02/10/2026
আসসালামু আলাইকুম।
সম্মানিত ভার্চুয়াল রেজিস্ট্রেশনকৃত রানার্স,
আগামী ৯ অক্টোবর থেকে ১৬ অক্টোবরের মধ্যে নিজ নিজ ক্যাটাগরির নির্ধারিত দূরত্বের রান সম্পন্ন করতে হবে।
🏃 রান সম্পন্ন করার নির্দেশনা
৫ কিমি: ১টি অ্যাক্টিভিটির মাধ্যমে রান সম্পন্ন করতে হবে।
১০ কিমি: সর্বোচ্চ ২টি অ্যাক্টিভিটির মাধ্যমে রান সম্পন্ন করতে হবে।
২১.১ কিমি: সর্বোচ্চ ৩টি অ্যাক্টিভিটির মাধ্যমে রান সম্পন্ন করতে হবে।
📲 রান ডাটা সাবমিটের নির্দেশনা
৯–১৬ অক্টোবরের মধ্যে রান সম্পন্ন করে Strava-তে রেকর্ডকৃত রানগুলোর লিংক কপি করে Narayanganj Runners Community (NRC) গ্রুপে পোস্ট করতে হবে।
পোস্ট করার নিয়ম:
১.প্রথমে আপনার যেকোনো একটি রানিং ছবি নির্বাচন করবেন।
২.পোস্টে ছবিটি দেওয়ার পর Strava থেকে কপি করা সকল রান লিংক একসঙ্গে ধাপে ধাপে যুক্ত করবেন।
৩.এরপর আপনার BIB নম্বর লিখবেন।
যেভাবে লিখবেন 👇
Link:
BIB:
Runners Community
⚠️ বিশেষভাবে মনে রাখবেন: নির্ধারিত সময়ের মধ্যে রান সম্পন্ন করে রান ডাটা সাবমিট করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে রান সম্পন্ন বা ডাটা সাবমিট না করলে পরবর্তীতে কোনো অভিযোগ গ্রহণযোগ্য হবে না। তাই সবাইকে নির্ধারিত সময়ের মধ্যে সকল রান সম্পন্ন করে ডাটা সাবমিট করার জন্য অনুরোধ করা হচ্ছে।
🎉 ফান রান
ভার্চুয়াল রেজিস্ট্রেশনকৃত সকল রানারকে নিয়ে আগামী ১৬ অক্টোবর একটি ছোট Fun Run আয়োজন করা হবে।
যারা উপস্থিত থাকবেন, তারা অনুষ্ঠানস্থল থেকে তাদের মেডেল সংগ্রহ করতে পারবেন। সকল অংশগ্রহণকারীর জন্য হাইড্রেশন ও নাস্তার ব্যবস্থা থাকবে। আপনি আসছেন কিনা তা ইনবক্সে মেসেজ করে জানাতে হবে।
এছাড়া যারা শুধুমাত্র টি-শার্টের জন্য রেজিস্ট্রেশন করেছেন, তারাও ফান রানে উপস্থিত হতে পারবেন।
যারা ফান রানে উপস্থিত হতে পারবেন না, তাদের অর্জন টি শার্ট ও মেডেল কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে।
📦 ডেলিভারি!
১৬ অক্টোবর রান সম্পন্ন হওয়ার পর সকল রানারের রান ডাটা যাচাই-বাছাই করতে আনুমানিক ১–২ দিন সময় লাগবে। যাচাই-বাছাই সম্পন্ন হওয়ার পর অর্জনসমূহ প্যাকেজিং করে কুরিয়ারের মাধ্যমে সবার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে।
ভার্চ্যুয়াল রেজিষ্ট্রেশন সকল রানার নির্ধারিত সময়ের মধ্যে রান সম্পন্ন ও ডাটা সাবমিট করবেন।
ধন্যবাদ।
Narayanganj Runners Community