31/12/2025
বিসমিল্লাহির রাহমানির রাহিম, আস্ সালামু আলাইকুম -
আজকে আমাদের ফুলবাড়ী ব্যাটেল গ্রাউন্ড ইনডোর স্টেডিয়াম এর এক (১) বছর পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ | মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই, তার সাথে কৃতজ্ঞতা জানাই আমাদের সকল সম্মানিত কাস্টমারদেরকে যারা শুরু থেকে এখন পর্যন্ত আমাদের সাথে আছেন এবং আমাদের পাশে ছিলেন। বিগত বছরে আমাদের দ্বারা কেউ যদি কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে আমরা আন্তরিক ভাবে ক্ষমা প্রার্থনা করছি ,, নতুন হিসেবে আমাদের ভুল হওয়াটা খুবই স্বাভাবিক কিন্তু আমাদের ভুল ত্রুটির পরেও আপনারা যেই ভাবে আমাদের পাশে ছিলেন এবং আমাদেরকে পরামর্শ দিয়েছেন আশা করি আগামী দিন গুলোতেও এভাবেই আমাদের পাশে থাকবেন। ইনশা আল্লাহ বিগত বছরের ভুল ত্রুটি শুধরে নিয়ে আগামীতে আপনাদেরকে আমাদের সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা থাকবে। আপনারাই আমাদের শক্তি আপনারাই আমাদের মনোবল , ইনশা আল্লাহ আগামীতেও আপনাদেরকে পাশে নিয়ে অনেক দূর এগিয়ে যাবে ফুলবাড়ী ব্যাটেল গ্রাউন্ড।
ফুলবাড়ী ব্যাটেল গ্রাউন্ড পরিবারেএ পক্ষ থেকে দেশ বিদেশের সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা 🌸🤍