11/02/2026
আলহামদুলিল্লাহ। 🤲
২য় ফাইনাল কনফার্ম। ❤️
তাংঃ ১১/০২/২৬ ইং
বুধবার।
ভেন্যুঃ পশ্চিমভাগ ১ এর মাঠ।
ওভারঃ১৪
আজ পশ্চিমভাগ ১ ক্রিকেট লীগের মাঠে ফাইনালে যাওয়ার লড়াইয়ে INDEPENDENT BIRD'S VS BORAYA PASCHIM BAGH ক্রিকেট দল সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল।
প্রথমে টস জিতে INDEPENDENT BIRD'S ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
ওপেনিং করতে নামেন অধিনায়ক বাবলু এবং তিহাম।
দলীয় ১ রানের মাথায় প্রথম ওভারেই দুই উইকেট হারিয়ে বসে Team Independent bird's.
টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যার্থতায় দলীয় ৩৮ রানেই ৫ উইকেট হারিয়ে বসে।
সেখান থেকে মিডল অর্ডার ব্যাটসম্যান শিপন এবং নাদের দলকে টেনে নিয়ে যান।
দলীয় ৭১ রানে শিপন ৭ম উইকেট হিসেবে আউট হন।
শিপন ১৩ বলে ২২ রানের একটি ইনিংস খেলেন।
দলের দায়িত্বশীল ব্যাটসম্যান নাদের একাই দলকে টেনে নিতে থাকেন।
নির্ধারিত ১৪ ওভার শেষে দলের মোট সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ১২৫ রান।
নাদের ২৬ বলে ৪১ রান করে ইনিংসের শেষ বলে আউট হন।
নাদেরের ইনিংসে ৪টি ছক্কা ও ৩টি চারের মার ছিল।
নাদেরের ইনিংসটি ছিল Outstanding! ❤️
বরায়া পশ্চিমভাগের হয়ে জুয়েল ৪ ওভার বোলিং করে ২৬ রান দিয়ে ৫ উইকেট নেন।
বরায়া পশ্চিমভাগ ক্রিকেট দল ১২৬ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে জুয়েল শুরুটা ভালো করলে ও সেটা বেশিদূর যায় নি!
দলীয় ২৩ রানের মাথায় অপুর গতির কাছে হার মেনে জিসানের হাতে ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নে ফেরত আসেন।
জুয়েল ১৪ বলে ১৮ করে আউট হন।
তারপর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারায় বরায়া পশ্চিমভাগ।
অপু,জিসান,নাদের,সাকিবের অসাধারণ বোলিং পারফরম্যান্সে ১৩.৩ ওভার খেলে ৭৪ রানে অল আউট হয় বরায়া পশ্চিমভাগ ক্রিকেট দল।
INDEPENDENT BIRD'S ৫১ রানের জয় পায়।
অপুর বোলিং ছিল Outstanding! ❤️
অপু ৪ ওভার বোলিং করে মাত্র ১৬ রান দিয়ে ৩ উইকেট নেন।❤️🔥🔥
Small peppers are a little more spicy.
নাদের ৪ ওভার বোলিং করে ২৭ রানে ৩ উইকেট নেন।❤️
জিসান ৩ ওভার বোলিং করে ১৬ রানে ১ উইকেট নেন।❤️
সাকিব ২ ওভার বোলিং করে ১৩ রানে ২ উইকেট নেন।❤️
ইফতি ০.৩ ওভার বোলিং করে ১ রানে ১ উইকেট নেন।❤️
আজকের ফাইনালে তোলার নায়ক অলরাউন্ডার নাদের।🏏❤️
শিপনের কার্যকরী ইনিংস।
তাছাড়া অপু,জিসান,সাকিবের
অসাধারণ বোলিং পারফরম্যান্স!🔥🔥
PLAYER OF THE MATCH NADER🔥❤️
GAME CHANGER OF THE MATCH OPU🔥❤️
ধন্যবাদ জানাই আমাদের সিনিয়র সদস্য , জুনিয়র সদস্য , সহকারী খেলোয়াড়, তোমাদের সাপোর্ট এক কথায় অপরিসীম! ❤️❤️❤️
অভিনন্দন INDEPENDENT BIRD'S ক্রিকেট দলকে ফাইনাল কনফার্ম করার জন্য।❤️✌️
ফাইনাল ম্যাচের জন্য শুভকামনা রইলো। ✌️