমেদ লক্ষ টাকা প্রাইজমানি টি-১০ ক্রিকেটে টুর্ণামেন্টে আগামী ৩০শে ডিসেম্বর গাজিপুর, ঢাকার বিরুদ্ধে মাঠে নামছে আমাদের দ্যা ড্রিমার্স।

অফুরন্ত সমর্থন এবং ভালোবাসা নিয়ে স্বপ্নবাজদের পাশে থাকবেন এই প্রত্যাশা রইলো 💕

15/12/2024

Jahed Ahmed । আমাদের এই পেইজে বহুবার উচ্চারিত এক নাম। অপার সম্ভাবনাময় এই স্টাইলিশ ব্যাটসম্যান রয়েছেন চূড়ান্ত ফর্মে। নিজের প্রতিভাকে প্রমাণ করছেন।

সিলেট টি-১০ টুর্ণামেন্ট (কানাইঘাট, চতুলবাজার) এ টানা দুই ম্যাচে তুলে নিয়েছেন অর্ধশতক। টানা দুই ম্যাচেই জিতেছেন "ম্যান অফ দ্যা ম্যাচ।"

জাহেদ বাইশ-গজের নিখাঁদ শিল্পী। স্ট্রোক মেকিং যেনো রংতুলির আঁচড়। নিকট ভবিষ্যতেই উনি হতে যাচ্ছেন আর্ট ক্রিকেটের আস্থার নাম।

রিমেম্বার দিস নেইম, খিলাড়ি জাহেদ 🔥

📝 Rayhan Hasan Rony

সিলেট T10 ক্রিকেট টুর্নামেন্ট- এ এইচপিএল ক্রিকেট ক্লাবের বিরুদ্ধে দারুণ জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো দ্যা ড্রিমার্স...
13/12/2024

সিলেট T10 ক্রিকেট টুর্নামেন্ট- এ এইচপিএল ক্রিকেট ক্লাবের বিরুদ্ধে দারুণ জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো দ্যা ড্রিমার্স!

ব্যাট হাতে ৫৪ (২০) এর এক ঝড়ো ইনিংস খেলে এই টুর্ণামেন্টে টানা দ্বিতীয় ফিফটির সাথে দ্বিতীয় "ম্যান অফ দ্যা ম্যাচ" অ্যওয়ার্ড জিতেন ড্রিমার্সের স্টাইলিশ ব্যাটসম্যান Jahed Ahmed।

অভিনন্দন ❤️

📝 Rayhan Hasan Rony

শুভ কামনা 💕
13/12/2024

শুভ কামনা 💕

শুভ উদ্বোধন 🏏শুভ উদ্বোধন 🏏শুভ উদ্বোধন🏏

কনকনে শীতে আর ভয় নেই। উত্তাপ ছড়াতে ক্রিকেট আমেজ আর উৎসব নিয়ে ময়দানে ফিরছে কুরুয়া প্রিমিয়ার লীগ (KPL)।

আগামী ১৮ ডিসেম্বর, রোজ বুধবার বহুল প্রতীক্ষিত কুরুয়া প্রিমিয়ার লীগ - এর শুভ উদ্বোধন।

উদ্বোধনী দিনে আপনাদের ক্রিকেট উন্মাদনায় মাতোয়ারা রাখতে সকাল-বিকাল মিলিয়ে অনুষ্ঠিত হবে দুই ম্যাচ।

আমাদের এই আয়োজন সফল, সুন্দর এবং স্বার্থক করে তুলতে আপনার/আপনাদের সবার উপস্থিতি ও সমর্থন একান্তই কাম্য।

কেপিএল সফল হোক।
ক্রিকেটের জয় হোক।

📝 Rayhan Hasan Rony

▪️সিলেট T10 ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ (কানাইঘাট,চতুলবাজার)▪️সেকেন্ড রাউন্ড ম্যাচ ▪️দ্যা ড্রিমার্স ৭ উইকেটে জয়ী(সময়ের স্বল...
12/12/2024

▪️সিলেট T10 ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ (কানাইঘাট,চতুলবাজার)
▪️সেকেন্ড রাউন্ড ম্যাচ
▪️দ্যা ড্রিমার্স ৭ উইকেটে জয়ী
(সময়ের স্বল্পতায় স্কোর আপডেটটি দেরীতে পোস্ট করা হয়েছে)

