03/08/2021
কোন পথে আমাদের ক্রিকেট
শেষ কিছু দিনের মধ্যে আমরা বেশ কিছু ক্রিকেটীয় চিত্র সবার গোচরে এসেছে। ইন্ডিয়া ক্রিকেট দল ভিরাট কোহলির নেতৃত্বে ইংল্যান্ডে অবস্থান করছে সেখানে ইংল্যান্ডের সাথে টেস্ট ম্যাচ খেলবে । একই সময়ে শ্রীলংকার সাথে পূর্বনির্ধারিত সীমিত ওভারের সিরিজ। শেখর ধাওয়ান কে অধিনায়ক করে শ্রীলঙ্কাতে সীমিত ওভারের ম্যাচ খেলার জন্য আরেকটি দল পাঠিয়ে
দিল।
ইংল্যান্ডের সাথে পাকিস্তানের সীমিত ওভারের সিরিজ শুরু হবার পূর্ব মুহূর্তে ইংল্যান্ডের প্রায় সম্পূর্ণ স্কোয়াড কোয়ারেন্টাইনে চলে যেতে হল করোনার কারণে। বেন স্টোকস কে অধিনায়ক করে অন্য বায়োবাবল থেকে খেলোয়াড় নিয়ে ইংল্যান্ড দল সাজিয়ে দিলো এবং পাকিস্তানের বিপক্ষে খেলল।
অস্ট্রেলিয়া দলকে হরহামেশাই দেখা যায় ভিন্ন ভিন্ন স্কোয়াড নিয়ে খেলতে বিভিন্ন সময়ে খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে ঘুরিয়ে-ফিরিয়ে বিভিন্ন খেলোয়ারকে খেলানো হচ্ছে।
ওয়েস্ট ইন্ডিজ দলকে আমরা আনপ্রেডিক্টেবল মনে করি তাদের দ্বিতীয় সারির দল বাংলাদেশে এসে আমাদের কিন্তু টেস্ট ম্যাচে হারিয়ে গিয়েছে।
শ্রীলংকা দল কিছুদিন আগে তাদের সিনিয়র ক্রিকেটারদের বাদ দিয়ে নতুনদের নিয়ে দল ঘোষণা করল তারাও স্টবলিস্ট করতে চাচ্ছে তাদের নতুন ক্রিকেটারদের এবং একটি আনকোরা দল ভারতের সাথে টি-টোয়েন্টি সিরিজ জিতে গেল।
কিন্তু বর্তমানে আমরা রয়েছি কোন পথে? কোন খেলোয়াড়ের ইনজুরি বা বিশ্রাম জনিত সমস্যার কারণে তাদের রিপ্লেসমেন্টে প্লেয়ার খুঁজে পাওয়া দুষ্কর! এমনকি গতকাল আমাদের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো কে বলতে শোনা গিয়েছে যদি কোন কারনে ওপেনার সংকট দেখা দেয় সেক্ষেত্রে ওপেনিং এ চেষ্টা করা হতে পারে মোহাম্মদ মিথুন এবং সাকিব আল হাসানকে। এরকম একটা প্রক্রিয়া যদি চলতে থাকে তাহলে কোন দলের ক্রিকেটারদের গভীরতা কতটুকু।
একটা খেলোয়ার আপনি কখন বাছাই করবেন বা একটা খেলোয়ার উঠে আসার প্রক্রিয়া কিরকম? মাঠে যদি খেলা না থাকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ না হয় তাহলে খেলোয়াড়রা নিজেদের প্রমাণ করবে কীভাবে! আমাদের দেশে ক্রিকেটার তুলে আনার যে প্রক্রিয়া সেগুলি ডিভিশনাল ম্যাচ প্রথম, বিভাগ দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগ এবং ঢাকা প্রিমিয়ার লিগ।
এখানে যেসব ম্যাচ খেলা হয় সেখানেও দেখা যায় আম্পায়ারিং নিয়ে প্রশ্ন, একদল অন্য দলের খেলা ছেড়ে দিচ্ছে ইচ্ছে করে, একটি দলকে হারিয়ে পরিকল্পনা করে। এমন অভিযোগ ভুরি ভুরি। এরকম যদি হয় একটি দেশের ক্রিকেটের অভ্যন্তরীণ অবস্থা তাহলে সেখান থেকে ভালো কিছু আশা করা যায় কিভাবে।
অন্যান্য দেশের ক্রিকেটের দিকে নজর দিলে দেখা যাবে সেখানে কত টুর্নামেন্ট আয়োজন হয় এবং তা যথেষ্ট মানসম্মত। খেলোয়াড়রা নিজেদের প্রমাণ করার জায়গা পায়। আমাদের দেশ চলছে সেই মান্ধাতা আমলের ক্রিকেট। মাঠের যে অবস্থা, নেই সেখানে কোনো ভালো অবকাঠামো, খেলোয়াড়রা পায় না ভালো নেট করার সুবিধা, ভালো প্র্যাকটিস করার সুবিধা, পাশাপাশি ভালো কোচ এর অভাব। এত সমস্যা জর্জরিত একটা দেশে এখনো যে ক্রিকেটার বের হচ্ছে তাহলে তাদের মান আসলে কি রকম হবে!