Pk Sports

Pk  Sports English paper base study that help people to know English as a subject and English language

04/09/2026

টুর্নামেন্ট আয়োজন না করে ম্যাচ ফি বৃদ্ধি দুটো ভিন্ন বিষয়।
ভাগ্যিস পাপন সাহেব টাকা রেখে গিয়েছিলেন!!

আব্দুর রাজ্জাক জাতীয় দলের সাবেক লিজেন্ড ক্রিকেটার সন্দেহ নেই।এর আগে জাতীয় দলের নির্বাচক ছিলেন আবার বোর্ডের পরিচালক পদে...
03/09/2026

আব্দুর রাজ্জাক জাতীয় দলের সাবেক লিজেন্ড ক্রিকেটার সন্দেহ নেই।
এর আগে জাতীয় দলের নির্বাচক ছিলেন আবার বোর্ডের পরিচালক পদেও তাকে আমরা দেখেছি এবং মাঝে কিছু সময়ের জন্য বেকারও ছিলেন!
এবার প্রথম বারের মতো আসছেন উনি কোচের ভূমিকায়।
আসন্ন ২৮ তম জাতীয় ক্রিকেট লিগে রাজশাহী বিভাগীয় দলের কোচের দায়িত্বে থাকবেন।
এককথায় একজন জেনুইন অলরাউন্ডার, তার যোগ্যতা নিয়ে কোন প্রশ্ন নেই।
তবে যে রাজশাহী বিভাগ থেকে জাতীয় দলের তিন ফরম্যাটেই প্রায় অর্ধেক খেলোয়াড় মূল স্কোয়াডে থাকেন,সেই রাজশাহী বিভাগে কোন যোগ্য কোচ নেই!
অবাক হচ্ছেন কি?
এটা বিভাজনের প্রশ্ন নয়, এটা একটা মানদণ্ড!
খেলোয়াড় আছে, কোচ নেই!
শুভ কামনা রইল "রাজশাহী বিভাগ "

একটা সময় চট্টগ্রাম বিভাগ জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছিল, প্রচন্ড ভাবে ডমিনেট করেছিল।ধারাবাহিক ভাবে অসংখ্য খেলোয়াড় এই বি...
03/09/2026

একটা সময় চট্টগ্রাম বিভাগ জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছিল, প্রচন্ড ভাবে ডমিনেট করেছিল।
ধারাবাহিক ভাবে অসংখ্য খেলোয়াড় এই বিভাগ থেকে উঠে এসেছিল কিন্তু এখন?
কাওছার আহমেদ, বামহাতি উইকেট কিপার ব্যাটসম্যান।
জিডি ট্রফির আজকের ম্যাচে অনূর্ধ্ব ১৭ দলের বিপক্ষে অনূর্ধ্ব ১৯ দলের হয়ে ৮৪ বলে ৬৬ রান করেছেন।
দলের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস খেলা এই ব্যাটসম্যান নিশ্চিত ভাবে অনূর্ধ্ব ১৯ দলের টপ অর্ডারের অন্যতম ভরসার নাম হবেন।
সেই সঙ্গে চট্টগ্রাম বিভাগ আগামীতে তাকে নিয়ে স্বপ্ন দেখতে পারেন!
সর্বশেষ স্কোর: ১৯ দল ২৮৬/৭(৫০), ১৭ দল ১৫৩/৬(৪২.৫)

বিনা নোটিশে বিভাগীয় ক্রিকেট কোচ পদ থেকে বাদ পড়েছেন তবে সসম্মানে মেনে নিয়েছেন। ক্রিকেট বোর্ডের সীদ্ধান্তের প্রতি শতভাগ...
02/09/2026

বিনা নোটিশে বিভাগীয় ক্রিকেট কোচ পদ থেকে বাদ পড়েছেন তবে সসম্মানে মেনে নিয়েছেন। ক্রিকেট বোর্ডের সীদ্ধান্তের প্রতি শতভাগ আস্থা রেখেছেন।
জীবন মানে যু/দ্ধ নয় তবে অনেক সময় যু/দ্ধের থেকেও বেশি কিছু!
সৈয়দ রাসেল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার!
মাশরাফির অন্যতম কাছের বন্ধু
পেস একটু কম ছিল কিন্তু সুইং ছিল দেখার মতো!
সম্ভবত বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে বেস্ট...
শুভ কামনা রইল "রাসেল"

দেশের ক্রিকেট ইতিহাসে তৃতীয় ট্রিপল সেঞ্চুরি!এর আগে রাকিবুল হাসান ও তামিম ইকবাল দেশের মাটিতে ঘরোয়া প্রতিপক্ষের বিরুদ্ধে...
02/09/2026

দেশের ক্রিকেট ইতিহাসে তৃতীয় ট্রিপল সেঞ্চুরি!
এর আগে রাকিবুল হাসান ও তামিম ইকবাল দেশের মাটিতে ঘরোয়া প্রতিপক্ষের বিরুদ্ধে হাঁকিয়েছিলেন ট্রিপল সেঞ্চুরি।
প্রথম শ্রেণীর ক্রিকেটে এই প্রথম দেশের বাইরে, দেশের বাইরের কোন প্রতিপক্ষের বিরুদ্ধে তিনশো রানের ইনিংস
"তাওহীদ হৃদয়" ইউ বিউটি!
টেস্ট ক্রিকেট আপনাকে মিস্ করছে।

