24/11/2025
ইউনিয়ন কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ – প্রস্তুতি সভা।
শ্যামনগর পৌরসভা ও শ্যামনগর ইউনিয়নের পক্ষে যেসব খেলোয়াড় এই বছরের ইউনিয়ন কাপ ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করতে আগ্রহী, তাদেরকে জানানো যাচ্ছে যে আপনাদের কে নিয়ে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে।
📌 তারিখ: ২৫ নভেম্বর
🕕 সময়: সন্ধ্যা ৬:০০টা
📍 স্থান: মুক্তিযোদ্ধা কমপ্লেক্স
সব আগ্রহী খেলোয়াড়দেরকে সময়মতো উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো। আপনাদের সক্রিয় অংশগ্রহণই আমাদের টুর্নামেন্টকে আরও সফল ও স্মরণীয় করে তুলবে।
— আয়োজনে
শ্যামনগর ইউনাইটেড ক্রিকেট একাডেমি।