cricyard.net

cricyard.net Welcome to cricyard. Our main goal is to connect with the fans through the game as cricket is not ju

লা লিগায় শীর্ষে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার অবস্থা খারাপ, আছে ষষ্ঠ স্থানে। তারপরও এল ক্লাসিকো বলে কথা, দুই চিরপ্রতিদ্বন্দ...
12/01/2022

লা লিগায় শীর্ষে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার অবস্থা খারাপ, আছে ষষ্ঠ স্থানে। তারপরও এল ক্লাসিকো বলে কথা, দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি হয়েছিল স্প্যানিশ সুপারের কাপের সেমিফাইনালে। সেখানে ৫ গোলে রোমাঞ্চকর ম্যাচে বার্সেলোনাকে ৩-২ গোলে হারিয়ে রিয়াল মাদ্রিদ ফাইনালে জায়গা করে নিয়েছে। নির্ধারিত ৯০ মিনিটে বার্সেলোনা সমান তালে লড়াই করার চেষ্টা করেছে। দুই বার পিছিয়ে পড়েও ম্যাচে দারুণভাবে ফিরে আসে। কিন্তু অতিরিক্তি সময়ে গিয়ে আর পেরে ওঠেনি। ভালভার্দের গোলে এল ক্লাসিকো হেরেছে জাভির দল। এতে করে স্প্যানিশ কাপে নবমবারের মতো জিতে পরিসংখ্যানের দিক দিয়ে আরও এগিয়ে থাকলো আনচেলত্তির দল।...

লা লিগায় শীর্ষে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার অবস্থা খারাপ, আছে ষষ্ঠ স্থানে। তারপরও এল ক্লাসিকো বলে কথা, দুই চিরপ্র.....

নির্ধারিত ৯০ মিনিট ‘কেহ কারে নাহি ছাড়ে সমানে সমান’ লড়াই শেষে অতিরিক্ত সময়ে খেলা গড়ানোর পর ফেদেরিকো ভালভার্দের গোলে স্বস্...
12/01/2022

নির্ধারিত ৯০ মিনিট ‘কেহ কারে নাহি ছাড়ে সমানে সমান’ লড়াই শেষে অতিরিক্ত সময়ে খেলা গড়ানোর পর ফেদেরিকো ভালভার্দের গোলে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে রিয়াল। স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে ৩-২ গোলে হারিয়ে রিয়াল উঠে গেছে ফাইনালে। বেশ কয়েকটি একপেশে লড়াইয়ের পর অবশেষে যেন ‘এল ক্লাসিকো’র সেই পুরনো ঝাঁজ মিলল। দুইপক্ষই গোল দিলো, গোল খেলো। টানটান উত্তেজনাটা একেবারে শেষ মুহুর্ত পর্যন্ত টের পাওয়া গেছে। বিশেষ করে জাভির নেতৃত্বে বার্সেলোনা যেন রিয়াল মাদ্রিদের বিপক্ষে নিজেদের প্রমাণ করার মিশনেই নেমেছিলেন। মাংসপেশীতে টান লাগায় এই ম্যাচে রিয়াল নেমেছিলো রক্ষণের সৈনিক ডেভিড আলাবাকে ছাড়াই।...

নির্ধারিত ৯০ মিনিট ‘কেহ কারে নাহি ছাড়ে সমানে সমান’ লড়াই শেষে অতিরিক্ত সময়ে খেলা গড়ানোর পর ফেদেরিকো ভালভার্দের গো...

কেপ টাউনে চলছে বোলারদের রাজত্ব। আরও স্পষ্ট করলে ছড়ি ঘুরাচ্ছেন পেসাররা। ভারত প্রথম ইনিংসে অলআউট হয় ২২৩ রানে। এরপরও সফরকার...
12/01/2022

কেপ টাউনে চলছে বোলারদের রাজত্ব। আরও স্পষ্ট করলে ছড়ি ঘুরাচ্ছেন পেসাররা। ভারত প্রথম ইনিংসে অলআউট হয় ২২৩ রানে। এরপরও সফরকারীরা দ্বিতীয় ইনিংস ‍শুরুর আগে পায় ১৩ রানের লিড। জসপ্রিত বুমরার দুর্দান্ত বোলিংয়ে প্রথম ইনিংসে ২১০ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা। এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করলেও স্বস্তিতে নেই ভারত। দ্বিতীয় দিন শেষে ৫৭ রান তুলতে হারিয়েছে ২ উইকেট। ২৪ রানে দুই ওপেনারকে হারায় সফরকারীরা। কাগিসো রাবাদার তোপে মাত্র ৭ রানে প্যাভিলিয়নে ফিরেছেন মায়াঙ্ক আগারওয়াল। সঙ্গীকে হারিয়ে লোকেশ রাহুলও টিকতে পারেননি বেশিক্ষণ। মার্কো ইয়ানসেনের আঘাতে ১০ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি। দিনের বাকি সময়টা অবশ্য পার করে দিয়েছেন বর্তমান দলটির সবচেয়ে অভিজ্ঞ দুই ব্যাটার অধিনায়ক বিরাট কোহলি (১৪*) ও চেতেশ্বর পূজারা (৯)। দ্বিতীয় দিন শেষে ভারতের লিড ৭০ রানের। Source link

