Sherpur Skating Club

Sherpur Skating Club Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sherpur Skating Club, Sports Club, Sherpur.

আসসালামু আলাইকুম।আমার এই কথাগুলো হয়তো কারো ভালো লাগবে, আবার কারো মন খারাপও হতে পারে। তবুও একজন স্কেটিংপ্রেমী হিসেবে কিছু...
07/03/2026

আসসালামু আলাইকুম।

আমার এই কথাগুলো হয়তো কারো ভালো লাগবে, আবার কারো মন খারাপও হতে পারে। তবুও একজন স্কেটিংপ্রেমী হিসেবে কিছু কথা বলতেই হচ্ছে।

রোলার স্কেটিং বাংলাদেশের একটি জনপ্রিয় খেলা। বিশ্বের উন্নত দেশগুলো এই খেলাটিকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে এবং আন্তর্জাতিক পর্যায়ে তাদের স্কেটাররা নিয়মিত সাফল্য অর্জন করছে। কিন্তু আমাদের দেশে এই খেলাটি জনপ্রিয়তা থাকা সত্ত্বেও কাঙ্ক্ষিত উন্নতি করতে পারছে না—যা সত্যিই দুঃখজনক।

সবচেয়ে কষ্টের বিষয় হলো, স্কেটিংয়ের সঙ্গে জড়িত উচ্চপদস্থ অনেক কর্মকর্তা থাকা সত্ত্বেও অনেক ক্ষেত্রে এই খেলাটি সঠিকভাবে পরিচালিত হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। অতীতে যেমন ব্যক্তিগত স্বার্থের প্রভাব দেখা গিয়েছিল, সরকার পরিবর্তনের পরেও সেই সংস্কৃতি পুরোপুরি পরিবর্তিত হয়নি বলে অনেকের মনে প্রশ্ন রয়েছে।

এর ফলস্বরূপ, ধীরে ধীরে রোলার স্কেটিং খেলাটির অগ্রগতি থমকে যাচ্ছে এবং খেলোয়াড়দের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হচ্ছে।

আমরা সবাই চাই বাংলাদেশে রোলার স্কেটিং আরও এগিয়ে যাক, নতুন প্রতিভা তৈরি হোক এবং আন্তর্জাতিক পর্যায়ে আমাদের খেলোয়াড়রা দেশের জন্য সম্মান বয়ে আনুক। তাই সংশ্লিষ্ট সবার কাছে অনুরোধ—ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে খেলাটির উন্নয়নের জন্য একসাথে কাজ করা প্রয়োজন।

কথাগুলোর মধ্যে কোনো ভুল থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

Sherpur Skating Club Sherpur Skating Club ⛸️
কোয়ো কারাতে- দো কাউন্সিল

স্কেটিং ও কারাতে, যৌথ ব্যবস্থাপনায় ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়। Sherpur Skating Club Sherpur Skating Club ⛸️ কোয়ো কারাত...
06/03/2026

স্কেটিং ও কারাতে, যৌথ ব্যবস্থাপনায় ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়।
Sherpur Skating Club
Sherpur Skating Club ⛸️
কোয়ো কারাতে- দো কাউন্সিল

শেরপুর রোলার স্কেটিং ক্লাবকরোনা কালীন সময় থেকে শুরু করে আজকের তারুণ্যের উৎসব ও নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে, নিঃস্বার্থভ...
07/01/2026

শেরপুর রোলার স্কেটিং ক্লাব
করোনা কালীন সময় থেকে শুরু করে আজকের তারুণ্যের উৎসব ও নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে, নিঃস্বার্থভাবে শেরপুর জেলায় রোলার স্কেটিং খেলাকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
এই ক্লাবের মাধ্যমে আমাদের জেলার অসংখ্য তরুণ-তরুণী বিভিন্ন প্রতিযোগিতা, সামাজিক কার্যক্রম ও সাফল্যের মঞ্চে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রেখেছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য—
শেরপুর জেলায় আজও একটি স্থায়ী রোলার স্কেটিং গ্রাউন্ড নেই।
দীর্ঘদিন ধরে আমরা একটি অস্থায়ী স্থানে ঝুঁকি ও সীমাবদ্ধতার মধ্য দিয়ে আমাদের কার্যক্রম চালিয়ে আসছি। বিষয়টি নিয়ে শেরপুর জেলার সম্মানিত অভিভাবকবৃন্দ, জেলা প্রশাসক মহোদয় এবং সংশ্লিষ্ট উপজেলা পৌরসভা বরাবর লিখিত আবেদনও করা হয়েছে।
কিন্তু দুর্ভাগ্যবশত, আজ পর্যন্ত আমরা কোনো কার্যকর সাড়া পাইনি।
এই বাস্তবতার কারণে সাময়িকভাবে শেরপুর রোলার স্কেটিং ক্লাবের সকল কার্যক্রম স্থগিত রাখতে বাধ্য হয়েছি, যা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক।
আমরা বিশ্বাস করি,
আপনাদের একটি শেয়ার ও কমেন্ট হয়তো দ্বিতীয়বারের মতো হলেও জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করবে এবং শেরপুরের ক্রীড়াপ্রেমী তরুণ প্রজন্ম তাদের প্রাপ্য একটি স্কেটিং গ্রাউন্ড পাবে।
শেরপুরের ভবিষ্যৎ তারুণ্যের পাশে থাকুন।
Sherpur Skating Club ⛸️

Sherpur Skating Club ⛸️ পরিবারের পক্ষ থেকে সবাই কে জানাই মহান বিজয় দিবসের শুভেচ্ছা  🇧🇩✌️💗⛸️
15/12/2025

Sherpur Skating Club ⛸️
পরিবারের পক্ষ থেকে সবাই কে জানাই মহান বিজয় দিবসের শুভেচ্ছা 🇧🇩✌️💗⛸️

05/10/2025

শেরপুর জেলায় নির্ধারিত কোন স্কেটিং গ্রাউন্ড নেই
শহীদ দারোগ আলী, পৌর পার্ক বাস্কেট ও মিনি স্কেটিং গ্রাউন্ড বিভিন্ন জায়গায় ভেঙে যাওয়ার কারণে
দীর্ঘদিন যাবত আমাদের স্কেটিং অনুশীলন বন্ধ আছে, ইনশাআল্লাহ। খুব শীঘ্রই আমাদের সাপ্তাহিক স্কেটিং অনুশীলন শুরু হবে।
Sherpur Skating Club
Sherpur Skating Club ⛸️
Sanuar Hossen Mahamudul Hasan Shourov Mithun Kumar Dey Sazidul Khan Srabon Nur Mohammad Md Zahid Hasan Jabir Rahman ভয়েস অফ শিমুল কোয়ো কারাতে- দো কাউন্সিল

Address

Sherpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sherpur Skating Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sherpur Skating Club:

Share

Category