17/03/2026
আমার রুমমেট হিন্দু। সে যখন দুপুরে ভাত খেতে বসে আমার দিকে পিছু ফিরে থালা হাতে দেয়ালের মুখোমুখি হয়ে বসে। তার ভেতরে এ সৌজন্যতা কাজ করে যে রুমে আরেকজন মানুষ আছে যে রোজাদার। সে আমার মুখোমুখি বসে খেলেও আমার তো কিছু যায় আসতো না। কিন্তু সে তা করে না। তাকে আমি বলে দেইনি, বলে দিতে হয়নি।
আমি যখন ইফতারের জন্য সব রেডি করি আমার রুমমেট এর জন্য আলাদা প্লেটে সব সাজাই। আমি যাই খাই না ক্যানো। আমাকে সে কিছু বলেনি, আমাকে বলে দিতে হয়নি।
আর চারপাশে দেখি শুধু মা--রামা--রি, কটু কথা। একে অন্যকে অবমাননা করা। অশ্রদ্ধা, অসৌজন্য, বিদ্বেষের ছড়াছড়ি। অথচ যেকোনো ধর্মই আমাদেরকে ভালো মানুষ হতে শিখিয়েছে। আর আমরা তা ছেড়েছুড়ে হয়ে উঠেছি একে অন্যের শত্রু।
ধর্ম পালনের পাশাপাশি মানবধর্মের চর্চাও তো জরুরী, তাইনা?
এজন্যেই বলি প্রেমিক হউন, মনে প্রেম আনেন। ঈশ্বরের প্রতি এবং তার সৃষ্টির প্রতিও। প্রেমই মানুষকে শুদ্ধ করে।🩵
লেখা- সংগৃহীত