মনিপুর ভোলানাথপুর কসমোপলিটন ক্লাব

  • Home
  • Bangladesh
  • Satkhira
  • মনিপুর ভোলানাথপুর কসমোপলিটন ক্লাব

মনিপুর ভোলানাথপুর কসমোপলিটন ক্লাব Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from মনিপুর ভোলানাথপুর কসমোপলিটন ক্লাব, Stadium, arena & sports venue, MONIPUR, ASSASUNI, SATKHIRA, Satkhira.

আগামী বুধবার সবাই আমন্ত্রিত
27/10/2024

আগামী বুধবার সবাই আমন্ত্রিত

28/08/2021
27/08/2021

নরসিংদী রায়পুরায় বয়স্ক ও বিধবা ভাতার সুবিধাভোগিরা প্রতারণার ফাঁদে।তারা ভাতা প্রাপ্তির অর্থ থেকে বঞ্চিত হচ্ছেন....

জন্মজয়ন্তীতে বিনম্র শ্রদ্ধা
25/05/2021

জন্মজয়ন্তীতে বিনম্র শ্রদ্ধা

18/05/2021

ঝড়ের পরে
–মানিক বন্দ্যোপাধ্যায় ।

সবাই অবাক, সবাই ভাবে, ব্যাপারখানা কি? ভয়কাতুরে মাহবুব আজ এমন সাহসী! কাঁপুনি নেই কঁকানি নেই হেঁট করে নেই মাথা, দুটি চোখে ভীরুতা নেই, জড়ানো নয় কথা। তাঁকে কেঁচোই বলা যেত। রাতারাতি মানুষ হল সে? আহা, মানুষ মানেই ছেলেমানুষ, তার বয়স তো বেশি নয় , শক্ত মেরুদন্ড সহ মানুষ ছেলে হয়। সেই কাহিনী বলি।

মাহবুব হল অতি গরীব দুখী অনাথ ছেলে। এ জগতে কেউ নেই তার, পর সকলে। হায়রে কপাল, শুধুই গালাগালি। পান থেকে চুন খসলেই মার আথালি পাথালি। এই বয়সে এমন ভাগ্য যার, কেবল নিঠুর অত্যাচার। ভীরু তো সে হবেই। তাকে ভরসা দেবে কে? ভালবাসায় ঘিরে রেখে কে-ই বা শেখাবে? ভয়েই বাড়ে ভয়। দরদ পাওনা তার? তারও আছে হেসেখেলে বাঁচার অধিকার। তবু, এমনি মোদের মাহবুব ঝড়ের সাথে লড়ে ভয়কে গেল ভুলি। সেই কাহিনী বলি।

তখন গোধূলী, সূয্যি গেছে ডুবে। আঁধার নামে পূবে। রাতের আঁধার নয়কো শুধু, কালো মেঘের রাশি হু হু করে আসছে উঠে আকাশটাকে গ্রাসি, পাল্লা দিয়ে রাতের পাশাপাশি। এমন সময় কিনা, রসুল মিয়ার খেয়াল হল, আজ বাড়ি থেকে পান তো হয়নি আনা।

নিজের দোষ, জেনেও রসুল মিয়া ভাবে, চিরকালের দোষীর ঘাড়েই দোষ চাপাতে হবে। গর্জে ওঠে, “মাহবুব!! এদিক আয়।” কানা চোখে কটমটিয়ে চায়। বলে, “তোর এ বেয়াদবি মাপ না করা যায়। দৌড়ে গিয়ে বাড়ি থেকে পান নিয়ে আয়।” জোর বাতাসের কলাপাতার থর থর দেখে মাহবুব কাঁপে ভয়ে। বলে, “হুজুর যাই”। হঠাৎ কেঁদে আবার বলে,”কেমন করে যাই, সঙ্গী যে কেউ নাই”। রসুল মিয়া রগচটা লোক। এই কথা না শুনে, ছিঁড়ে ফেলার মত করে মোচড় দিল কানে। ব্যঙ্গ করে বলল তারে, “মোটর গাড়ি চাই?” আর্ত স্বরে মাহবুব বলে,”যাচ্ছি, হুজুর যাই।”

