Lady Gym

Lady Gym No pain No gain Our services :
Yoga
Arobic
Step Arobic
Chair Gym
Boxing
Jumba

29/08/2026
আসসালামুয়ালাইকুম। লেডিজিমের জন্য একজন বিশ্বস্ত মহিলা ম্যানেজারের প্রয়োজন। সম্মানী আলোচনা সাপেক্ষে।❤️যোগাযোগ -  01732-2...
09/08/2026

আসসালামুয়ালাইকুম। লেডিজিমের জন্য একজন বিশ্বস্ত মহিলা ম্যানেজারের প্রয়োজন। সম্মানী আলোচনা সাপেক্ষে।❤️
যোগাযোগ - 01732-256073

💥অফার!!💥অফার!! 💥অফার!!🎊🎊 আসসালামু আলাইকুম,ঈদ উপলক্ষে লেডি জিম দিচ্ছে৫০% ডিসকাউন্ট অফার।🎊🎊 💪 শুধুমাত্র মেয়েদের জন্য🌸 Safe...
10/03/2026

💥অফার!!💥অফার!! 💥অফার!!

🎊🎊 আসসালামু আলাইকুম,ঈদ উপলক্ষে লেডি জিম দিচ্ছে৫০% ডিসকাউন্ট অফার।🎊🎊
💪 শুধুমাত্র মেয়েদের জন্য

🌸 Safe & Comfortable Environment
🏋️‍♀️ Modern Equipment
👩‍🏫 Expert Female Trainer
💫Be fit Be Healthy💫

🎇৩মাস,৬মাস,৮মাস,১বছর এবং লাইফটাইম সকল মেম্বারশিপের উপর থাকবে ৫০%ডিসকাউন্ট অফার।


🎇যে কোনো ধরনের রিএডমিশনের উপর ৫০% ডিসকাউন্ট অফারটি প্রযোজ্য থাকবে।

🎇আমাদের নিজস্ব মোট. ৫জন প্রফেশনাল মহিলা ট্রেইনার।প্রতিটা ব্যাচের জন্য আলাদা ভাবে ট্রেইনার রাখা হয়েছে। সাথে অফিস মেইনটেইন জন্য মহিলা ম্যানেজার আছেন।

আপনাদের সেইফটি কথা মাথায় রেখেই আমরা সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত।

🎇 দর্শনার্থী অথবা আপনার সাথে আগত অতিথির জন্য রয়েছে আলাদা অফিস ওয়েটিং রুম।

🎇 আপুরা,পর্যাপ্ত অভিজ্ঞতা বা অভিজ্ঞ পরামর্শকের ছাড়া জিম করবেন না।অয়েট গেইন অথবা অয়েট লস,শারীরিক যে কোন সমস্যা,
এডমিশন নেওয়ার আগে অবশ্যই ফিটনেস এক্সপার্টের, এক্সপিরিয়েন্স ট্রেইনারদের সাথে কথা বলে নিবেন।

⏰জিম এর সময়সূচী :-
সাপ্তাহে প্রতিদিন।
শুক্রবার বন্ধ।
রামাদান সময় দুপুর ১১:৩০-০৫:০০
ঈদ পর সকাল০৯:০০টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে।ইন-শা-আল্লাহ।

☎️ফোন-01732256073
💬WhatsApp Number:- 01732256073

📍 Location
ফরহাদ খাঁ পুলের বিপরীতে, বখতিয়ার বিবি প্রাথমিকবিদ্যালয় ঠিক সামনে,ইয়ামাহা শোরুম এর দুইতালা।
রায়নগর সোনারপাড়া, সিলেট।।

আমাদের কালকের সন্ধ্যার শিফট।১৮জন ছিলেন🥰আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের সব গুলো শিফটে ফুল।কয়েকটি সিট খালি আছে দুপরের ১২টা ...
16/10/2025

আমাদের কালকের সন্ধ্যার শিফট।১৮জন ছিলেন🥰
আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের সব গুলো শিফটে ফুল।কয়েকটি সিট খালি আছে দুপরের ১২টা আর ২টার শিফটে।
01732-256073

