12/05/2026
আজ ১২ মে ২০২৬ খ্রিঃ, ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রোজ- মঙ্গলবার। বিকেল তখন প্রায় ৩টা ৫০ মিনিট । রামনগরের আকাশ তখন রৌদ্রাজ্জ্বল। নীল আকাশে ভেসে বেড়াচ্ছে নরম তুলোর মত সাদা মেঘের ভেলা। ঠিক সেই মুহুর্ত্বে আয়োজন চলছে রামনগর স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত T10 ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ এর কোয়াটার ফাইনালের গুরুর্ত্বপূর্ণ এক ম্যাচ। আজকের ম্যাচে অংশ গ্রহন করেছে সেনবাগ ক্রিকেট ক্লাব ‘বনাম’ মায়ের দোয়া ক্রিকেট টিম, দাগনভূঁঞা।
সেনবাগ বরাবরের মতই নিজেদের খেলোয়াড় নিয়ে যুদ্ধের ময়দানে হাজির। বিপক্ষ দল সর্ব্বোচ শক্তি নিয়েই হাজির প্রতিপক্ষকে গায়েল করতে। তারা ছিলো ফুরফুরে মেজাজে, আত্মবিশ্বাস ছিলো তুঙ্গে।
ম্যাচ ড্রতে সেনবাগ ক্রিকেট ক্লাবকে প্রতিপক্ষ হিসাবে পেয়ে মায়ের দোয়া ক্রিকেট টিমের ম্যানেজার উল্লাসে ফেটে পড়ে। আজও তাকে মাঠে উল্লাসিত দেখা গিয়েছে, ক্রিকেটাররাও ছিলো উল্লাসিত, তারা ভেবেই নিয়েছে আজ জয়টা তাদের জন্য ছিলো সহজ ও নিশ্চিত। কিন্তু তারা ভুলে গেলে ক্রিকেটের সমীকরণে কখনও কখনও বড় দল ছোট দল বলে কিছু থাকে না। নির্দিষ্ট একটি ম্যাচ, একটি দিন, ভালো খেলা বদলে দেয় সবকিছু, বদলে যায় সব সমীকরণ, তছনছ হয়ে যায় সাজানো গোছানো কোন প্ল্যান।
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সেনবাগ ক্রিকেট ক্লাব। শুরুতেই পড়তে হয় চরম ব্যাটিং বিপর্যয়ে। সেই বিপর্যয়ের স্তুপে দাড়িঁয়ে দলের হাল ধরে রাব্বি বিন রায়হান। এক দিকে উইকেট বিলিয়ে দেয়ার আশা যাওয়ার মিছিল অন্য প্রান্তে টিকে থাকার লড়াই। তারই মাঝে ৮ নাম্বারে ব্যাটিং করতে নেমে আজ নিজের সেরা ইনিংসটা খেলে ফেলেছে সেনবাগ ক্রিকেট ক্লাবের তরুণ তুর্কি ‘ইসমাইল হোসেন’। ইসমাইল ২৫ বলে ৭১ রানের অসাধারণ এক ইনিংস উপহার দেয় দলকে। ধারাবাহিক আশা যাওয়ার চরম বিপদের মুহুর্ত্বে উইকেটে টিকে থেকে রাব্বি বিন রায়হান ১৯ বলে ৪২ রান করে গুরুর্ত্বপূর্ণ ভূমিকা রাখে। এই দুইজনের ইনিংসের উপর ভর সেনবাগ ক্রিকেট ক্লাব নির্ধারিত ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রান সংগ্রহ করে।
১৪৯ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে বিপক্ষ দলের ব্যাটিং লাইনআপের কাছে টার্গেটটা সহজ ছিলো বটে, কিন্তু বিধিবাম আজকের রৌদ্রাজ্জল দিনটি তাদের জন্য আর উজ্জল রইলো না। বিপক্ষ দলের শিবিরে নেমে এতো ঘুটঘুটে অন্ধকার। সেনবাগ ক্রিকেট ক্লাবের বোলার আকরাম ও হৃদয়ের বোলিংয়ের তোপে বিপক্ষ দলের ব্যাটিং লাইনআপ পুরোপুরি নাস্তানাবুদ। আকরাম ৩ ওভারে ৩০ রান খরচ করে ৩ উইকেট ও হৃদয় ৩ ওভারে ২২ রান খচর করে ২ উইকেট তুলে নেয়। অবশেষে বিপক্ষ দলের ম্যানেজারের ফাইনাল খেলার স্বপ্নকে ধূলিসাৎ করে সেনবাগ ক্রিকেট ক্লাব ১০ রানে জয় নিয়ে সেমিফাইনালে পৌঁছে যায়।
অলরাউন্ড নৈপূর্ণ দেখিয়ে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় তরুন তুর্কি ‘ইসমাইল হোসেন’। বুকে পাহাড়সম চাপা কষ্ট নিয়ে ইসমাইলের হাতে ম্যান অব দ্যা ম্যাচের পুরুষ্কার তুলে দিলেন মায়ের দোয়া ক্রিকেট টিমের ম্যানেজার নিজেই😁
বিঃদ্রঃ- বিশেষ ধন্যবাদ রামনগর স্পোর্টিং ক্লাব কে, সুন্দর ও নিরেপক্ষ একটি আয়োজন করার জন্য।