Sanjana football Academy

Sanjana football Academy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sanjana football Academy, Sports, Lautala Bazar, Sunamganj.

সানজানা ফুটবল একাডেমী'র সম্পর্কে জানতে পেইজের সাথেই থাকুন।⚽🏆🙌

বাফুফে'র নিবন্ধনকৃত একাডেমি।🇧🇩
জগন্নাথপুর, সুনামগঞ্জ, সিলেট!! 🚭
Whatsapp :> 01307982993 (Abz Abdullah )

আগামী ১৫ জুলাই অস্ত্রোপচার, দেশ-বিদেশের সবার কাছে দোয়া চাইলেন ফুটবল কোচ-  রুহুল আমিন রাহুলনিজস্ব প্রতিবেদক:বাংলাদেশ ফুটব...
11/07/2026

আগামী ১৫ জুলাই অস্ত্রোপচার, দেশ-বিদেশের সবার কাছে দোয়া চাইলেন ফুটবল কোচ- রুহুল আমিন রাহুল

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) অনুমোদিত ফুটবল কোচ, সুনামগঞ্জ জেলার হেড কোচ এবং জগন্নাথপুর উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক রুহুল আমিন রাহুল আসন্ন অস্ত্রোপচারকে সামনে রেখে দেশ-বিদেশে অবস্থানরত সকল শুভাকাঙ্ক্ষী, ফুটবলার, ফুটবল কোচ, ক্রীড়ানুরাগী ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া কামনা করেছেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি বাম পায়ের এএসিএল (ACL) ও মেনিস্কাস (Meniscus) ইনজুরিতে ভুগছেন। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আগামী ১৫ জুলাই তাঁর অস্ত্রোপচার (অপারেশন) অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে তিনি ইতোমধ্যে প্রয়োজনীয় চিকিৎসা প্রস্তুতি সম্পন্ন করেছেন এবং অপারেশনের জন্য ঢাকায় অবস্থান করবেন।

এক বার্তায় রুহুল আমিন রাহুল বলেন, “দেশ-বিদেশে অবস্থানরত আমার সকল শুভাকাঙ্ক্ষী, ফুটবলার, ফুটবল কোচ, ক্রীড়ানুরাগী, সহকর্মী ও প্রিয়জনদের কাছে আন্তরিকভাবে দোয়া কামনা করছি। মহান আল্লাহ তাআলা যেন আমার অপারেশন সফল করেন, দ্রুত সুস্থতা দান করেন এবং আবার সুস্থভাবে ফুটবল অঙ্গনে ফিরে এসে সবার সঙ্গে কাজ করার তাওফিক দান করেন।”

তিনি আরও বলেন, “জীবনের চলার পথে যদি কখনো জেনে বা না জেনে কাউকে কোনো কষ্ট দিয়ে থাকি, তাহলে সবাই আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এই কঠিন সময়ে আপনাদের দোয়া ও শুভকামনাই আমার সবচেয়ে বড় শক্তি।”

পরিশেষে তিনি তাঁর দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন এবং সবার সুস্বাস্থ্য, শান্তি ও কল্যাণ কামনা করেন।

28/06/2026

আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স পর্তুগাল 🇦🇷🇧🇷🇫🇷🇵🇹
সব দলের প্লেয়ারদের নামই খুদে ইব্রাহিমের ঠোঁটের আগায়!
এই বয়সেই এতটা মনে রাখা আসলেই প্রশংসনীয়! ❤️⚽

🇦🇷আর্জেন্টিনা ১ - ১ ব্রাজিল🇧🇷সানজানা ফুটবল একাডেমি আয়োজিত আজকের আর্জেন্টিনা বনাম ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচটি ১-১ গোলে ড...
15/06/2026

🇦🇷আর্জেন্টিনা ১ - ১ ব্রাজিল🇧🇷

সানজানা ফুটবল একাডেমি আয়োজিত আজকের আর্জেন্টিনা বনাম ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচটি ১-১ গোলে ড্র হলো।

মাঠের লড়াই ছিল দেখার মতো, কোনো দলই কাউকে একচুল ছাড় দেয়নি

চমৎকার খেলার জন্য দুই দলকেই অভিনন্দন।🩵⚽️

সানজানা ফুটবল একাডেমির সকল প্লেয়ারদের জানানো যাচ্ছে যে, আমাদের একাডেমির প্লেয়ারদের নিয়ে আগামী সোমবার (১৫ই জুন) একটি আর্জ...
12/06/2026