কেপ টাউনে চলছে বোলারদের রাজত্ব। আরও স্পষ্ট করলে ছড়ি ঘুরাচ্ছেন পেসাররা। ভারত প্রথম ইনিংসে অলআউট হয় ২২৩ রানে। এরপর...

আচমকা দিয়েছিলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা। সব ধরনের ক্রিকেটকে বিদায় জানানোটাও হঠাৎই দিয়েছেন এবি ডি ভিলিয়ার্স...
12/01/2022

আচমকা দিয়েছিলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা। সব ধরনের ক্রিকেটকে বিদায় জানানোটাও হঠাৎই দিয়েছেন এবি ডি ভিলিয়ার্স। ২২ গজ ছাড়ার ঘোষণা দেওয়ার পর এই প্রথম মুখ খুলেছেন সাবেক দক্ষিণ আফ্রিকান অধিনায়ক। জানিয়েছেন, ২০২১ সালের আইপিএলই বুঝতে পেরেছিলেন ক্রিকেট আর উপভোগ করতে পারছেন না। ডি ভিলিয়ার্সের কাছে ক্রিকেট শুধু জয়-পরাজয়ের জায়গা নয়, আনন্দ-উপভোগেরও। নিজের সেই তৃপ্তির জায়গায় যখন টান পড়েছে দেখছেন, আর সময় নেননি। জানিয়ে দেন সব ধরনের ক্রিকেট ছেড়ে দিচ্ছেন। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট- সব জায়গায় নিজের ছাপ রেখেছেন।...

আচমকা দিয়েছিলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা। সব ধরনের ক্রিকেটকে বিদায় জানানোটাও হঠাৎই দিয়েছেন এবি ডি...

২১ জানুয়ারি শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ইতিমধ্যে দলগুলো প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে খেলোয়াড়দের দলে ভিড়িয়ে...
12/01/2022

২১ জানুয়ারি শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ইতিমধ্যে দলগুলো প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে খেলোয়াড়দের দলে ভিড়িয়েছে। কয়েকটি দল ড্রাফটের পরও বিদেশি ক্রিকেটারদের দলভুক্ত করছে। কুমিল্লা ভিক্টোরিয়ান্স যেমন দুই বিদেশি অলরাউন্ডার ভিড়িয়ে দলের শক্তি বাড়িয়ে নিলো। দক্ষিণ আফ্রিকার ক্যামেরন ডেলপোর্ট ও আফগানিস্তানের করিম জানাতকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। আজ (বুধবার) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে দুইবারের চ্যাম্পিয়নরা, ‘বিপিএলের অষ্টম আসর সামনে রেখে কুমিল্লা ভিক্টোরিয়ান্স আরও দুই খেলোয়াড়কে দলে অন্তর্ভুক্ত করেছে। প্লেয়ার্স ড্রাফটের বিদেশি খেলোয়াড় তালিকা থেকে দক্ষিণ আফ্রিকার ক্যামেরন ডেলপোর্ট ও আফগানিস্তানের করিম জানাতকে দলে নেওয়া হয়েছে।’...

২১ জানুয়ারি শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ইতিমধ্যে দলগুলো প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে খেলোয়াড়দের .....

২১ জানুয়ারি বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএলে) শুরুর কথা ছিল। কিন্তু করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়াতে বিপিএল হবে...
12/01/2022

২১ জানুয়ারি বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএলে) শুরুর কথা ছিল। কিন্তু করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়াতে বিপিএল হবে কিনা, সেটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। তবে সব অনিশ্চয়তা কাটিয়ে নির্ধারিত সময়েই শুরু হচ্ছে বিপিএলের অষ্টম আসর। ২১ জানুয়ারি উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ফরচুন বরিশাল। আজ (বুধবার) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে। বিস্তারিত আসছে... Source link

২১ জানুয়ারি বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএলে) শুরুর কথা ছিল। কিন্তু করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়াতে ব....