রসুল মিয়ার দোকান হল ইস্টিশনের কাছে, নাম নিতাইপুর। বাড়ি হল মাঠ পেরিয়ে মাইল খানেক দূর। এই দোকানে মাহবুব থাকে, খাটে এবং খায়। আধপেটা বা সিকি পেটা যে দিন যেমন পায়। তারি জোরে রসুল মিয়া আজ, গায়ের জোরে পাঠায় তারে ফাঁকা মাঠের মাঝ। নামছে যখন কালবোশেখির ভয়াল কাল নিষ্ঠুর সাঁঝ।

আবছা আঁধার, তাতে আবার চোখ ভরেছে জলে, থেমে চোখ মোছে ছেঁড়া লুঙ্গী তুলে।

তারপর ওঠে ঝড়, বাতাসের কী জোর! সে কী তার হুল্লোড়! সুপারি গাছ ক’টি বেঁকে নুয়ে পড়ে, কুর্ণিশ করে যেন ঝঞ্ঝায়। বড় গাছের ডাল লড়ে নিয়ে ক্ষণকাল ভেঙ্গে পড়ে বাতাসের পাঞ্জায়।

মেঘ গর্জন থামে, বৃষ্টিও সাথে নামে। ঝড়ে-জলে চিরকাল দোস্তি, মিলেমিশে দুজনায় প্রচণ্ড ঝাপটায় দুনিয়ার সাথে করে কুস্তি। ছোট বুক ধুক ধুক মাহবুবের, বাঁচবার চেষ্টাও বেকুবের। দিশেহারা ছোটে সে, আছড়িয়ে পড়ে সে, দাঁড়ালেই ঝড় মারে ধাক্কা। সারা গা ছড়ে যায়, হাড় ভাঙ্গা বেদনায় মনে হয় পেল বুঝি অক্কা।

এমন সময় মাহবুব ভাবে, মরব? মরতে হয় যদি মরব। যতক্ষন বেঁচে আছি ততক্ষণ লড়ব। এরপর থেমে গেল সেই ঝড়, মাহবুবের ভিতরে যা চলছিল। বুক আর ধড়ফড় করে না, মাথা আর বনবন ঘোরে না। কেটে গেল দিশেহারা ভাব যা তার ছিল। জামগাছটার গুড়ি জড়িয়ে ছিল ধরি। কোনমতে ছেড়ে দিয়ে তাড়াতাড়ি হামাগুড়ি দিয়ে গেল সরি কিছুদূর। পরক্ষণেই গাছটার মোটা ডাল আছড়ে পড়ল হুড়মুড়। ফাঁকায় না সরে গেলে থাকত গাছের তলে, মাহবুব হয়ে যেত চুর। এবার সে দাঁড়ায় বুঝি, ঝড়ের মুখোমুখি। ভাবে,”মরব? বেশ মরতে হয় যদি মরব। যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ তো লড়ব।” ঈষৎ বেঁকে পিছন ফিরে মাহবুব বাড়ায় পা। কালবৈশাখী ঝড়ের সাথে লড়ে মাহবুব গেল জিতে। ভয় আর কখনো তাকে নাগাল পাবে না।