Today Our Morning Shift 9:00Am🌸💫❤️
15/10/2025

Today Our Morning Shift 9:00Am🌸💫❤️

আলহামদুলিল্লাহ লেডিজিমে আর ২টি ট্রেডমিল যোগ হল।❤️❤️
07/10/2025

আলহামদুলিল্লাহ লেডিজিমে আর ২টি ট্রেডমিল যোগ হল।❤️❤️

Dear Lady Gym members♥♥♥For some unavoidable circumstances gym will stay close for 01/10/25 October  06/10/25 October We...
01/10/2025

Dear Lady Gym members♥♥♥
For some unavoidable circumstances gym will stay close for 01/10/25 October 06/10/25 October
We will be open from 07 October Monday
😊😊👌👌

আমাদের দেশের মহিলারা অনেকেই ওজন কমানোর জন্য অনেক কষ্ট করেন। কিন্তু সেই কষ্ট তাদের বিশেষ কাজে লাগে না।কেননা তাদের ফোকাস স...
27/09/2025

আমাদের দেশের মহিলারা অনেকেই ওজন কমানোর জন্য অনেক কষ্ট করেন। কিন্তু সেই কষ্ট তাদের বিশেষ কাজে লাগে না।

কেননা তাদের ফোকাস সঠিক জায়গায় নেই। আমার ফিমেইল ক্লায়েন্টদের আমি প্রায়ই ফোকাস সরিয়ে নেই, এবং এর ফলে সেই সমপরিমাণ কষ্টেই তারা অনেএএএএ বেটার রেজাল্ট পান আলহামদুলিল্লাহ।

এই রকম ফোকাস শিফটের কিছু উদাহরণ দেইঃ

১। মহিলাদের ফোকাস থাকে সাধারণত কত কম খেয়ে থাকা যায়।

এমন করলে শরীর হয়ে যায় অপুষ্ট, হরমোনে লেগে যায় গিট্টু, মেটাবলিজম হয়ে যায় স্লো – ফলে ওজন আর কমে না কিংবা সামান্য একটু কমেই ঘ্যাট মেরে বসে থাকে।

মহিলাদের প্রথম ফোকাস হওয়া উচিত লিন প্রোটিন (চিকেন, ফিশ, এগ) ইনটেইকের দিকে। প্রতি কেজি শরীরের জন্য অন্তত ১ গ্রাম প্রোটিন নেওয়া উচিত।

এটা ঠিক করার পরে বাকি সব কাজ।

২। মহিলাদের ফোকাস থাকে খালি হাঁটা, হাঁটা আর হাঁটা। হেঁটেই তারা ফ্যাট লস যুদ্ধ জয় করে ফেলতে চান। কিংবা ইউটিউবে দেখনো বিভিন্ন রকমের কার্ডিও এক্সারসাইজ।

ইয়েস ওয়াকিং ইজ গ্রেট, কিন্তু লো ক্যালরি ডায়েট এন্ড এর সাথে শুধু হাঁটলে কিংবা কার্ডিও করলে কি হয় বলেন দেখি?

প্রচুর মাসেল লুজ হয় এবং এর ফলে মেটাবলিজম হয়ে যায় স্লো।

তখন আপনি যতই কম খান, ওজন আর কমতে চায় না। আর কমে গেলেও সেটা লং-টার্মে ধরে রাখা সম্ভব হয় না, ওজন সেই বেড়েই যায়।

মহিলাদের উচিত স্ট্রেংথ ট্রেইনিং কিংবা ভারী এক্সারসাইজের দিকে একটু নজর দেয়া, যেন তাদের মাসেল লস না হয়। এর জন্য জিম নেসেসারি নয়, বাসায় কিছু ইকুইপমেন্ট কিংবা বডিওয়েট এক্সারসাইজ দিয়েও কাজ চালানো যায়।

৩। মহিলাদের ফোকাস থাকে শুধুমাত্র ওয়েট লসের দিকে, আসলে ফোকাস হওয়া উচিত......ওয়েট, কি বললেন??

ওয়েট কমাতে চাইলে ওয়েট লসের দিকে ফোকাস দিবো না তো আপনের চাঁদ বদনের দিকে দিবো?

আহারে উত্তেজিত না হয়ে শুনেন তো আগে একটু!