বিপিএলের অষ্টম আসরের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ২১ জানুয়ারিতে শুরু হওয়া বিপিএল চলবে ১৮ ফেব্রুয়ারি...
12/01/2022

বিপিএলের অষ্টম আসরের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ২১ জানুয়ারিতে শুরু হওয়া বিপিএল চলবে ১৮ ফেব্রুয়ারি অব্দি। তিন ভেন্যু ঢাকা, চট্টগ্রাম আর সিলেটে অনুষ্ঠিত হবে সর্বমোট ৩৪টি ম্যাচ। এর মধ্যে সেমিফাইনাল-ফাইনালসহ ঢাকায় সবচেয়ে বেশী ২০টি, চট্টগ্রামে ৮টি এবং সিলেটে অনুষ্ঠিত হবে ৬টি ম্যাচ। গ্রুপ পর্বে প্রতিদিন দুইটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। দুপুর দেড়টায় শুরু হবে দিনের প্রথম ম্যাচ, অন্য ম্যাচটি মাঠে গড়াবে সন্ধ্যা সাড়ে ছয়টায়।...

বিপিএলের অষ্টম আসরের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ২১ জানুয়ারিতে শুরু হওয়া বিপিএল চলবে ১৮ ফ....

ফুটবল তাদের কাছে শুধু খেলা নয়। তার চেয়ে বেশি কিছু। মাঠের সবুজ গালিচায় পায়ের শৈলীতে তোলে স্বাধীনতার ডাক। কাতালুনিয়ার হয়ে ...
12/01/2022

ফুটবল তাদের কাছে শুধু খেলা নয়। তার চেয়ে বেশি কিছু। মাঠের সবুজ গালিচায় পায়ের শৈলীতে তোলে স্বাধীনতার ডাক। কাতালুনিয়ার হয়ে যেখানে আওয়াজ ওঠায় বার্সেলোনা। বিপরীতে স্প্যানিশ আভিজাত্য আর ক্ষমতার জানান দেয় রিয়াল মাদ্রিদ। যুগ যুগ ধরে চলে আসা দল দুটির লড়াই নিছক কোনও খেলা নয়, রাজনৈতিক অনেক হিসাব-নিকাশও জড়িত। বার্সেলোনা-রিয়ালের দ্বৈরথ তাই সবসময় উত্তাপ-উত্তেজনায় ঠাসা। প্রতিযোগিতা কিংবা উপলক্ষ যাই হোক না কেন, চিরপ্রতিদ্বন্দ্বী দল দুটির লড়াই দেখার অধীর অপেক্ষায় থাকেন বিশ্বের কোটি দর্শক। উত্তেজনার ডালি সাজিয়ে আবারও উপস্থিত এল ক্লাসিকো। বাংলাদেশ সময় আজ (বুধবার) দিবাগত রাত ১টায় স্প্যানিশ সুপার কাপে মুখোমুখি হচ্ছে দুই জায়ান্ট।...

ফুটবল তাদের কাছে শুধু খেলা নয়। তার চেয়ে বেশি কিছু। মাঠের সবুজ গালিচায় পায়ের শৈলীতে তোলে স্বাধীনতার ডাক। কাতালুনি...

মাউন্ট মঙ্গানুই টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে দুর্দান্ত বোলিং করে আইসিসি টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে ১৭ ধা...
12/01/2022

মাউন্ট মঙ্গানুই টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে দুর্দান্ত বোলিং করে আইসিসি টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে ১৭ ধাপ এগিয়ে গেছেন বাংলাদেশের পেসার ইবাদত হোসেন। ২২২ রেটিং পয়েন্ট নিয়ে তিনি এখন অবস্থান করছেন তালিকার ৮৮তম স্থানে। নিউজিল্যান্ডের মাটিতে টাইগারদের প্রথম টেস্ট জয়, তাও আবার যেকোনো ফরম্যাটেই প্রথমবার! আর, এই জয়ও এসেছিল ডানহাতি পেসার ইবাদত হোসেনের বিধ্বংসী বোলিংয়ের বদৌলতে। ক্যারিয়ারসেরা বোলিং করেছিলেন মাউন্ট মঙ্গানুইয়ে, দ্বিতীয় ইনিংসে মাত্র ৪৬ রান দিয়ে নিয়েছেন ছয় উইকেট; হয়েছেন ম্যাচসেরা। দ্বিতীয় টেস্টেও পেয়েছিলেন দুই উইকেট। তাতেই বাজিমাত!...

মাউন্ট মঙ্গানুই টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে দুর্দান্ত বোলিং করে আইসিসি টেস্ট বোলারদের র‍্যাঙ.....

