Rayhan ahmed

Rayhan ahmed Sports Club

10/02/2026
24/02/2024

শবেবরাত নিয়ে অনেক দ্বিমতের সৃষ্টি।

লাইলাতুল বরাত বা ভাগ্যরজনীতে আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে সৃষ্টিকুলের প্রতি রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও হিংসুক ছাড়া সবাইকে ক্ষমা করে দেন।

এই রাত নিয়ে অনেক স্মৃতি আছে। ১০-১৫ দিন আগে থেকেই মিলাদ আর শিন্নি(তুষা দেখলে গুসা উঠত আর এখন তুষা শিন্নিও খুজে বেরাই) ,মসজিদের সামনে সাড়ি সাড়ি আগরবাতির দোকান, আগে থেকেই আগরবাতির কালেকশন করা, পুরোরাত আগারবাতি জ্বালানো নিয়ে পাহাড়া দেওয়া।

এলাকার সবাই মিলে নফল ইবাদাতের সাথে সাথে গল্পগোজব করা, হাফিজ সাহেবদের তেলাওয়াত শুনার পাশাপাশি চা পান করা, এশার নামাজ আদায় করে কবর জিয়ারতে যাওয়া।

যখন একটু বড় হতে লাগলাম শবেবারাতের কিছু বেদাত কার্যকলাপ সম্পর্কে ও করনীয় সম্পর্কে জানতে পারলাম তখন থেকে কিছুটা পরিবর্তন করলাম আমলে।
মসজিদের ঈমাম সাহেবদের আলোচনা থেকে যতটুকু করা যায় করতাম।

সবকিছুই এখন স্মৃতি।

মিছ করি আমার এলাকা হাতিমবাগকে, মিছ করি হাতিমবাগ জামে মসজিদটাকে, আমার ঠিকানা হাতিমবাগেই আমার জীবনের শান্তি ছিল, এই চাকচিক্যের শহরে লাখ টাকার মধ্যে এই শান্তি নেই যেই হাতিমবাগে ১০ টাকা পকেটে থাকলে অথবা পকেট খালি থাকলেও যেই শান্তি মিলত।

দূরে গেলে বুঝা যায় কতটা গুরুত্বপূর্ণ এলাকায় যাদের সাথে উঠাবসা ছিল, তাদের প্রতি শ্রদ্বা আর স্নেহের ছায়াটা কতটুকু শান্তির।
এই শান্তি খুঁজে বেড়াই
আল্লাহ এই বরকতময় রজনীর উছিলায় সবাইলে ক্ষমা করে দেন।

24/06/2023

একটু আগে গাজিপুরে থাকা এক কসাইয়ের সাথে জুম মিটিং হলো

আমি বললাম, “আপনি প্রফেশনাল কসাই তো?”

উনি চেয়ারের নিচ থেকে একটা চাপাতি উঠিয়ে আমাকে দেখালেন

আমি বললাম, “এরকম চাপাতি আমার বাসাতেও আছে... তার মানে তো না যে আমিও প্রফেশনাল কসাই”

‘স্যার আপনারে বিশ্বাস দেই কেমনে এখন?’

“আমিও বুঝতে পারছি না”

‘ক্যামেরার সামনে চাক্কু ধার দিয়া দেখাই?’

“দুই চাক্কু ঘষে ধার দিতে আমিও পারি”

… আমরা দুইজনই আধা ঘণ্টা থেকে ‘আমি এটা পারি’ ‘আমি সেটা পারি’ করছি

কসাইয়ের ধৈর্য থাকা লাগে... আমি তার ধৈর্য পরীক্ষা করছি

‘স্যার আপনারে বিশ্বাস দেই কেমনে এখন?’

“আপনার কাছে কাঠের গুড়ি আছে যেটার উপর মাংস বানায়?

সে চোখ বড় করে বলল, ‘আপনের এইটাও আসে?’

আমি জয়ী ভাব নিয়ে মাথা নাড়ালাম

সে বলল, ‘ভাইজান মনে হয় ইন্টারনেটে কশকানেকশান হয়ে গেসে, দুই কসাই এক জায়গায় আয়া পড়সি ভুলে...টাইম ওয়েশ না করে আপনিও লাইন কাইট্টা খদ্দের খুঁজেন, আমিও খুঁজি’
collected

Address

Sylhet
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rayhan ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share