বালাগঞ্জ টেনিস বল টুর্ণামেন্টে ফেঞ্চুগঞ্জ খালরমুখ ক্রিকেট ক্লাবের বিরুদ্ধে উড়ন্ত জয় পেয়ে সেকেন্ড রাউন্ড নিশ্চিত করলো দ্য...
09/12/2024

বালাগঞ্জ টেনিস বল টুর্ণামেন্টে ফেঞ্চুগঞ্জ খালরমুখ ক্রিকেট ক্লাবের বিরুদ্ধে উড়ন্ত জয় পেয়ে সেকেন্ড রাউন্ড নিশ্চিত করলো দ্যা ড্রিমার্স 🔥🏏

প্রথমে ব্যাট করতে নেমে ৩' ওভারে ৬৩' রান সংগ্রহ করে শক্তিশালী খালরমুখ। কিন্তু জবাবে বালাগঞ্জের বুকে অবিশ্বাস্য এক টর্নেডো চালান ড্রিমার্সের ড্যাশিং ব্যাটার Jahed Ahmed। তার ব্যাট থেকে আসে ৫১* (১২)। ওপেনিংয়ে যোগ্য সঙ্গ দেন ক্যাপ্টেন Akaeid ১০* (০৪)।

দুই ওপেনারের দৃঢ়তায় কোনো উইকেট না হারিয়ে ২' বল অক্ষত রেখে জয়ের বন্দরে পৌঁছায় দ্যা ড্রিমার্স।

আজকের রাতটা লম্বা হোক। ব্যাটে-বলে সাফল্য হাসুক।

অভিনন্দন ❤️

মাঠে ফিরছে কুরুয়া প্রিমিয়ার লীগ (KPL) ২০২৪/২৫। এলাকার ক্রিকেটের এই সুন্দর আয়োজনকে সাধুবাদ জানাই। যারা কেপিএল বাস্তবায়নে ...
05/12/2024

মাঠে ফিরছে কুরুয়া প্রিমিয়ার লীগ (KPL) ২০২৪/২৫।

এলাকার ক্রিকেটের এই সুন্দর আয়োজনকে সাধুবাদ জানাই। যারা কেপিএল বাস্তবায়নে অক্লান্ত শ্রম ঝরাচ্ছেন এবং এলাকার যত প্লেয়ার কেপিএল খেলতে মুখিয়ে আছেন সবাইকে দ্যা ড্রিমার্সের পক্ষ থেকে অফুরন্ত শুভেচ্ছা এবং শুভকামনা।

আয়োজন সফল হোক 🏏

05/12/2024

ক্রিকেটে যেকোনো ব্যাটসম্যান বাউন্ডারি মারলে পাবেন ৪' রান এবং ওভার বাউন্ডারিতে ৬' রান। এটাই স্বীকৃত নিয়ম।
তবুও এই খেলায় নির্দিষ্ট কয়েকজন ব্যাটসম্যান থাকেন যাদের ব্যাট থেকে ঐ একটা চার বা একটা ছক্কা দেখাই পরম মোহনীয়৷ যেনো ক্রিকেট পিপাসু হৃদয়ের তৃষ্ণা নিবারন।

তারা আলাদা। যাদের আমরা বলি স্পেশাল। আমাদের নতুনবাজারের তরুণ ক্লাসিক ব্যাটসম্যান Jahed Ahmed সেই "স্পেশালিষ্ট" ক্লাবেরই একজন।

তিনি যেনো ক্লাস এবং পাওয়ারের মিশেল। উইকেটের চারিদিকে ঝকঝকে সুন্দর শট খেলেন। যেদিন ছন্দে থাকেন সেদিন প্রতিটি শট যেনো শিল্পীর ক্যানভাসে রংতুলির আঁচড়। এমন ২/৩ টা ইনিংস দেখলে জাহেদের ব্যাটে আপনি মুগ্ধ হবেন কিংবা প্রেমে পরবেন নিশ্চিত।

ভিডিওতে জাহেদের আজকের ইনিংস। জাস্ট চোখে সেভ করে রাখার মতো! দারুণ সুন্দর, অমায়িক!

