29/05/2022
#হিন্দু ধর্মের বেশিভাগ মানুষ সৎকারের বিষয়ে এতটা গুরুত্বপূর্ণ মনে করে না ।
মন গড়া মতন সৎকার কাজ করে........তাই... আমি স্বল্প কিছু লিখলাম ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন ।
বিষয়ঃ শ্মশানে যাবার কিছু নিয়ম.......
১) শ্মশানে সময় আপনি অবশ্যই স্নান করে ধৌত করা বা নতুন ধুতি পরিধান করুন।
২) তারপর উওর দিকে ফিরে এই মন্ত্র বলুন
"দিব্যান লোকানং স্বঃ গচ্ছতু"।
৩) গাছ, কাঠ, বাশ যা কিছু নিবেন তা কোন কিছু যেন বাড়িতে না রাখেন।
৪) স্নান না করে কোনো লোক শ্মশানে গেলে মহাপাপ হবে।
৫) প্রত্যেক ব্যক্তি শ্মশানে গিয়ে প্রথমে শিব ঠাকুরের প্রণাম জানা থাকলে অবশ্যই হাত জোর করে পূর্ব দিকে বা উওর দিকে শিবের প্রণাম বলে..
ওঁ নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাতমানং ত্বাং গতি পরমেশ্বর ওঁ নম শিবায়।।।
শ্মশানে নামবেন আর প্রণাম মন্ত্র না জানা থাকলে শুধু
ওঁ নমঃ শিবায় মৃত ব্যক্তির উদ্দেশ্য সবাই যদি একমত হয় তাহলে লাইনে দাড়িয়ে সারিবদ্ধ ভাবে বলেই আরো ভালো ফল লাভ হয়।
৬) কোনো ভাবে অপবিত্র অবস্থায় সৎকার কাজে নিযুক্ত হবে না । যেমনঃ প্রসাব করে জল ব্যবহার করে না ।
৭) অপবিত্র ব্যক্তি সৎকার কাজ করলে জীবিত ও মৃত ব্যক্তি ততটা ভালো ফলদায়ক নয় ।
৮) আপনি শ্মশানে গেলেন অপবিত্র অবস্থায় কিন্তু শ্মশানে এসে স্নান করলেন কোনো ফলতো পাবে না বরং পাপের ভাগী হবেন ।
৯) অরিজিনাল চন্দন কাঠ, ধূপ, স্বর্ণ, চন্দন যুক্ত তুলসী পাতা, ধূপকাঠি, প্রদীপ দিবেন।
১০) মৃত ব্যাক্তি শ্মশান ঘাটে নেয়ার সময় হরে কৃষ্ণ বলবেন আর শুধু মাত্র ঢোল বাজবেন অন্য যন্ত্র বাজবে না ।
১১) একজন মৃত ব্যক্তি সৎকার কাজ উত্তমভাবে বা শুদ্ধভাবে আপনি সম্পাদন করেন আপনার মৃত্যু পর ও একজন ভালো ব্যক্তি পাবেন । যিনি শুদ্ধভাবে সৎকার কাজ সম্পাদন করার চেষ্টা করবে ।
তাছাড়া আপনার অনেক পূর্ণ লাভ হবে।
ওঁ নমঃ শিবায়।।। 🔱🔱🔱
আপনার সন্তান কে এই বিষয় সম্পর্ক ভালো বুঝিয়ে দিবেন। কারণ অনেক যুবকেরা এই সব বিষয়ে অনেক কিছু জানে না।
প্রচারেই প্রসার....