সত্যি হল তাই। অবাক হবার এতে কিছু নাই। রসুল মিয়া চোখ রাঙ্গিয়ে তাকিয়ে আছে দেখে ভয় হল না মাহবুবের। ভাবল, এ লোকটা কে? প্রকৃতির যে ভীষণ রূপ মাহবুব দেখেছে, রসুল মিয়ার চোখরাঙ্গানি কি লাগে তার কাছে? কালবোশেখি ঝড়ের চেয়ে বেশি জোর রাখে কি রসুল মিয়ার পেশী? থাবা তুলে মারতে গেলে তাই, বললে মাহবুব,”মারো যদি রক্ষা তোমার নাই।” অত্যাচারী চিরকালই ভীরু। যতই মোটা হোক না দেহ, সাহস বেজায় সরু। ভড়কে গিয়ে রসুল মিয়ার বড্ড হল রাগ। বলল হেঁকে,”বেয়াদব, এক্ষুণি তুই ভাগ।” মাহবুব বলে,”যাই, ভাবছ বুঝি তোমার কাছে থাকতে আমি চাই? মস্ত বড় এই দুনিয়া, অনেক আছে ঠাঁই।”

অবাক সবাই, সবাই ভাবে, ব্যাপারখানা কী? ভয় কাতুরে মাহবুব আজ এমন সাহসী!!

 #রক্তের গ্রুপ নির্বাচন শিখতে যারা ইচ্ছুক তাদের জন্য এই পোস্ট। ব্লাড গ্রুপিংয়ের জন্য যা দরকার-১। ব্লাড গ্রুপিংয়ের ৩ টা এ...
15/12/2020

#রক্তের গ্রুপ নির্বাচন শিখতে যারা ইচ্ছুক তাদের জন্য এই পোস্ট।

ব্লাড গ্রুপিংয়ের জন্য যা দরকার-

১। ব্লাড গ্রুপিংয়ের ৩ টা এন্টি-
(I)Anti-A
(II) Anti-B
(III)Anti-D
২। জীবাণুমুক্ত একটা সুচ
৩।একটা কাঁচের স্লাইড
৪।তুলা
৫। জীবানুনাশক
প্রথমে যার ব্লাড গ্রুপ নির্বাচন করবেন তার হাতের যেকোনো একটা আঙুল ভালো করে জীবাণুমুক্ত করে নিবেন।এরপর সুচ দিয়ে আঙুল এর আগায় হাল্কা খোঁচা দিয়ে কাঁচের স্লাইডে ৩ ফোটা রক্ত নিবেন ছবিতে দেয়া নির্দেশনা অনুযায়ী দুরত্ব রেখে।তারপর-
১ম ফোঁটায় এন্টি-A
২য় ফোঁটায় এন্টি-B
৩য় ফোঁটায় এন্টি-D
দিয়ে ভাল করে সুচ এর গোড়া দিয়ে মেশাবেন।খেয়াল রাখবেন রক্ত এবং এন্টি মেশানোর সময় একটা যেনো অন্যটার সাথে না মিশে।

এখন ব্লাড গ্রুপিংয়ের এর নিয়ম-

১। যদি Anti -A ফাটে আর Anti-B না ফাটে তাহলে রক্তের গ্রুপ A।

২। যদি Anti-A না ফাটে আর Anti -B ফাটে তাহলে রক্তের গ্রুপ B।

৩। যদি Anti- A এবং Anti-B দুইটাই ফাটে তাহলে রক্তের গ্রুপ AB।

৪। যদি Anti-A ও Anti-B একটাও না ফাটে তাহলে রক্তের গ্রুপ O।

আমরা রক্তের গ্রুপ নির্বাচন শিখলাম।
এখন positive আর negative নির্বাচন-

১।Anti-D........ যদি ফাটে তাহলে রক্ত +(positive)।
২।Anti-D......... যদি না ফাটে তাহলে রক্ত —(negative)

সংগৃহিত।

সবকিছু ফ্রি ।নিচের দশটি লিংকে আমাদের সকল এ টু জেড প্রিমিয়াম ভিডিও টিউটোরিয়াল পাবেন ।  প্রথমে A1 এ ক্লিক করে ৪০ টি ভিডিও ...
22/09/2020

