SR Live Tv

SR Live Tv sylhet sumon talicom195

06/03/2025

ডিজিএফআইয়ের সাবেক প্রধানের বাসায় মিললো আড়াই কোটি টাকা

ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক সাইফুল আলমের বাসা থেকে ২ কোটি ৪৫ লাখ টাকা উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ রবিবার দুদকের প্রধান কার্যালয়ের সামনে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৭ ফেব্রুয়ারি দুদকের নেতৃত্বে একটি বিশেষ টিম সাইফুল আলমের ক্যান্টনমেন্টের বাসায় অভিযান চালায়। সেখান থেকে ২ কোটি ৪৫ লাখ টাকা উদ্ধার করা হয়, যা জব্দ করা হয়েছে। দুদকের সাথে যৌথবাহিনীও এ অভিযানে অংশ নেয়। ওই বাসায় একটি ট্রাংক থেকে টাকাগুলো উদ্ধার করা হয়। পরে এই জব্দ টাকা আদালতে জমা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ১১ সেপ্টেম্বর মো. সাইফুল আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সেনাবাহিনী। দেশে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল। গত ৪ সেপ্টেম্বর লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলম ও তার স্ত্রী লুবনা আফরোজের ব্যাংক হিসাব স্থগিত করার নির্দেশ দেওয়া হয়। একইসঙ্গে তাদের সন্তান ও মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও স্থগিত রাখার নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

06/03/2025

রাতে সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া, বিজিবির বাধা

লালমনিরহাটের দহগ্রাম সীমান্তের শূন্যরেখার কাছে ফের কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি বসিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এবার এ কাজ করা হয়েছে গভীর রাতে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের বাধায় নির্মাণকাজ বন্ধ রাখা হয়েছে।

সীমান্তবাসীরা জানান, দহগ্রামের কলোনিপাড়া সীমান্ত এলাকায় গত শুক্রবার গভীর রাতে বিএসএফ ভারতীয় নাগরিকদের দিয়ে শূন্যরেখার তিন থেকে পাঁচ গজের মধ্যে কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি স্থাপন শুরু করে। গতকাল শনিবার সকাল পর্যন্ত প্রায় ৫০০ গজ এলাকাজুড়ে কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি স্থাপন করতে সক্ষম হয় তারা। পরে খবর পেয়ে বিজিবি জওয়ানরা ঘটনাস্থলে গিয়ে অবস্থান নেন। এতে কাজ বন্ধ করলেও নিজেদের সীমান্তে শক্তি বৃদ্ধি করে বিএসএফ।



বিজিবি সূত্র জানায়, এ ঘটনায় পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে চিঠি পাঠানোর পর এতে সাড়া দিলে গতকাল শনিবার বিকেলে ওই সীমান্তে বিজিবি-বিএসএফর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষে পানবাড়ী কোম্পানি কমান্ডার সুবেদার আইয়ুব আলী সাত সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। অপরদিকে বিএসএফের ভোটবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার জালম সিং নিজ বাহিনীর প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

পানবাড়ী বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার লুৎফর রহমান জানিয়েছেন, কিছু না জানিয়ে আবারও কাঁটাতারের বেড়া নির্মাণের কঠোর প্রতিবাদ জানানোর পাশাপাশি সীমান্তে টহল বৃদ্ধি করা হয়েছে।

রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম আলদীন সাংবাদিকদের বলেন, ‘বিএসএফ আমাদের জানিয়েছে যে, তাদের জেলা প্রশাসনের সহায়তায় সীমান্তে বেড়া নির্মাণ শুরু করেছিল ভারতীয় গ্রামবাসী। আমরা বলেছি, এসব মৌখিক কথা মানি না। তাদেরকে কমিটমেন্ট ঠিক রাখতে বলা হয়েছে। বিএসএফ তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ ব্যাপারে সমাধান করবেন বলে জানিয়েছে।’

সূত্র:আমাদেরসময়

06/03/2025

নবীগঞ্জে মাইক্রোবাস-পিকাপের সংঘর্ষে আহত ৬

ঢাকা সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মডেল বাজার নামক স্থানে মাইক্রোবাস ও পিকাপের সংঘর্ষে অজ্ঞাতনামা ৬জন আহতের খবর পাওয়া গেছে।

