Fitness hub.

Fitness hub. boaljur Bazar

07/05/2025

খাবার থেকে শক্তি আর নতুন কোষ তৈরির ন্যাচারাল ও বৈজ্ঞানিক ব্যাখ্যা

আমরা যখন খাই, তখন এই খাবার লম্বা একটা পথে যাত্রা করে, অনেকটা যেন হিমালয়ের পর্বত শৃঙ্গ থেকে গড়িয়ে পরা পানি নদীর বিভিন্ন বাঁক ঘুরে ঘুরে বঙ্গোপসাগরে মিশে যাওয়া। এই পথেই খাবার ভেঙে ভেঙে আমাদের শরীরের কোষে পোঁছে শক্তি যোগায় আর নতুন কোষ তৈরি করে। চলুন, সেই সহজ পথটা ধাপে ধাপে দেখে নিই:

📘ধাপ ১: মুখ থেকে শুরু:
খাবার প্রথমে আমাদের মুখে যায়। এখানে দাঁত সেগুলোকে ছোট ছোট টুকরো করে দেয়, আর লালারস মেশে। লালারসে থাকা বিশেষ জিনিস (উৎসেচক) কিছু শর্করাকে ভাঙতে শুরু করে। এটা অনেকটা যেন একটা বড় জিনিসকে ছোট করার প্রথম ধাপ।

📘ধাপ ২: পাকস্থলীর অ্যাসিডের খেলা:
মুখ থেকে খাবার যায় পাকস্থলীতে। এটা একটা থলের মতো জায়গা, যেখানে শক্তিশালী হাইড্রোক্লোরিক অ্যাসিড সহ আরো অনেক কিছু মেশে। এইসব অ্যাসিড খাবারকে আরো ছোট ছোট টুকরো করে ফেলে। ভাবুন, এটা যেন একটা শক্তিশালী মেশিনে খাবার আরও ছোট হয়ে গেল।

📘ধাপ ৩: ছোট নাড়ির জাদু:
পাকস্থলী থেকে খাবার যায় লম্বা, প্যাঁচানো ছোট নাড়িতে। এখানেই আসল কাজটা হয়। এখানে অগ্ন্যাশয় (Pancreas) থেকে পাচক রস এবং যকৃৎ (Liver) থেকে পিত্তরস (bile) এসে মেশে। এছাড়াও ক্ষুদ্রান্ত্রের নিজস্ব গ্রন্থিসহ আরো বিভিন্ন উৎস থেকে অনেক ধরনের উৎসেচক পাচক রস এসে মেশে, যা খাবারের শর্করা, প্রোটিন আর ফ্যাট – সব অংশকে আরও ছোট ছোট কণায় ভেঙে দেয়। তারপর ছোট নাড়ির দেওয়াল অর্থাৎ ক্ষুদ্রান্ত্রের প্রাচীরের থাকা শোষকের মাধ্যমে খাবারের এই ছোট অণুগুলো রক্তে শোষিত হয়– এযেন তৈরি হওয়া জিনিসগুলো এবার বাজারের দিকে রওনা হলো।

📘ধাপ ৪: বড় নাড়ির শেষ টানে:
ছোট নাড়ির শোষিত হওয়ার পর চলে যায় বড় নাড়িতে। এখানে মূলত খাবারের প্রয়োজনীয় বাকি তরল শুষে নেওয়া হয় এবং শেষমেশ অপ্রয়োজনীয় বাকিটা বর্জ্য তৈরি হয়, যা শরীর থেকে মল হয়ে বেরিয়ে যায়। এটা অনেকটা যেন কারখানার আবর্জনা সরিয়ে ফেলার মত।