সবকিছু ফ্রি ।
নিচের দশটি লিংকে আমাদের সকল এ টু জেড প্রিমিয়াম ভিডিও টিউটোরিয়াল পাবেন ।
প্রথমে A1 এ ক্লিক করে ৪০ টি ভিডিও ধারাবাহিকভাবে দেখুন । তারপর অন্যান্য ভিডিওগুলো দেখবেন । A1 এ দেয়া ৪০ টি ভিডিও ভালভাবে দেখলে এবং কাজগুলো সঠিকভাবে করলেই আপনার প্রতি মাসে ২০/৩০ হাজার টাকা নিশ্চিত ইনকাম হবে । A1 এর ভিডিওগুলো পরিপূর্ণ
ভাবে দেখে শেষ করার আগে অন্যান্য ভিডিওগুলো বুঝবেন না ।
A1: http://www.outsourcinghelp.net/classnotes/
A2.1: https://drive.google.com/open?id=1Yrdk298XIx6iiy3VHk6hEpxdfhpurTIj
A2.2: https://drive.google.com/open?id=1rGSZh-4jFMI_dW3GlbwrACqlgdGrWnld
A3: https://drive.google.com/open?id=1m-V8pHb3HUACY1Aca2PmFfBembCvjDiK
A4: https://drive.google.com/open?id=1RcyMiOXDW_-yqt73tPovyfQDbLrldqrd
A5: https://drive.google.com/open?id=1wGvZDVMH73JfGtga2IGPyKXsjiH75TzF
B1: https://drive.google.com/open?id=1o3Brg6hMsVGVwHnD6waYDUpJIAPInNwN
B2: https://drive.google.com/open?id=1OmDFvSnAgI9-DCF-T2OvVe0tdTzAKYUZ
B3: https://drive.google.com/open?id=1ITl9jYB9vXf19041eyK1MnazA274A-XV
B4: https://drive.google.com/open?id=1uH5wDa_VjbevuOUX-foGbXb9qM5_mk7q
B5: https://drive.google.com/open?id=1wVZR8W5-ORJKo1T3Pc0ErarNw7d2VIc7
এছাড়া প্রতিদিন আমাদের অনলাইনে ক্লাস ও সাপোর্ট হয় । প্রতিদিনের সকল ক্লাস ও সাপোর্ট এর রেকর্ড আমাদের এই ইউটিউব চ্যানেলে পাবেন । ১০ বছর আগের ক্লাস থেকে শুরু করে আজকের ক্লাসও পাবেন । চ্যানেলটি সাবসক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন তাহলে প্রতিদিনের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে পেয়ে যাবেন । ধন্যবাদ । ইউটিউব চ্যানেল লিংক: https://www.youtube.com/user/OutsourcingHelpBd/videos
প্রতারক যা আপনাকে দিবে না :
ইউটিউব চ্যানেল ( এখানে জামাল স্যারের প্রতিদিনের লেটেষ্ট ক্লাসগুলো পাবেন )
https://www.youtube.com/user/OutsourcingHelpBd/videos
সাপোর্ট টীমের প্রতিদিনের সাপোর্ট রেকর্ড চ্যানেল লিংক: https://www.youtube.com/channel/UCyrfgpwZ7FW7tkZYnpJBwdw/videos
নতুনদের জন্য জামাল স্যার কর্তৃক সাজানো ৪০ টি ধারাবাহিক ভিডিও । ভর্তি না হয়ে শুধুমাত্র এগুলো দেখেই ইনকাম শুরু করা যাবে । www.outsourcingHelp.net/classnotes
আমাদের পেইড কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে এবং এডমিশন প্রসিডিউর বুঝতে এই লিংকে ক্লিক করুন: www.outsourcingHelp.net/course

========================================================================================================== একজন স্টূডেন্ট এডমিশন নেয়ার পর ধারাবাহিকভাবে যে ভিডিওগুলো দেখবেন: বেসি...