রবিবার দুপুরে এ দুর্ঘটনা সংঘটিত হয়। হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, (২৩ ফেব্রুয়ারি) দুপুরে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মডেল বাজারের সামনে (১১-০৬৬৬) শেরপুর ডিআই পিকাপ ও ঢাকাগামী এক্স নোহা (ঢাকা মেট্র-চ ১৫-১২৮১) আসা মাএই মুখোমুখি সংঘর্ষে ৬ জন আহত হয়। পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিকে উদ্ধার করে সিলেট এজিএম ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুঘটনা কবলিত পিকাপ ও মাইক্রোবাস শেরপুর হাইওয়ে থানায় পুলিশ জব্দ করেছে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত(ওসি) আবু তাহের দেওয়ান।

06/03/2025

মাধবপুরে টিকটক থেকে পরিচয় অতঃপর ধর্ষণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামে টিকটক থেকে পরিচয় ও প্রেমের সম্পর্কের পরিণতিতে ১৩ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে।’

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে টিকটক করতে গিয়ে ওই শিশুর সাথে সম্প্রতি পরিচয় হয় ধর্ষক শারফাদ মিয়ার (২১)।’

পরিচয় থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে দুজনের মধ্যে। শারফাদ মিয়া ওই শিশুকে বিয়ের প্রলোভন দেখালে গত ২৩ ফেব্রুয়ারি ওই শিশু পরিবারের সবার অগোচরে শারফাদের সাথে চলে যায়।’

এ সময় শারফাদ ওই শিশুকে নিজের স্ত্রী পরিচয় দিয়ে বিভিন্ন আত্মীয়স্বজনের বাড়িতে অবস্থান করে তাকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ভিটি দাউদপুর গ্রামের নিজ বাড়িতে যায়।’

সবকিছু জেনে শারফাদের পরিবার ওই শিশুটিকে শারফাদের স্ত্রী হিসাবে মেনে নিতে অস্বীকার করে।’ গতকাল ওই শিশুটি নিজ বাড়িতে ফিরে এসে পরিবারের লোকজনের কাছে সব ঘটনা খুলে বলে।এ ব্যাপারে শিশুটির বাবা শারফাদসহ ৩ জনের বিরুদ্ধে মাধবপুর থানায় অভিযোগ দিলে পুলিশ শিশুটিকে উদ্ধার করে ২৬ ফেব্রুয়ারি মেডিকেল পরীক্ষার জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে।’

মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আসামিদের ধরতে পুলিশ তৎপরতা চালিয়ে যাচ্ছে।’

06/03/2025

সিলেটে মাদকসহ আটক ৩

সিলেট নগরের তালতলায় নন্দিতা সিনেমা হল সংলগ্ন একটি ব্যবসা প্রতিষ্ঠানে মাদক সেবনকালে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ মার্চ) গভীর রাতে তালতলা এলাকার একটি ব্যবসা প্রতিষ্ঠানের ভেতর থেকে মাদক সেবনরত অবস্থায় তাদের আটক করা হয় বলে জানায় পুলিশ।

আটকরা হলেন-সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও সাবেক কেন্দ্রীয় সদস্য সিতীশ চন্দ্র নাথ (৫০), নগরের মির্জাজাঙ্গাল মনিপুর রাজবাড়ি এলাকার স্বেচ্ছাসেবক লীগের কর্মী সুমন কুমার (৫৩) এবং নগরের জালালাবাদ আবাসিক এলাকার আওয়ামী লীগ কর্মী মো. আবুল হোসেন (৫১)।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, নগরের তালতলায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে মাদক সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি রাম দাসহ দেশীয় অস্ত্র ও মাদক সেবনের সরঞ্জামাদি জব্দ করা হয়।

সবাইকে খেলা দেখার আমন্ত্রণ রইলো    ゚viralシfypシ゚viralシalシ
06/03/2025

সবাইকে খেলা দেখার আমন্ত্রণ রইলো
゚viralシfypシ゚viralシalシ

তবল পুর প্রিমিয়ারলীগ,,,,,,
28/01/2024

তবল পুর প্রিমিয়ারলীগ,,,,,,

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when SR Live Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category