31/07/2023
উচ্চশিক্ষা অর্জনের লক্ষ্যে আমেরিকা গমন উপলক্ষে ইমানুল এহসান নাইম কে বিদায়ী সংবর্ধনা প্রদান -
টিম টাইগার্স এইচ.জি ক্লাবের অন্যতম সদস্য ইমানুল এহসান নাইম এর উচ্চশিক্ষা অর্জনের লক্ষ্যে আমেরিকা গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। (২৮ জুলাই) শুক্রবার সন্ধ্যা ৭ টায় টিম টাইগার্স এইচ. জি ক্লাবের উদ্যোগে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
টিম টাইগার্স এইচ.জি ক্লাবের টিম ম্যানেজার জনাব জুয়েল আহমদের সভাপতিত্বে ও অধিনায়ক এম. এ সামাদের পরিচালনায় কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করেন টিম টাইগার্স এইচ.জি জুনিয়র ক্লাবের অধিনায়ক আরিফুল হক, শুভেচ্ছা বক্তব্য রাখেন টিম টাইগার্স এইচ. জি ক্লাবের অন্যতম সদস্য এহতেশাম উদ্দিন শাওন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট যুব নেতা শাহেদ আহমদ, টিম টাইগার্স এইচ.জি ক্লাবের সহ-অধিনায়ক আব্দুল্লাহ, বক্তব্য রাখেন টিম টাইগার্স এইচ.জি ক্লাবের অলরাউন্ডার ইব্রাহিম ফয়েজ।
সভায় বক্তারা ইমানুল এহসান নাইমের বিগতদিনে ক্লাবের বিভিন্ন কার্যক্রমে অগ্রনীভুমিকা সহ তার উল্লেখযোগ্য দিকগুলো তুলে ধরে ভূয়সী প্রশংসা করেন।
এ সময় সংবর্ধিত অতিথির বক্তব্যে ইমানুল এহসান নাইম বলেন টিম টাইগার্স এইচ.জি ক্লাবের ভাই বন্ধু ছোটভাইদের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক আর ভালবাসা। আজকের এ দিন আমার স্মৃতির পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে।
অতিথি তার বক্তব্যে আরও বলেন এক সাথে পথচলার সময় ভুলভ্রান্তির জন্য ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এসময় তিনি সকলের কাছে দোয়া কামনা করেন এবং টিম টাইগার্স এইচ.জি ক্লাবের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে তিনি সকলকে ঐক্যবদ্ধ ভাবে ক্লাবের উন্নয়নে সম্পৃক্ত থাকার জন্য অনুরোধ জানান।
পরবর্তীতে সংবর্ধিত অতিথিকে ক্রেস্ট তুলে দেন টিম টাইগার্স এইচ. জি পরিবারের সদস্যবৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন টিম টাইগার্স এইচ.জি ক্লাবের সদস্য ফজলে রাব্বি, আলী হোসেন, টিম টাইগার্স এইচ.জি জুনিয়র ক্লাবের সহ-অধিনায়ক সাব্বির আহমদ, সদস্য অনিক আহমদ, রাজু আহমদ, হাসান আহমদ প্রমুখ