KPL Kadaibadla Premier League ( KPL )

23/02/2023

ক্রিকেট প্রেমি সকলের অবগতির জন‍্য জানানো যাচ্ছে যে, ২৪ ই ফেব্রুয়ারি ২০২৩ ইং রোজ শুক্রবার সকাল ৯ ঘটিকা হইতে KPL সিজন- ৩ এর উদ্ভোধনি ম‍্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত ম‍্যাচে মুখোমুখি হবে, ফরিদপাঙ্গাসী টাইগার্স বনাম চর কাদাই পূর্বপাড়া ইয়াংস্টার ক্লাব।

# উক্ত উদ্ভোধনি ম‍্যাচে গ্রামের বিশিষ্ট ব‍্যাক্তিবর্গ সহ উপস্থিত থাকবেন : -

* মো: মাহবুবে ওয়াহিদ শেখ কাজল। সাংগঠনিক সম্পাদক, শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগ।

* মো: মারুফ হোসেন সুনাম। সভাপতি, শাহজাদপুর উপজেলা সেচ্ছাসেবকলীগ এবং শাহজাদপুর ক্রিকেট অ‍্যাসোসিয়েশন।

* মো: মামুন বিশ্বাস ( সাংবাদিক )। চ‍েয়ারম‍্যান, দি বার্ড সেফটি হাউজ সিরাজগন্জ।

* মো: রফিকুল ইসলাম। সম্মানিত চেয়ারম্যান, ৮ নং বেলতৈল ইউপি।

* মো: নুরুল ইসলাম সোহেল চান্নু। মেম্বার, ৮ নং বেলতৈল ইউপি ৬ নং ওয়ার্ড।

উক্ত উদ্ভোধনি ম‍্যাচ টি সুষ্ঠভাবে উপভোগ করার জন‍্য আপনাদের সকলের উপস্থিতি এবং সহোযোগীতা আমাদের কাম‍্য।
বি: দ্র: বিকাল ৩ টায় মুখোমুখি হবে, সাতবাড়ীয়া এক্সপ্রেস বনাম শফিকুল স্মৃতি সংঘ।

গ্রুপ 'এ' :১. ফরিদপাঙ্গাসী টাইগার্স।২. চর কাদাই পূর্বপাড়া ইয়াং স্টার ক্লাব।৩. কাদাই বাদলা ক্রিক রাইডার্স।৪. কাদাই বাদলা ...
20/02/2023

গ্রুপ 'এ' :

১. ফরিদপাঙ্গাসী টাইগার্স।
২. চর কাদাই পূর্বপাড়া ইয়াং স্টার ক্লাব।
৩. কাদাই বাদলা ক্রিক রাইডার্স।
৪. কাদাই বাদলা ফ্লাইং ফাইটার্স।

গ্রুপ 'বি' :

১. শফিকুল স্মৃতি সংঘ।
২. সাতবাড়ীয়া এক্সপ্রেস।
৩. কাদাই বাদলা রয়েল চ‍্যালেন্জার্স।
৪. কাদাই বাদলা লায়ন্স।

"ফিকচার"

19/02/2023

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৪ ই ফেব্রুয়ারি ২০২৩ ইং রোজ শুক্রবার সকাল ৯ ঘটিকা হইতে KPL এর উদ্বোধনী ম‍্যাচ অনুষ্ঠিত হইবে। প্রত‍িটি দলের খেলার দিন তারিখ ও সময় ( ফিকচার ) ২০ ই ফেব্রুয়ারির মধ‍্যেই জানিয়ে দেওয়া হবে। যে সকল টিম ম‍্যানেজার তাদের দলের নাম KPL কমিটিকে এখন পর্যন্ত অবগত করেননি, অনুগ্রহপূর্বক যত দ্রুত সম্ভব আপনাদের দলের নাম কমেন্ট বক্সে বা KPL কমিটিকে অবগত করুন।

বি : দ্র : সার্বিক দিক বিবেচনা করে, প্রত‍্যেক দলের টিম ম‍্যানেজারকে তাদের ১৭ সদস্যের খেলোয়াড় লিস্ট টা KPL এর অফিসিয়াল পেইজ এ ট‍্যাগ করে পোস্ট করার জন‍্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
আপনাদের সকলের উদারতা, মহানুভবতা আর সহযোগিতাই আমাদের কাম‍্য।
ধন্যবাদ।

17/02/2023

৮ দলের টিম ম‍্যানেজারদের উদ্দেশ্যে কিছু কথা :