নিউজিল্যান্ডে দুই টেস্টের সিরিজে বাংলাদেশের সেরা ব্যাটার ছিলেন লিটন দাস। তার দারুণ পারফরম্যান্সের ফল পাওয়া গেলো র‌্যাঙ্ক...
12/01/2022

নিউজিল্যান্ডে দুই টেস্টের সিরিজে বাংলাদেশের সেরা ব্যাটার ছিলেন লিটন দাস। তার দারুণ পারফরম্যান্সের ফল পাওয়া গেলো র‌্যাঙ্কিংয়েও। আইসিসি প্রকাশিত টেস্টের ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ১৭ ধাপ এগিয়েছেন তিনি। জায়গা করে নিয়েছেন ক্যারিয়ার সেরা ১৫তম স্থানে। দুই ম্যাচের সিরিজে লিটনের সংগ্রহ ছিল ১৯৬ রান। এর মাঝে মাউন্ট মঙ্গানুইয়ে ইতিহাস গড়ে জেতা টেস্টেই খেলেছেন ৮৬ রানের ইনিংস। ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে ধ্বংস স্তুপের মাঝে হাঁকিয়েছেন অসাধারণ এক সেঞ্চুরি। যার দৃষ্টিনন্দন ব্যাটিং প্রশংসা কুঁড়িয়েছে নিউজিল্যান্ডের ধারাভাষ্যকারদের।...

নিউজিল্যান্ডে দুই টেস্টের সিরিজে বাংলাদেশের সেরা ব্যাটার ছিলেন লিটন দাস। তার দারুণ পারফরম্যান্সের ফল পাওয়া গেল...

বিপিএল শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। প্লেয়ার্স ড্রাফট পর্বও শেষ, তবুও ফ্র্যাঞ্চাইজিগুলোর সামনে সুযোগ ছিল নতুন খেলোয়াড় ...
12/01/2022

বিপিএল শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। প্লেয়ার্স ড্রাফট পর্বও শেষ, তবুও ফ্র্যাঞ্চাইজিগুলোর সামনে সুযোগ ছিল নতুন খেলোয়াড় দলে ভেড়ানোর। সেই সুত্রেই বুধবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলে ভিড়িয়েছে এনামুল হক জুনিয়রকে; কুমিল্লা ভিক্টোরিয়ান্সের স্কোয়াডে নতুন সংযোজন সাউথ আফ্রিকান তারকা ক্যামেরুন ডেলপোর্ট এবং আফগানিস্তানের করিম জানাত। বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের বিদেশি খেলোয়াড়ের তালিকায় ছিল ডেলপোর্ট, করিম দুজনই। কিন্তু তাদের দলে ভেড়াতে আগ্রহ দেখায়নি কেউই। অবশেষে শেষমুহুর্তে এসে তাদের দলে ভিড়িয়ে নিজেদের স্কোয়াড আরও শক্তিশালী করল দুইবারের চ্যাম্পিয়ন দল।...

বিপিএল শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। প্লেয়ার্স ড্রাফট পর্বও শেষ, তবুও ফ্র্যাঞ্চাইজিগুলোর সামনে সুযোগ ছিল নতুন ...

ক্রিকেটে ভারত-পাকিস্তানের দ্বৈরথ দেখতে মুখিয়ে থাকে পুরোবিশ্ব। অথচ, আইসিসির বড় কোনো আসর ছাড়া এই দুই দলের খেলা দেখার সৌভাগ...
12/01/2022

ক্রিকেটে ভারত-পাকিস্তানের দ্বৈরথ দেখতে মুখিয়ে থাকে পুরোবিশ্ব। অথচ, আইসিসির বড় কোনো আসর ছাড়া এই দুই দলের খেলা দেখার সৌভাগ্য একেবারেই মেলে না দর্শকদের। সম্প্রতি, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রমিজ রাজা ভারতের সাথে প্রতি বছর ‘টি-টোয়েন্টি সুপার সিরিজ’ খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। অবশ্য শুধুমাত্র ভারত নয়, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডকে নিয়ে চারজাতির টুর্নামেন্ট আয়োজন করতে চান রমিজ। “প্রিয় ভক্তরা, কেমন হয় যদি প্রতি বছর পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডকে নিয়ে চারজাতির টি-টোয়েন্টি সুপার সিরিজ আয়োজন করা যায়। ভাবুন, আমাদের মধ্যে একদল জয়ী হবে”-নিজের টুইটার অ্যাকাউন্টে লিখেছেন রমিজ...

ক্রিকেটে ভারত-পাকিস্তানের দ্বৈরথ দেখতে মুখিয়ে থাকে পুরোবিশ্ব। অথচ, আইসিসির বড় কোনো আসর ছাড়া এই দুই দলের খেলা দেখ.....

Address

Satkhira, Khulna
Satkhira
9400

Alerts

Be the first to know and let us send you an email when cricyard.net posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share