গল্পের রাজ্য

গল্পের রাজ্য Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from গল্পের রাজ্য, Sport & recreation, Sylhet.

শ্রীমংগলের  স্বাধীনতা বই মেলায় কাল থেকে পাওয়া যাবে রকমারি বেস্ট সেলার বই হতে চাও গণিতের জাদুকর!!কয়েস সামীর লেখা - 'হতে চ...
24/03/2022

শ্রীমংগলের স্বাধীনতা বই মেলায় কাল থেকে পাওয়া যাবে রকমারি বেস্ট সেলার বই হতে চাও গণিতের জাদুকর!!

কয়েস সামীর লেখা - 'হতে চাও গণিতের জাদুকর?' মূলত; মেন্টাল বা স্পিড ম্যাথ নিয়ে। এটি পাঠ করলে শিক্ষার্থীরা ক্যালকুলেটরের আগেই ছোট ছোট যোগ, বিয়োগ, গুণ, ভাগ, বর্গ, শতাংশ- এসব সমস্যার সমাধান করতে পারবে। গণিতের ছোট ছোট কৌশলগুলো বইতে এমন ভাবে তুলে ধরা হয়েছে যাতে শিক্ষার্থীরা সহজেই তা বুঝতে পারে এবং গণিতের প্রতি আগ্রহী হয়ে ওঠে। বই উল্লিখিত কয়েকটি কৌশল দেখা যাক।
৯৬ × ৯৭ =?
প্রথাগত গুণের নিয়ম ছাড়াই গুণটা করা হবে।
প্রথমে ১০০ থেকে দুটো সংখ্যা বিয়োগ দেই। ১০০-৯৬ = ৪, ১০০ - ৯৭ = ৩।
৯৬ × ৯৭ =?
৪ ৩
এবার, কোনাকোনি বিয়োগ। ৯৭ থেকে ৪ অথবা ৯৬ থেকে ৩ বিয়োগ। উভয় ক্ষেত্রেই উত্তর ৯৩। এটা আমাদের উত্তরের প্রথম অংশ।
৯৬ × ৯৭ = ৯৩
৪ ৩
এখন, ৩ × ৪ = ১২।
তাহলে, ৯৬ × ৯৭ = ৯৩১২।
এবার জেনে নেয়া যাক কীভাবে ৪১ এর বর্গ করা যায়:
স্টেপ- ১: আগের সংখ্যাটির বর্গ করে নেবো। এখানে ৪১ এর আগের সংখ্যা ৪০। আর ৪০ এর এককের ঘরে যেহেতু ০ আছে তাই আমরা সহজেই ৪০ এর বর্গ করে নিতে পারি: ৪০ X ৪০ = ১৬০০।
স্টেপ- ২: যে সংখ্যাটির বর্গ করবো তার সাথে তার পূর্বের সংখ্যা যোগ করে নিই: ৪১ + ৪০ = ৮১।
স্টেপ- ৩: দুটো সংখ্যা যোগ করে নেই: ১৬০০ + ৮১ = ১৬৮১।
অতএব, ৪১ এর বর্গ অথবা ৪১ X ৪১ = ১৬৮১।
এমন সব মজাদার কৌশল দিয়ে সাজানো হয়েছে বইটি। এটি নিয়ে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির একাডেমিক কাউন্সিলর শ্রদ্ধেয় সকাল রায় লিখেছেন -
সংখ্যার নানা জাদুকরী বৈশিষ্ট্যের পাশাপাশি সেই জাদুর পিছনে গণিতের কোন বিষয় কাজ করছে সেটাও চমৎকারভাবে উঠে এসেছে ‘হতে চাও গণিতের জাদুকর’ বইতে। শুধু শিশু কিশোরদের জন্য নয় বড়রাও পড়লে অবাক হবেন সামান্য যোগ বিয়োগ গুণ ভাগের সাহায্যে মজার সব জাদু দেখে। এই সুন্দর প্রয়াসের জন্য লেখকের প্রতি আন্তরিক ধন্যবাদ রইলো।
চলে আসুন কাল থেকে শুরু হওয়া বই মেলায় পৌরসভা মাঠে।
হতে চাও গণিতের জাদুকর
লেখক > কয়েস সামী
কুরিয়ার চার্জসহ মূল্য পড়বে- ২৩০ টাকা।
বইটির পৃষ্ঠাসংখ্যা- ২৬৫।

ক্লাস এইট আর ক্লাস সেভেনের দুইজন ছাত্রকে নিয়ে আমাদের বই গুছিয়ে রাখছিলাম, তখন নীচের বইটা দেখিয়ে ক্লাস সেভেনের ছাত্রটি বলল...
27/10/2019

ক্লাস এইট আর ক্লাস সেভেনের দুইজন ছাত্রকে নিয়ে আমাদের বই গুছিয়ে রাখছিলাম, তখন নীচের বইটা দেখিয়ে ক্লাস সেভেনের ছাত্রটি বললো স্যার, এই বইটার নাম কী? অবাক হলাম। ক্লাস এইটের ছাত্রটিকে বললাম, তুমি বলো। কিছুক্ষণ ভেবে সে উচ্চারণ করলো- সমাগ্লার। তাদের দুজনকেই আরো কিছুক্ষণ সময় দিলাম সঠিক উচ্চারণের জন্য। কিন্তু না। সঠিক উচ্চারণটি তারা বলতে পারলো না।
পাঠ্য বইয়ের বাইরের বই পড়তে না দিয়ে আমরা কেমন ভবিষ্যৎ তৈরি করছি?