* নিজ নিজ দলের নাম নির্দিষ্ট করে ১৮ ই ফেব্রুয়ারির মধ‍্যে কমিটির কাছে জানাতে হবে ( কমেন্ট বক্সে )।
* প্রত‍্যেক দলের জার্সি বাধ‍্যতামূলক এবং জার্সির বুকে বাম পাশে KPL এর LOGO অবশ্যই থাকতে হবে।
* ৮ দলের নাম নির্দিষ্ট হবার পর তা দুইটি গ্রুপে বিভক্ত করা হবে ( A , B )।
* প্রথম রাউন্ডে পয়েন্টের খেলা হবে। প্রত‍্যেক গ্রুপের চারটি দল একে অন‍্যের সাথে একটি করে ম‍্যাচ খেলবে এবং পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দল দ্বিতীয় রাউন্ড ( সেমিফাইনাল ) খেলবে।
* নিজ দলের খেলার দিন ফাইলে দেওয়া সকল খেলোয়াড়দের ফরম এবং টাইসিট অবশ্যই সঙ্গে আনতে হবে। KPL কমিটি সেটা ভালো ভাবে পরীক্ষা নিরীক্ষা আর পর্যবেক্ষণ করার পর খেলা শুরু হবে।
* এক দলের খেলোয়াড় অন‍্য দলে খেলতে পারবে না এবং কোন খেলোয়াড় অনুপস্থিত থাকলে KPL কমিটি তার কোন প্রকার দায়ভার বহন করবে না।
* ২৪ ই ফেব্রুয়ারি থেকে খেলা শুরু হবে। শুধুমাত্র সাপ্তাহিক ছুটির দিনে সকাল - বিকাল খেলা অনুষ্ঠিত হবে।

বি : দ্র : টাইসিট এ দেওয়া সকল নিয়ম মেনে খেলায় অংশগ্রহণ করতে হবে।

'A' category player list.
16/02/2023

'A' category player list.

16/02/2023

৮ দলের টিম ম‍্যানেজার ও আইকনদের নাম :

১. মো সোহেল রানা ( TM ), কাদাই বাদলা।
মো মাহমুদুল হাসান মামুন ( ICON ), কাদাই বাদলা।
২. মো আসাদুজ্জামান জনি ( TM ), কাদাই বাদলা।
মো আইয়‍্যুব আলী আইবুল ( ICON ), শ্রীফলতলা।
৩. মো আবু জাফর মুন (TM ), কাদাই বাদলা।
মো রবিউল করিম ( ICON ), কাদাই বাদলা।
৪. মো রাকিব হোসেন ( TM ), কাদাই বাদলা।
মো জিহাদ ( ICON ), শ্রীফলতলা।
৫. মো নাহিদুল আলম নাহিদ ( TM ), ফরিদ পাঙ্গাসী।
মো আল আমিন মিয়া ( ICON ), শ্রীফলতলা।
৬. মো আল মামুন শেখ ( TM ), শ্রীফলতলা।
মো মাহফুজুর রহমান আব্দুল্লাহ ( ICON ), নাড়ুয়া।
৭. মো ইসমাঈল হোসেন ( TM), চর কাদাই।
মো জুবায়ের হোসেন (ICON ), চর কাদাই।
৮. মো আরশানুল ইসলাম সাহেব ( TM ), খাস সাতবাড়িয়া।
মো আরিফুল ইসলাম ( ICON ), খাস সাতবাড়িয়া।

বি : দ্র : আগামীকাল ১৭ ই ফেব্রুয়ারি বিকাল ৩ ঘটিকা হইতে নিলাম পর্ব অনুষ্ঠিত হবে। নির্দিষ্ট সময়ের মধ‍‍্যে সকল দলের টিম ম‍্যানেজার এবং আইকন খেলোয়াড় এর উপস্থিতি কামনা করছি।

অবশিষ্ট খেলোয়াড়দের ছবি।
16/02/2023

অবশিষ্ট খেলোয়াড়দের ছবি।

13/02/2023

নিলামের নিয়মাবলী :