এখনো ১৩৮ রানে অপরাজিত আছেন!টি টুয়েন্টি ফরম্যাটের সহ অধিনায়ক, একদিনের ম্যাচে অন্যতম ভরসার নাম তাওহীদ হৃদয়।দক্ষিণ আফ্রি...
01/09/2026

এখনো ১৩৮ রানে অপরাজিত আছেন!
টি টুয়েন্টি ফরম্যাটের সহ অধিনায়ক, একদিনের ম্যাচে অন্যতম ভরসার নাম তাওহীদ হৃদয়।
দক্ষিণ আফ্রিকা "এ" বিপক্ষে সেঞ্চুরি করেছেন বলে না সব দিক বিবেচনায় টেস্টে মিডল অর্ডারের ভবিষ্যৎ চিন্তা করলে তাওহীদ হৃদয়কে সুযোগ দিতেই হবে।
কখনো কখনো বৃহত্তর প্রয়োজনে কাউকে না কাউকে থামিয়ে দিতে হয়!
সঠিক সময়ে খালেদ মাসুদ পাইলটকে না থামিয়ে দিলে হয়তো মুশফিককে আমরা এতো সহজে পেতাম না।
আবার এমটাও না শুধু পাইলটকে থামিয়ে দেয়ার কারণেই আমরা মুশফিককে পেয়েছি, মুশফিককে আমরা এমনিতেই পেতাম।
যখন পাইলটকে থামানো হয়,ওই সময়টাতে পাইলট অনায়াসে কয়েক বছর খেলতে পারতেন কিন্তু সেটা হয়নি।
২২ বছর আগে যে কঠিন সিদ্ধান্ত ক্রিকেট বোর্ড নিয়েছিল, এখনকার বোর্ড হয়তো সেই সিদ্ধান্ত নেয়ার সাহস দেখাবে না!
তবে বোর্ড নয় সিদ্ধান্ত আসা উচিত মুশফিকের কাছ থেকে, তাওহীদ হৃদয়কে টেস্টে সুযোগ করে দেয়ার এখনেই সেরা সময়।
মুশফিক গ্রেট ক্রিকেটার আশা করি সঠিক সময়ে জায়গা ছেড়ে দিয়ে উদাহরণ সৃষ্টি করবে।
যে উদাহরণ আজ পর্যন্ত বাংলাদেশে কেউ সৃষ্টি করতে পারেনি।

স্কুল ক্রিকেটে অনেক সময় নবম শ্রেনী দশম শ্রেণীর মধ্যে ম্যাচ হলে বেশীর ভাগ সময় নবম শ্রেনী জয়লাভ করতো বা খুব ফাইট দিত! এ...
01/09/2026

স্কুল ক্রিকেটে অনেক সময় নবম শ্রেনী দশম শ্রেণীর মধ্যে ম্যাচ হলে বেশীর ভাগ সময় নবম শ্রেনী জয়লাভ করতো বা খুব ফাইট দিত! এটা সম্ভবত সবার স্কুল জীবনে অন্যতম অভিজ্ঞতা।
কিন্তু এটা তো স্কুল ক্রিকেট নয়, প্রায় সব পেশাদার ক্রিকেটারদের বিপক্ষে স্বপ্নে বিভোর কিছু বয়সন্ধিতে থাকা প্রচুর মেধাবী কোমলমতি ক্রিকেটারদের ম্যাচ।
প্রথম ম্যাচে অনূর্ধ্ব ১৯ দলের বিপক্ষে ৮৩ রানে অলআউট হয়ে ২৪৬ রানে বিশাল ব্যবধানে হেরে যাওয়া এবং আজ অনূর্ধ্ব ২৩ দলের বিপক্ষে ৫৯ রানে অলআউট বিশাল ব্যবধানে পরাজয়ের অপেক্ষায় থাকা!
জিডি ট্রফির পরের ম্যাচগুলোতে নূন্যতম ফিরে আসতে না পারলে এই বিভীষিকাময় সিরিজ হয়তো অনূর্ধ্ব ১৭ দলের তুলনামূলক কোমলমতি ক্রিকেটারদের নেতিবাচক ভাবে তাড়িত করবে অনেক দিন।
কেউ কেউ হয়তো ট্রমাটাইজ হয়ে যাবে এবং অনেকের অনেক দিন লাগবে স্বাভাবিক ক্রিকেট চিন্তা ভাবনায় ফিরে আসতে। আবার কারো ক্ষেত্রে নিজের উপর বিশ্বাস বোধ হারিয়ে যাবে।
যারা মনোজগত নিয়ে কাজ করেন তারা ভালো বলতে পারবেন আর কিছুটা হলেও বুঝতে পারছেন বয়স ভিত্তিক দলের ক্রিকেট কোচরা কি মানসিক অত্যাচারের মধ্য দিয়ে যাচ্ছে অনূর্ধ্ব ১৭ দলের ক্রিকেটাররা?
বেশীরভাগ ক্ষেত্রে লোক দেখানো কাজ উপকারের থেকে ক্ষতি করে বেশী!
খেলোয়াড়দের আত্মবিশ্বাস নষ্ট করা, ক্রিকেট দর্শকদের মনে একটা নেতিবাচক চিন্তা ভাবনা তৈরি! এটাই কি জিডি ট্রফির আউটপুট? অনূর্ধ্ব ১৯ দল ঠিক আছে কিন্তু অনূর্ধ্ব ১৭ !
কি বলেন?

