29/11/2021
আজ ২৭ নভেম্বর ২০২১ শনিবার, মেট্রোপলিটন ইউনিভার্সিটি প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে ইউনিভার্সিটি ক্যাম্পাসে কারাতে প্রশিক্ষণ বিষয়ক কর্মসূচী "যোদ্ধা" আয়োজিত হয়।
সকাল ১১ ঘটিকার সময় মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড: সালেহ উদ্দিন স্যার প্রশিক্ষণ কর্মসূচীটির উদ্বোধন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন- মেট্রোপলিটন ইউনিভার্সিটির পরিচালক (প্রশাসন) তারেক ইসলাম স্যার, মেট্রোপলিটন ইউনিভার্সিটি বন্ধুসভার উপদেষ্টা ও ইংরেজি বিভাগের প্রধান অনিক বিশ্বাস স্যার প্রমুখ।
প্রশিক্ষক হিসেবে ছিলেন,
জনাব শান্তি রায়
ব্ল্যাক বেল্ট থার্ড ড্যান (ডব্লিউ এস কে এস আই, জাপান)
জেনারেল সেক্রেটারি
ওয়ার্ল্ড শিতোরিও কারাতে দো সেইশিনকাই ইন্টারন্যাশনাল অব বাংলাদেশ।
প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।