11/09/2020

কোরআন ছুঁয়ে কেউ শপথ করবেন না। কারণ, হাদিস শরিফে আছে, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারও নামে শপথ করে, সে অবশ্যই কুফরি বা শিরক করল।’ (তিরমিজি শরিফ, হাদিস : ১৫৩৫)

03/09/2020

Kodak কোম্পানিকে মনে আছে? ১৯৯৮ সালে কোড্যাক কোম্পানিতে প্রায় ১লক্ষ ৭০ হাজার কর্মচারী কাজ করতেন।
এবং বিশ্বে ছবি তোলার প্রায় ৮৫% ই কোড্যাক ক্যামেরায় তোলা হত। গত কয়েক বছরে মোবাইল ক্যামেরার বাড়বাড়ন্ত হওয়ায় এমন অবস্থা হয় যে Kodak ক্যামেরার কোম্পানীটাই উঠে যায়। এমনকি Kodak সম্পুর্ন দেউলিয়া হয়ে পড়ে এবং এদের সমস্ত কর্মচারীকে বাধ্যতামূলক ছাঁটাই করা হয়।

ওই একই সময়ে আরো কতগুলি বিখ্যাত কোম্পানি তাদের ঝাঁপ পাকাপাকি বন্ধ করতে বাধ্য হয়। যেমন-

HMT (ঘড়ি)
BAJAJ (স্কুটার)
DYANORA (TV)
MURPHY (radio)
NOKIA (Mobile)
RAJDOOT (bike)
AMBASSADOR (গাড়ি)

এই উপরের কোম্পানিগুলোর মধ্যে কারুরই কোয়ালিটি খারাপ ছিল না। তবুও এই কোম্পানি গুলো উঠে গেল কেন? কারণ এরা সময়ের সাথে নিজেকে বদলাতে পারেনি।

এখনকার সময়ে দাঁড়িয়ে আপনি হয়তো ভাবতেও পারছেন না যে সামনের 10 বছরে দুনিয়া কতটা পাল্টে যেতে পারে! এবং আজকের 70%-90% চাকরিই সামনের 10 বছরে সম্পুর্নভাবে বিলুপ্ত হতে চলেছে। আমরা ধীরে ধীরে ঢুকে পড়েছি "চতুর্থ শিল্প বিপ্লব"-এর যুগে।

আজকের বিখ্যাত কোম্পানিগুলোর দিকে তাকান-

Uber কেবলমাত্র একটি software-এর নাম। না, এদের নিজস্ব কোন গাড়ি নেই। তবু আজ বিশ্বের বৃহত্তম ট্যাক্সি-ভাড়ার কোম্পানি হল উবের।

Airbnb হল আজকে দুনিয়ার সবথেকে বড় হোটেল কোম্পানি। কিন্তু মজার ব্যাপার হল, পৃথিবীর একটি হোটেলও তাদের মালিকানায় নেই।

একইভাবে Paytm, ওলা ক্যাব, Oyo rooms ইত্যাদি অসংখ্য কোম্পানির উদাহরণ দেওয়া যেতে পারে।

আজকে আমেরিকায় নতুন উকিলদের জন্য কোন কাজ নেই, কারণ IBM Watson নামে একটি আইনি software যে কোন নতুন উকিলের থেকে অনেক ভাল ওকালতি করতে পারে। এইভাবে পরের 10 বছরে প্রায় 90% আমেরিকানদের আর কোন চাকরি থাকবে না। বেঁচে থাকবে খালি বাকি 10%। এই 10% হবে বিশেষ বিশেষজ্ঞ।

নতুন ডাক্তারদেরও চাকরি যেতে বসেছে। Watson নামের software মানুষের থেকেও 4 গুন নিখুঁত ভাবে ক্যানসার এবং অন্যান্য রোগ শনাক্ত করতে পারে। 2030 সালের মধ্যে কম্পিউটারের বুদ্ধি মানুষের বুদ্ধিকে ছাপিয়ে যাবে।

