22/07/2025
একটা বাচ্চা—শরীর ঝলসে গেছে, গায়ে এক টুকরো কাপড়ও নেই, ব্যথায় কাতরাতে কাতরাতে সাহায্যের জন্য এদিক-ওদিক ছোটাছুটি করছে…🥺
আর আপনি?🫵
চোখের সামনে সেই বিভীষিকা দেখেও পকেট থেকে মোবাইল বের করে ভিডিও করতে করতে তার পেছনে দৌড়াচ্ছেন?
তাহলে একটা কথা পরিষ্কার—
আপনি আর মানুষ নন।🫵
আপনার রক্তে করুণা নেই, মগজে বিবেক নেই, আর হৃদয়ে কোনো স্পন্দন নেই।
ক্ষমা করবেন—
আপনি 🫵
মানুষের ছদ্মবেশে এক পশু,
একটা ক্যামেরাধারী প্রাণী মাত্র—
যার মুখে মানুষের মুখোশ,
কিন্তু ভেতরটা বিবেকহীন অমানুষ!