ফোকাস হওয়া উচিত ফ্যাট লসের দিকে – ওয়েট লস আর ফ্যাট লস কিন্তু এক জিনিস নয়।

ওয়েট লস = ওয়াটার লস + মাসেল লস + ফ্যাট লস।

এর মধ্যে মহিলারা ওয়াটার ওয়েটই লুজ করেন বেশি আর এরপর মাসেল ওয়েট কিন্তু একচুয়াল ফ্যাট লস অতো বেশি হয় না।

এইটা ঠিক করার জন্য আগের ২টা পয়েন্ট ফিক্স করতে হবে। স্লোলি ওয়েট লুজ করতে হবে, কেননা ফ্যাট লস হতে টাইম লাগে।

এই ৩টা ফোকাস শিফট করেন, এন্ড ইউ উইল গেট গ্রেট রেজাল্টস!

✍️ Tehzib Rahman

আলহামদুলিল্লাহ সন্ধ্যার শিফটের একজন মেম্বারের রিভিউ ১০৫কেজি থেকে ৮৯ কেজি।❤️❤️
23/09/2025

আলহামদুলিল্লাহ সন্ধ্যার শিফটের একজন মেম্বারের রিভিউ ১০৫কেজি থেকে ৮৯ কেজি।❤️❤️

28/08/2025

থাইরয়েড নিয়ে কিছু কথা:-

থাইরয়েড দুই প্রকার হয়। হাইপো ও হাইপার। এটি এমন একটি সমস্যা, যেটা বাইরে থেকে দেখা যায় না, কিন্তু ভেতর থেকে জীবনটাকে নষ্ট করে দেয়। ঘন ঘন মুড সুইং হয়, হঠাৎ করেই মানুষ রেগে যায়।
শরীরে অনেক ক্লান্তি থাকে অথচ ঘুম ঠিকমতো হয় না। অনেক সময় মাথা ঘোরায়, হাত পা থর থর করে কেঁপে উঠে। চোখে অন্ধকার দেখা, শরীরে হুটহাট ব্যাথা অনুভব করা। মাথা কাজ করে না, ভুলে যাওয়া, এক রকম উপস্বর্গ দেখা দেয়। কখনও ওজন বাড়ে, আবার কমে। খাওয়ার অভ্যাসেও পরিবর্তন আসে।
চুল পড়ে, ত্বক শুকিয়ে যায়, কিন্তু সবাই ভাবে হয়তো নিজের যত্ন নেয়া হচ্ছেনা।
মন খারাপ থাকে, কিছুতেই আনন্দ লাগে না, কিন্তু কেউ ভাবে না এটা হরমোনাল ইম্বব‍্যালেন্স কারণেও হতে পারে।
অন্যরা ভাবে “অলস”, অথচ প্রতিদিন নিজের শরীরের বিরুদ্ধে কতটা লড়াই করে চলতে হয়।
যাদের থাইরয়েডের সমস্যা নেই সেই মানুষ গুলো সামাজিকভাবে বুঝতে পারে না বা বুঝতে চায় না যে এটা কতটা কষ্টদায়ক। তারা ভাবে,
“হাঁটা চলা, খাওয়া দাওয়া সবইতো ঠিকঠাক আছে!!!
“তোমার কষ্ট কিসের?”
“কম খাও, বেশি হাঁটো, সব ঠিক হয়ে যাবে!”
এরা জানে না যে, হাইপোথাইরয়েডিজমে মেটাবলিজম স্লো হয়ে যায়, ঘুমের চক্র নষ্ট হয়ে যায়, এমনকি মনের শক্তিও কমে যায়।।
এটা ঠিক যে, বাইরে থেকে মানুষ না বুঝলেও, হাজার হাজার মানুষ এই অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে।
উল্লেখ্য যে- বিশ্বের উন্নত দেশগুলোতে থাইরয়েডের রোগী যে পরিবারে থাকে সেই পরিবারের সদস্যদের নিয়ে কাউন্সিলিং করানো হয়। রোগীর সাথে কেমন আচরন করলে তারা স্বাভাবিক থাকবে সে বিষয়ে পরামর্শ দেওয়া হয়। কি খেতে পারবে কি খাবে না সব॥অথচ আমাদের বাঙ্গালী বেশীরভাগ পরিবারই এই মুডসুইং,ডিপ্রেশনকে ঢং বলে উড়িয়ে দেয়, মানুষ না জেনে নানান ভাবে জাজ করে।এরজন‍্য রোগীর আশেপাশের শুভাকাঙ্খী এবং পরিবার পরিজন সবার সচেতনতা দরকার ॥

Address

Opposite To Bakhtiar Bibi Primary School, Shibganj
Sylhet
3100

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

+8801732256073

Alerts

Be the first to know and let us send you an email when Lady Gym posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share