দক্ষিণ আফ্রিকা "এ" বিপক্ষে একদিনের সিরিজের জন্য ঘোষিত বাংলাদেশ এ দলের স্কোয়াড।আপনাদের মতে এই দলে সুযোগ পাওয়া কোন কোন খ...
31/08/2026

দক্ষিণ আফ্রিকা "এ" বিপক্ষে একদিনের সিরিজের জন্য ঘোষিত বাংলাদেশ এ দলের স্কোয়াড।
আপনাদের মতে এই দলে সুযোগ পাওয়া কোন কোন খেলোয়াড়ের আন্তর্জাতিক ভবিষ্যত নেই।

সময় কতো দ্রুত চলে যায়,ছবিতে গাইবান্ধা জেলা সাবেক কোচ সানাউল হাবিব সাজ্জাদের সঙ্গে নিলয়!২০২৪ সালের ডিসেম্বর মাসের শেষে...
31/08/2026

সময় কতো দ্রুত চলে যায়,ছবিতে গাইবান্ধা জেলা সাবেক কোচ সানাউল হাবিব সাজ্জাদের সঙ্গে নিলয়!
২০২৪ সালের ডিসেম্বর মাসের শেষের দিকে অনূষ্ঠিত ইয়াং টাইগার্স অনূর্ধ্ব ১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে গাইবান্ধা জেলা দলের অধিনায়ক ছিলেন নিলয়।
সেই নিলয় এখন জিডি ট্রফির অনূর্ধ্ব ১৯ বাংলাদেশ জাতীয় দলের স্ট্যান্ডবাই তালিকায় আছেন, যেকোনো সময় ম্যাচ খেলার সুযোগ পেতে পারেন।
গাইবান্ধা জেলার প্রাত্য আলম নিলয় , উইকেট কিপার ব্যাটসম্যান,প্রথম বারের মতো সুযোগ পেয়েছেন রংপুর বিভাগীয় দলের প্রাথমিক স্কোয়াডে।
আশা করি আসন্ন ২৮ তম জাতীয় ক্রিকেট লিগে( মাইনর) রংপুর বিভাগের মূল স্কোয়াডেও সুযোগ পাবেন।
শুভ কামনা রইল "নিলয়"

জানি কিছু কিছু সংগ্রাম শুরুতেই শেষ হয়ে যায়, সেই সঙ্গে স্বপ্নগুলোও ভেঙে যায়!তারপরও যারা স্বপ্ন দেখেন,যারা টাকার অভাবে ...
31/08/2026

জানি কিছু কিছু সংগ্রাম শুরুতেই শেষ হয়ে যায়, সেই সঙ্গে স্বপ্নগুলোও ভেঙে যায়!
তারপরও যারা স্বপ্ন দেখেন,যারা টাকার অভাবে ক্রিকেট খেলতে পারছেন না, তারা মোঃ আব্দুল্লাহ এর জীবন সংগ্রাম থেকে অনুপ্রেরণা নিতে পারেন।
কিশোরগঞ্জ থেকে বিকেএসপি, বিকেএসপি থেকে বাংলাদেশে অনূর্ধ্ব ১৭ জাতীয় ক্রিকেট দল।
বাবা রাজমিস্ত্রীর কাজ করেন।
ছেলের স্বপ্ন নিজে ধারন করে সব বাধা অতিক্রম করে ছেলেকে এগিয়ে দিচ্ছেন, ছেলেও বাবার সংগ্রামে নিজেকে মেলে ধরেছেন ক্রিকেট মাঠে।
১২ হাজার টাকার ব্যাট দিয়ে টানা ৭ বছর খেলেছেন আব্দুল্লাহ!
অনূর্ধ্ব ১৬ জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে সুযোগ পাওয়ার পর আর একটা নতুন ব্যাট পেয়েছিলেন দাম ২১ হাজার টাকা।
তার বাবা লোন করে এই ব্যাট কিনেছিলেন।
নিশ্চয়ই মোঃ আব্দুল্লাহ আরো বড় কিছু করবেন এবং অন্যদেরও অনুপ্রেরণা হবেন।
শুভ কামনা রইল "মোঃ আব্দুল্লাহ" লেগ স্পিনার ও ডানহাতি ব্যাটসম্যান, বাংলাদেশ অনূর্ধ্ব ১৭ জাতীয় ক্রিকেট দল।

Address

Nageshwari, Kurigram
Rangpur
5660

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pk Sports posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category