আমরা আজ শুক্রবার এবং আগামী কাল শনিবার বিকেল ৪  টা থেকে ৬ টা পর্যন্ত অপেক্ষা করবো আপনাদের জন্য। আপনার সন্তানকে নিয়ে একবার...
25/10/2019

আমরা আজ শুক্রবার এবং আগামী কাল শনিবার বিকেল ৪ টা থেকে ৬ টা পর্যন্ত অপেক্ষা করবো আপনাদের জন্য। আপনার সন্তানকে নিয়ে একবার ঘুরে যান আমাদের গল্পের রাজ্যে। আমাদের ঠিকানাঃ গল্পের রাজ্য। কলেজ রোড (জোড়া পুলের পাশে), শ্রীমংগল, মৌলভীবাজার।
০১৭১৭৮৯৩৯৭৬

বেছে নেন কার কোন বই লাগবে! আগামী শুক্রবার বিকেলবেলা চলে আসুন আমাদের গল্পের রাজ্যে!
23/10/2019

বেছে নেন কার কোন বই লাগবে! আগামী শুক্রবার বিকেলবেলা চলে আসুন আমাদের গল্পের রাজ্যে!

১৯৭১ সাল। সাহস আর বীরত্বের ইতিহাস। সশস্ত্র মুক্তিযুদ্ধের অনেক ইতিহাস তোমাদের জানা আছে নিশ্চয়ই। কিন্তু তোমরা কি জানো, এ ম...
08/10/2019

১৯৭১ সাল। সাহস আর বীরত্বের ইতিহাস। সশস্ত্র মুক্তিযুদ্ধের অনেক ইতিহাস তোমাদের জানা আছে নিশ্চয়ই। কিন্তু তোমরা কি জানো, এ মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল তোমাদের মতো অনেক কিশোর-কিশোরী? তারা কিন্তু বিপুল বিক্রমে যুদ্ধ করে জয়ী হয়ে পেয়েছিল বীর প্রতীক খেতাব। চমৎকার মুন্সীয়ানায় এগারোজন বীর প্রতীক খেতাব প্রাপ্ত কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধে অংশগ্রহণের সাহসী কথা বর্ণনা করেছেন দৈনিক সমকাল পত্রিকার ছোটদের পাতা ঘাসফড়িং এর সম্পাদক আশিক মোস্তাফা। বইটি সংগ্রহ করতে হলে চলে আসো গল্পের রাজ্যে। আমরা তোমাদের জন্য প্রতিদিন বিকেলে অপেক্ষা করবো তোমাদের গল্পের রাজ্যে।
গল্পের রাজ্য
ইংলিশ.কম
কলেজ রোড (জোড়া পুলের পাশে)
শ্রীমঙ্গল।

গল্পের রাজ্যের জন্য এক গুচ্ছ বই চলে এসেছে ইকরিমিকরি থেকে। ধন্যবাদ ইকরিমিকরি।
08/10/2019

গল্পের রাজ্যের জন্য এক গুচ্ছ বই চলে এসেছে ইকরিমিকরি থেকে। ধন্যবাদ ইকরিমিকরি।

07/10/2019

আসছে গল্পের রাজ্য!!!

গল্পের রাজ্য- আমাদের অনেক দিনের একটি স্বপ্নের নাম।

প্রিয় শহর শ্রীমঙ্গলে আমাদের শিশু কিশোরদের জন্য গল্পের বই খুঁজে পাওয়া বেশ কষ্টসাধ্য একটা কাজ। হাতে গোনা যে কয়টি লাইব্রেরি আছে তাতে পাঠ্যবই পাওয়া গেলেও গল্পের বই একেবারে অপ্রতুল। ৪ থেকে ১৫ বছরের শিশু কিশোরদের একেবারেই পাওয়া যায় না বললেও ভুল বলা হবে না।

তাই আমাদের বাচ্চারা মোবাইল, কম্পিউটার, টিভিতেই আগ্রহী হয়ে উঠছে বেশি। এসব বিষয়ে আগ্রহ থাকা অবশ্যই ভালো। কিন্তু বই পড়ার মতো অত্যন্ত জরুরি একটা বিষয় বাদ দিয়ে দিলে ব্যাপারটা মেনে নেয়া যায় না।

বই পড়ার নানাবিধ উপকারিতার কথা আমরা সবাই জানি।

তাই আমাদের শিশুদের ভেতর বই পড়ার আগ্রহ সৃষ্টি করতে হবে আমাদেরকেই। তাদেরকে এই সময়ের ডিজিটাল আগ্রাসন থেকে বাঁচাতে হবে আমাদেরকেই। আর সেজন্যই আমাদের এ গল্পের রাজ্য। এখানে ৪ থেকে ১৫ বছরের শিশু কিশোররা পাবে নানা রকমের মজার মজার সব গল্পের বই। এখান থেকে বই তারা কিনে নিয়ে যেতে পারবে। চাইলে, এখানে বসেই বই পড়ার সুযোগ পাবে।
এ বিষয়ে আপনাদের সহযোগিতা আমাদের একান্ত দরকার। ব্যবসা নয়, শিশু-কিশোরদের একটা স্বপ্নের রাজ্য উপহার দেওয়াই আমাদের অনুপ্রেরণা। আছেন তো আমাদের সাথে?
আমাদের ঠিকানা:
ইংলিশ.কম
কলেজ রোড (জোড়া পুলের পাশে)
শ্রীমঙ্গল।

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when গল্পের রাজ্য posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share