সানজানা ফুটবল একাডেমির সকল প্লেয়ারদের জানানো যাচ্ছে যে, আমাদের একাডেমির প্লেয়ারদের নিয়ে আগামী সোমবার (১৫ই জুন) একটি আর্জেন্টিনা বনাম ব্রাজিল ফ্রেন্ডলি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে! 🇧🇷 🆚 🇦🇷

দলে নাম লেখাতে দ্রুত যোগাযোগ করো👇

🇧🇷 ব্রাজিল সাপোর্টাররা: যোগাযোগ করো Sagor Khan এর সাথে।

🇦🇷 আর্জেন্টিনা সাপোর্টাররা: যোগাযোগ করো Majed Ahmed Galib এর সাথে।

দেরি না করে জলদি নিজের নাম এন্ট্রি করে নাও।

ধন্যবাদ ‘দুর্বার ক্রীড়া চক্র, পাগলা 🤝⚽আমাদের আমন্ত্রণ জানিয়ে তাদের নিজেদের মাঠে এত সুন্দর একটি প্রীতি ম্যাচের আয়োজন করার...
11/06/2026

ধন্যবাদ ‘দুর্বার ক্রীড়া চক্র, পাগলা 🤝⚽

আমাদের আমন্ত্রণ জানিয়ে তাদের নিজেদের মাঠে এত সুন্দর একটি প্রীতি ম্যাচের আয়োজন করার জন্য দুর্বার ক্রীড়া চক্রকে আন্তরিক ধন্যবাদ।
মাঠের লড়াইয়ে সানজানা ফুটবল একাডেমি ১-০ গোলে জয়ী❤️

সবাই আমন্ত্রিত ⚽🩵
10/06/2026

সবাই আমন্ত্রিত ⚽🩵

❤️
26/05/2026

❤️

25/05/2026

লামা রসুলগঞ্জ টু রসুলগঞ্জ বাজারের চলাচলের রাস্তাটির অবস্থা অত্যন্ত বেহাল। রাস্তাটি এতটাই জরাজীর্ণ যে সাধারণ মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
আমরা গ্রামবাসী নিজ উদ্যোগে কয়েকবার এই রাস্তা মেরামত করেছি, কিন্তু তা স্থায়ী সমাধান নয়। প্রতি সপ্তাহেই রাস্তাটি আগের অবস্থায় ফিরে যায়। আমরা আমাদের মাননীয় এমপি জনাব Koysor M Ahmed সাহেবের আন্তরিক সুদৃষ্টি ও প্রয়োজনীয় সরকারি বরাদ্দ কামনা করছি।
আশা করি, দ্রুত এই রাস্তাটি সংস্কারের মাধ্যমে আমাদের যাতায়াতের সমস্যাটির স্থায়ী সমাধান হবে।

আসসালামুয়ালাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে ডায়মন্ড ফুটবল ক্লাব কাশিপুর কতৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ...
19/05/2026

আসসালামুয়ালাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে ডায়মন্ড ফুটবল ক্লাব কাশিপুর কতৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় এতে আপনাদের সবার ভালোবাসার টিম সানজানা ফুটবল একাডেমী রানার্স আপ হয়েছে। এতে আমাদের কোনো কষ্ট নেই আমাদের প্লেয়ার রা অনেক চেষ্টা করেছে ও অনেক সুন্দর খেলা উপহার দিয়েছে..

ধন্যবাদ জানাই আয়োজন কমিটিদের আপনারা অনেক সুন্দর একটি খেলা পরিচালনা করেছেন অনেক সুষ্ট ভাবে হয়েছে। আরও ধন্যবাদ জানাই সানজানা ফুটবল একাডেমীর প্রান ভোমরা দর্শক ভাইদের আপনারা আমাদের অনেক অনেক সাপোর্ট দিয়েছেন আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরা সামনে আরো ভালো করবো ইনশাআল্লাহ
শুভেচ্ছা ও অভিনন্দন রইলো চ্যাম্পিয়ন টিম গ্রিন সিলেট ফুটবল একাডেমীর জন্য ❤️

ধন্যবাদ সবাইকে🖤

Address

Lautala Bazar
Sunamganj

Alerts

Be the first to know and let us send you an email when Sanjana football Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category