এমন অনেএএএক অনেএএএক ইনিংসই জাহেদের প্রতিভার প্রতি আমাদের আবদার।
শুভকামনা জাহেদ। এগিয়ে যাও 💕

📝 Rayhan Hasan Rony

স্বপ্নবাজদের স্বপ্নের মতো জয়! টি-১০ ম্যাচে ১১২' রান টার্গেটে খেলতে নেমে ইয়ং সেনসেশন জাহেদের ঝড়ো ৫১ (১৬) এবং অভিজ্ঞতার স্...
05/12/2024

স্বপ্নবাজদের স্বপ্নের মতো জয়!

টি-১০ ম্যাচে ১১২' রান টার্গেটে খেলতে নেমে ইয়ং সেনসেশন জাহেদের ঝড়ো ৫১ (১৬) এবং অভিজ্ঞতার স্পর্শে রিন্টুর ৩৭' (১০) এ ভর করে ৫.১ ওভার এবং ৭' উইকেট অব্যবহৃত রেখেই জয় নিশ্চিত করলো দ্যা ড্রিমার্স।

তরুণ স্কিপার আকাঈদের প্রশংসনীয় ক্যাপ্টেন্সী। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই প্রতিপক্ষ রুল ব্রেকার্সের বিরুদ্ধে বাজিমাত। স্বপ্নপথে একধাপ!

ড্রিমার্সবাসীর এই রঙিন দিনে আমাদের হয়ে প্রতিনিধিত্ব করা সকল প্লেয়ার এবং মাঠের বাইরের প্রিয় শুভাকাঙ্ক্ষীদের জন্য রইলো অফুরন্ত শুভেচ্ছা ও অভিনন্দন।

উদ্যমী মনোবল ও দৃঢ় আত্মবিশ্বাস নিয়ে আগামীকাল সিলেট টি-১০ ক্রিকেট টুর্ণামেন্টের দ্বিতীয় রাউন্ডে রুল ব্রেকার্সের বিরুদ্ধে...
04/12/2024

উদ্যমী মনোবল ও দৃঢ় আত্মবিশ্বাস নিয়ে আগামীকাল সিলেট টি-১০ ক্রিকেট টুর্ণামেন্টের দ্বিতীয় রাউন্ডে রুল ব্রেকার্সের বিরুদ্ধে মাঠে নামছে আমাদের দ্যা ড্রিমার্স।

সম্ভাবনাময় প্রতিভা এবং তেজী তারুণ্যই আমাদের পথচলার সংকল্প। তবে সে প্রতিভাকে প্রস্ফুটিত করতে নিখুঁত অভিজ্ঞতার কোনো বিকল্প নেই।

সে সুবাধেই আমাদের প্লেয়িং ইলেভেন একঝাক তারুণ্যের সাথে অভিজ্ঞ মস্তিষ্কের সংযোজন করা হয়েছে। সবমিলিয়ে ভারসাম্যপূর্ণ একটি দল।

এখন ম্যাচের পালা!
স্বপ্নবাজদের এই এগিয়ে যাওয়ার স্বপ্নে আপনাদের প্রাণৎফুল্ল সমর্থন এবং ভালোবাসা একান্তই কাম্য।

📝 Rayhan Hasan Rony

ড্রিমার্সবাসীর মিলনমেলা 💞আজ দ্যা ড্রিমার্স ক্লাবের সিনিয়র সদস্যদের উদ্যোগে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। যেখানে প্রাক-ম...
11/10/2024

ড্রিমার্সবাসীর মিলনমেলা 💞

আজ দ্যা ড্রিমার্স ক্লাবের সিনিয়র সদস্যদের উদ্যোগে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। যেখানে প্রাক-মৌসুম প্রস্তুতিসহ ক্লাবের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত আদান-প্রদান করা হয়।

দ্যা ড্রিমার্স ক্লাবের প্রায় সকল সদস্যদের সম্মিলিত অংশগ্রহণে অত্যন্ত প্রাণবন্ত এবং সুন্দরভাবে আলোচনা সভার সমাপ্তি হয়।

সবার জন্য রইলো নিরন্তর শুভকামনা ❤️

Address

Nij Kurua, Osmaninagar
Sylhet
3121

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Dreamers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category