2019 সালের মধ্যেই রাস্তায় নামতে চলেছে চালকহীন গাড়ি। 2020 সালের মধ্যেই এই একটা আবিষ্কার বদলে দিতে পারে গোটা দুনিয়ার চালচিত্র। এর ফলে সামনের 10 বছরে আজকের 90% গাড়িই আর রাস্তায় দেখা যাবে না। বেঁচে থাকা গাড়িগুলো হয় ইলেক্ট্রিকে চলবে অথবা হাইব্রিড গাড়ি হবে। রাস্তাগুলো ক্রমশঃ ফাঁকা হতে থাকবে। পেট্রোলের ব্যবহার কমবে এবং পেট্রোল উৎপাদনকারী আরব দেশগুলি ক্রমশঃ দেউলিয়া হয়ে আসবে।

তখন গাড়ি লাগলে, উবেরের মত কোন software-এর কাছেই গাড়ি চাইতে হবে। আর গাড়ি চাইবার কিছুক্ষনের মধ্যেই সম্পুর্ন চালক-বিহীন একটা গাড়ি আপনার দরজার সামনে এসে দাঁড়াবে। আপনি যদি অনেকের সাথে ওই একই গাড়িতে যাত্রা করেন, তাহলে মাথাপিছু গাড়িভাড়া বাইকের থেকেও কম হবে।

গাড়িগুলো চালকবিহীন হবার ফলে 99% দুর্ঘটনা কমে যাবে। এবং সেই কারণেই গাড়ি-বীমা করানো বন্ধ হবে এবং গাড়ি-বিমার কোম্পানি গুলো সব উঠে যাবে।

গাড়ি চালানোর মত কাজগুলো আর পৃথিবীতে বেঁচে থাকবে না। 90% গাড়িই যখন রাস্তা থেকে উধাও হয়ে যাবে, তখন ট্রাফিক পুলিশ এবং পার্কিং-এর কর্মী-দেরও কোন প্রয়োজন থাকবে না।

ভেবে দেখুন, আজ থেকে 5-10 বছর আগেও রাস্তার মোড়ে মোড়ে STD বুথ ছিল। দেশে মোবাইল বিপ্লব আসার পর, এই সবকটা STD বুথই কিন্তু পাততাড়ি গুটাতে বাধ্য হল। যেগুলো টিকে রইল, তারা মোবাইল রিচার্জের দোকান হয়ে গেল। এরপর মোবাইল রিচার্জেও অনলাইন বিপ্লব এল। ঘরে বসেই অনলাইনে লোকে মোবাইল রিচার্জ করা শুরু করল। এই রিচার্জের দোকান গুলোকে তখন আবার বদল আনতে হল। এরা এখন কেবল মোবাইল ফোন কেনা-বেচা এবং সারাইয়ের দোকান হয়ে দাঁড়িয়েছে। তবে সেটাও বদলাবে খুব শিগগিরই। Amazon, Flipkart থেকে সরাসরি মোবাইল ফোন বিক্রি বাড়ছে।

টাকার সংজ্ঞাও পাল্টাচ্ছে। একসময়ের নগদ টাকা আজকের যুগে "প্লাস্টিক টাকায়" পরিণত হয়েছে। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের যুগ ছিল কদিন আগেও। এখন সেটাও বদলে গিয়ে হয়ে যাচ্ছে মোবাইল ওয়ালেট-এর যুগ। Paytm-এর রমরমা বাজার, মোবাইলের এক টিপে টাকা এপার-ওপার।

যারা যুগের সাথে বদলাতে পারে না, যুগ তাদের পৃথিবী থেকে সরিয়ে দেয়। তাই ক্রমাগত যুগের সাথে বদলাতে থাকুন।

সাফল্যকে সাথে রাখুন, সময়ের সাথে থাকুন।

(সংগৃহীত)

Address

MONIPUR, ASSASUNI, SATKHIRA
Satkhira
9291

Website

Alerts

Be the first to know and let us send you an email when মনিপুর ভোলানাথপুর কসমোপলিটন ক্লাব posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share