01/08/2026
সফলভাবে সম্পন্ন হলো ৬ষ্ঠ ইন্ট্রা-ইউনিভার্সিটি রেটেড চেস টুর্নামেন্ট–২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দাবা ক্লাব (Jahangirnagar University Chess Club - JUCHC) আয়োজিত এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্পোর্টস ক্লাবের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত ৬ষ্ঠ ইন্ট্রা-ইউনিভার্সিটি রেটেড চেস টুর্নামেন্ট–২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, ব্যাচ ও অ্যালামনাইদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী অনুষ্ঠিত এই FIDE Rated টুর্নামেন্টটি ছিল অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ, প্রাণবন্ত ও উপভোগ্য। অভিজ্ঞ রেটেড দাবাড়ুদের পাশাপাশি নতুন খেলোয়াড়রাও নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পেয়েছেন। অনেক অংশগ্রহণকারীর জন্য এটি ছিল অফিসিয়াল FIDE Rating অর্জনের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
দারুণ পারফরম্যান্সের মাধ্যমে 🏆 Champion হওয়ার গৌরব অর্জন করেছেন Sadnan Hasan Dihan (CLC 53)।
কঠিন প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে 🥈 Runner-up হয়েছেন Asif Iqbal (Mathematics 44) এবং 🥉 3rd Place অর্জন করেছেন Md. Mominul Islam Shaon (Mathematics 53)।
এছাড়াও অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে 4th Place অর্জন করেছেন Ridwan Bin Shamim (WMBA-IBA 25) এবং 5th Place অর্জন করেছেন H. M. Shafin Khan (Philosophy 54)।
নিজ নিজ ব্যাচে সেরা পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ Best Player নির্বাচিত হয়েছেন—
50 Batch: Mominur Rahman (English)
51 Batch: Sadman Sakib Bhuiyan (Economics)
52 Batch: Tanjim Hossen Ahad (CSE)
53 Batch: Mst. Moriom Akter (Economics)
54 Batch: Bokul Chandra (Microbiology)
55 Batch: Raj Sheikh (Management)
এছাড়াও Best Female Player হিসেবে M Wasi (URP 53) এবং Best Alumni হিসেবে Alamgir Hossain (GP 47) বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকসুর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম (মাজহার ভাই), Uthuwai Ching Roaza স্যার এবং বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার আব্দুল্লাহ আল রাকিব স্যার। তাঁদের মূল্যবান উপস্থিতি ও অনুপ্রেরণামূলক বক্তব্য টুর্নামেন্টকে আরও সমৃদ্ধ করেছে।
এছাড়াও উপস্থিত ছিলেন বুলবুল ভাই(Stats 26) ও মিঠু ভাই(Eco 22) । তাঁদের উৎসাহব্যঞ্জক বক্তব্য ও আন্তরিক অনুপ্রেরণা আমাদের সকলকে নতুন উদ্যমে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছে।
টুর্নামেন্টটি আন্তর্জাতিক মান বজায় রেখে সুষ্ঠু ও সফলভাবে পরিচালনার জন্য প্রধান আর্বিটার আবু হানিফ-এর প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাঁর দক্ষ পরিচালনা, নিরপেক্ষ সিদ্ধান্ত এবং সার্বিক তত্ত্বাবধান পুরো প্রতিযোগিতাকে সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
এছাড়াও টুর্নামেন্টের সার্বিক সঞ্চালনা এবং সমাপনী অনুষ্ঠান অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য রাফিয়া আজরা(Eco 54)— কে জানাই আন্তরিক ধন্যবাদ। তাঁর প্রাণবন্ত উপস্থাপনা ও আন্তরিক অংশগ্রহণ পুরো আয়োজনকে আরও আকর্ষণীয় ও উপভোগ্য করে তুলেছে।
এই আয়োজনের সফল বাস্তবায়নে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) ক্রীড়া সম্পাদক কিরণ ভাইয়ের অবদান বিশেষভাবে স্মরণীয়। তাঁর আন্তরিক সহযোগিতা, দিকনির্দেশনা ও নিরলস প্রচেষ্টা ছাড়া এই টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করা একপ্রকার অসম্ভবই ছিল।
সমাপনী অনুষ্ঠানে তাঁর উপস্থিত থাকার কথা থাকলেও জরুরি দাপ্তরিক ব্যস্ততার কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি। তবে তিনি ভবিষ্যতেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দাবা ক্লাবের কার্যক্রম ও দাবার প্রসারে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন। তাঁর এই আন্তরিক সমর্থন ও উৎসাহের জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।
এই টুর্নামেন্ট সফলভাবে আয়োজন ও সম্পন্ন করতে যাঁরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন—জাকসু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্পোর্টস ক্লাব, সম্মানিত অতিথিবৃন্দ, আর্বিটার, স্বেচ্ছাসেবক, অংশগ্রহণকারী এবং সকল শুভাকাঙ্ক্ষীদের প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দাবা ক্লাবের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা।
দাবার এই যাত্রায় আপনাদের ভালোবাসা, সহযোগিতা ও অংশগ্রহণই আমাদের সবচেয়ে বড় প্রেরণা। আপনাদের এই সমর্থন নিয়েই ভবিষ্যতেও আরও বড় পরিসরে এবং আরও সুন্দর আয়োজনে আমরা এগিয়ে যেতে চাই।
সকল বিজয়ীকে আবারও আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আগামী দিনেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দাবার চর্চা ও প্রতিযোগিতামূলক পরিবেশ আরও সমৃদ্ধ হবে—এই প্রত্যাশায়।
Congratulations to all the winners! 🏆
ছবি ও রেজাল্টের লিংক কমেন্টবক্সে—
H M Shafin Khan
Assistant Organising Secretary