09/08/2021
প্রিয় রানার্স,
সবাইকে আমাদের সালাম/আদাব। বর্তমান বিশ্বের করোনার ভয়াবহতার ছত্রছায়ায় আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন। আপনারা সবাই অবগত আছেন যে, বেশ কিছুদিন ধরেই আমাদের দেশেও করোনা পরিস্থিতির অনেক অবনতি হয়েছে, যা অকল্পনীয়। অনেকেই হারিয়েছেন নিজেদের প্রিয়জন, অনেকেই আছেন আইসোলেটেড। এই পরিস্থিতির ফলস্বরূপ অনেকদিন কার্যত ছিলো লকডাউন। অনেকে যেমন হারিয়েছেন প্রিয়জন, তেমন আর্থিক ক্ষতিগ্রস্ততার পরিমাণও বিশাল পাহাড়সম। তাই বর্তমান অস্থিতিশীল করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে আগামী ৮ই অক্টোবর ২০২১ তারিখে হতে যাওয়া Sreemangal Half Marathon 2021 ইভেন্টটি আমরা স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছি।
আপনারা সবাই জানেন শ্রীমঙ্গল একটি বিখ্যাত পর্যটন এলাকা। শ্রীমঙ্গলে লাইভ ইভেন্ট নিয়ে সবার মধ্যে উৎসাহ উদ্দীপনা স্বাভাবিকভাবেই বেশি। কিন্তু করোনা পরিস্থিতিতে আমরা সবাই নিরুপায়, তাই আমাদের এই কষ্টের সিদ্ধান্তে যেতে হয়েছে। আমরা কথা দিচ্ছি, করোনা পরিস্থিতির উন্নতির সাথে সাথেই আমরা অতি শীঘ্রই শ্রীমঙ্গলে এই ইভেন্ট এর নতুন তারিখ ঘোষণা করবো। আমাদের এই স্থগিতাদেশে অনেকেই মনক্ষুন্ন হবেন, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আশা রাখি আপনারা সবাই সবসময় আমাদের পাশে থাকবেন, যেন আমরা সবাই খুব শীঘ্রই এই ইভেন্ট আপনাদের মাঝে নিয়ে আসতে পারি।
করোনা মহামারীর হোক সম্মিলিত প্রতিরোধ। কেউ প্রয়োজন ব্যতীত ঘর থেকে বের হবেন না। বাহিরে গেলে মাস্ক পরবেন ও স্বাস্থ্যবিধি মেনে চলবেন।
শ্রীমঙ্গল ম্যারাথনস.
Dear runners,
Our salutations to all. In the shadow of the horrors of today's world, I hope everyone is well and healthy. You are all aware that the situation in our country has deteriorated for a long time, which is unimaginable. Many have lost loved ones, many are isolated. As a result of this situation, there was a lockdown for a long time. As many have lost loved ones, the amount of financial loss is huge. Therefore, considering the current volatile Corona situation, we have decided to postpone the "Sreemangal Half Marathon 2021" event to be held on October 8, 2021.
You all know Srimangal is a popular tourist area. Excitement for the live event in Srimangal is naturally high among everyone. But in the Corona situation we are all helpless, so we had to come to this difficult conclusion. We promise, we will announce the new date of this event in Srimangal very soon as the situation in Corona improves. We sincerely apologize for the inconvenience caused to many by this suspension. I hope you all will always be by our side, so that we can all bring this event to you soon.
The combined prevention of the Corona epidemic. No one should leave the house unless necessary. When you go out, wear a mask and follow the hygiene rules.
Srimangal Marathons.