* শুধুমাত্র ৮ টি দলের টিম ম‍্যানেজার এবং দলের আইকন ( ICON ) খেলোয়াড় KPL কমিটির সাথে নিলামে অংশগ্রহণ করবে।
* নিলামে সুনির্দিষ্ট ১০ হাজার টাকার মধ‍্যে ১৫ জন খেলোয়াড় কে কিনতে হবে।
* KPL এ রেজিস্ট্রেশন করা সকল খেলোয়াড়দের কে সর্বমোট ৩ টি ক‍্যাটাগরি ( category ) তে বিভক্ত করা হবে, ( A, B, C )।
* প্রতিটি দল এক এক ক‍্যাটাগরি থেকে সর্বোচ্চ ৫ জন খেলোয়াড় কে নিলামের মাধ‍্যমে কিনতে পারবে।
* নিলামে 'A' ক‍্যাটাগরিতে থাকা কোন খেলোয়াড় অবিক্রিত থাকলে তাকে 'B' ক‍্যাটাগরির খেলোয়াড়দের সাথে যুক্ত করে পুনরায় নিলামে উঠানো হবে। একই পদ্ধতিতে 'B' এবং 'C' ক‍্যাটাগরির খেলোয়াড়দের মধ‍্যে নিলাম পর্ব অনুষ্ঠিত হবে। বাদ বাকি খেলোয়াড়গণ অবিক্রিত বলে গন‍্য হবে।

বি :দ্র : কারো কোন অভিযোগ বা সমস‍্যা থাকলে তা নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন, KPL কমিটি সেটা অবশ্যই বিবেচনায় রাখবে। সকলের সম্মতিতে সমঝোতার মাধ‍্যমে সু-সম্পর্ক বজায় রাখাই আমাদের কাম‍্য।

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৭ই ফেব্রুয়ারি ২০২৩ ইং রোজ শুক্রবার বিকাল 3 ঘটিকা হইতে কাদাই বাদলা আব্দুল হামি...
11/02/2023

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৭ই ফেব্রুয়ারি ২০২৩ ইং রোজ শুক্রবার বিকাল 3 ঘটিকা হইতে কাদাই বাদলা আব্দুল হামিদ দাখিলি মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে খেলোয়াড় নিলাম পর্ব অনুষ্ঠিত হইবে। উক্ত অনুষ্ঠানে সকল দলের টিম ম‍্যানেজার ও খেলোয়াড় আইকন এর উপস্থিতি কামনা করছি। বাকি খেলোয়াড়দের ছবি পরের পোস্টে দিয়ে দেওয়া হবে।
বি : দ্র: player category, নিলাম পদ্ধতি ও নিয়মকানুন পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। ( as soon as possible )

07/02/2023

# ৮ দলের খেলোয়াড় বিভক্তিকরণ পদ্ধতি :

* টিম ম‍্যানেজার সহ প্রত‍্যেক দলে সর্বমোট ১৭ জন খেলোয়াড় নির্দিষ্ট থাকবে।
* সকল দলের খেলোয়াড় বিভক্তিকরণ নিলাম পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।
* প্রত‍্যেক দলের টিম ম‍্যানেজার তার নিজ এলাকা থেকে এক জন খেলোয়াড়কে আইকন ( ICON ) হিসেবে পছন্দ করে নিতে পারবে।
* সুনির্দিষ্ট ১০ হাজার টাকার মধ‍্যে বাকি ১৫ জন খেলোয়াড়কে নিলামের মাধ্যমে কিনতে হবে।
* নিলামে নির্ধারিত মূল‍্য কোন খেলোয়াড়কে নগদ প্রদান করা হবে না, শুধুমাত্র মৌখিকভাবে মূল‍্য নির্ধারণ করা থাকবে। ( just for formalities ).
* KPL এর খেলোয়াড় রেজিস্ট্রেশন ফরম পূরণ না থাকলে কোন খেলোয়াড়ই গ্রহণযোগ্য হবে না।
* KPL এ খেলতে আগ্রহী সকল খেলোয়াড় বেলতৈল ইউনিয়ন এর মধ‍্যে সীমাবদ্ধ থাকবে।

বি: দ্র: কারো কোন সমস‍্যা বা অভিযোগ থাকলে তা কমেন্ট বক্সে জানাতে পারেন। KPL কমিটি পরিস্থিতি আর প্রয়োজন অনুযায়ী যে কোন সিদ্ধান্তের যোগ - বিয়োগ করার অধিকার রাখে।

"টাইসিট"খেলা শুরুর তারিখ ও সময় সকল ফরম জমা নেওয়ার পর এক সপ্তাহের মধ‍্যে নির্ধারণ করা হবে, ইনশাআল্লাহ।
05/02/2023

"টাইসিট"
খেলা শুরুর তারিখ ও সময় সকল ফরম জমা নেওয়ার পর এক সপ্তাহের মধ‍্যে নির্ধারণ করা হবে, ইনশাআল্লাহ।

Address

Shahzadpur
Sirajganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when KPL posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category