📘ধাপ ৫: লিভারের কারিশমা:
রক্তে মেশার আগে, ছোট নাড়ি থেকে আসা পুষ্টি উপাদানগুলো প্রথমে লিভারে যায়। লিভার অনেকটা একটা ফিল্টার ও কারখানার মতো কাজ করে। এটা কিছু জিনিস জমা রাখে, কিছু ক্ষতিকর জিনিস সরিয়ে দেয় এবং রক্তে শর্করার পরিমাণ ঠিক রাখে এবং প্রয়োজনীয় বিভিন্ন এনজাইম ও কেমিক্যাল তৈরি করে- এটা যেন বাজারে যাওয়ার আগে জিনিসের গুণমান পরীক্ষা নিরীক্ষা ও সংযোজন বিয়োজন এবং প্যাকেজিং করার বিরাট কারখানা।

📘ধাপ ৬: রক্ত নালীর মাধ্যমে বিভিন্ন কোষে পৌছানো:
লিভার প্রথমে খাবার থেকে শোষিত এই পুষ্টি উপাদানগুলোকে প্রক্রিয়াকরণ করে এবং শরীরের বিভিন্ন অংশে রক্তনালীর মাধ্যমে পৌছে দেয়, বিশেষ করে অস্থিমজ্জায় রক্ত তৈরির জন্য সরবরাহ করে। অর্থাৎ লিভার হয়ে পুষ্টি উপাদানগুলো সারা শরীরে ছড়িয়ে পরে, একেবারে আমাদের শরীরের বিভিন্ন ছোট ছোট কোষগুলোর ভেতরে। রক্তরস যেন একটা ডেলিভারি ভ্যান, যা প্রয়োজনীয় জিনিসপত্র কোষে কোষে পৌঁছে দেয়।

📘ধাপ ৭: কোষের শক্তি উৎপাদন:
কোষের ভেতরে থাকে ছোট ছোট বিদ্যুৎ কেন্দ্রে, যাদের নাম মাইটোকন্ড্রিয়া। এখানে রক্তের মাধ্যমে আসা চিনি (গ্লুকোজ) আর আমরা যে শ্বাস নিই তার অক্সিজেন মিশে শক্তি তৈরি করে। এই শক্তি (এটিপি) আমাদের হাঁটা, চলা, কথা বলা – সব কাজের জন্য দরকারি। এটা অনেকটা যেন কোষে পৌঁছানো জ্বালানি দিয়ে আলো আর শক্তি তৈরি হচ্ছে।

📘ধাপ ৮: নতুন কোষ তৈরির কারখানা:
শুধু শক্তি তৈরি করাই নয়, কোষে আসা খাবারের উপাদান দিয়ে নতুন নতুন কোষও তৈরি হয়। যখন আমাদের শরীরের কোথাও পুরনো কোষ মরে যায় বা নতুন কোষের দরকার হয়, তখন এই খাবারের উপাদানগুলো দিয়েই নতুন কোষ তৈরি হয়। প্রোটিন, ফ্যাট, ভিটামিন – সবকিছুই নতুন কোষের দেওয়াল, ভেতরের জিনিসপত্র তৈরি করতে কাজে লাগে। এটা অনেকটা যেন ইট, সিমেন্ট, বালু ও রড দিয়ে নতুন বিল্ডিং তৈরি করা হচ্ছে।

🌄এইভাবেই আমাদের খাওয়া খাবার একটা লম্বা পথ পেরিয়ে আমাদের শরীরে শক্তি যোগায় আর নতুন কোষ তৈরি করে আমাদের বাঁচিয়ে রাখে। তাইতো সুস্থ থাকতে সঠিক খাবার খাওয়া এতটা জরুরি!

17/03/2025
17/03/2025

স্বাস্থ্য ও সৌন্দর্য মানুষের অমুল্য সম্পদ।

New member Md rimon ahmed
01/12/2024

New member
Md rimon ahmed

Address

Boaljur Bazar
Sylhet

Opening Hours

Monday 10:00 - 22:00
Tuesday 10:00 - 22:00
Wednesday 10:00 - 22:00
Thursday 10:00 - 22:00
Saturday 10:00 - 22:00
Sunday 10:00 - 22:00

Alerts

Be the first to know and let us send you an email when Fitness hub. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share